বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে
গত ১১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সদর দফতরের স্বাস্থ্য, কল্যাণ ও পেনশন শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সভায় বিস্তারিত আলোচনা শেষে বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং পরিবর্তন ও নতুন লোগোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সিদ্ধান্তের আলোকে পুলিশের সকল ইউনিটের বিদ্যমান ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের প্রস্তাব প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি-লজিস্টিক) মোহাম্মদ আতাউল কিবরিয়াকে কমিটির সভাপতি করা হয়েছে।
এ ছাড়া পুলিশ সদর দফতরের অতিরিক্ত সুপার (লজিস্টিক) মো. নুরুজ্জামানকে সদস্য সচিব করা হয়েছে।
































