• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
B Bangla TV | বি বাংলা টিভি

২৬শে জুন ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম ১৪৪৮ হিজরি
শুক্রবার | রাত ১২:৩২ মিনিট | বর্ষাকাল

Live
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
B Bangla TV | বি বাংলা টিভি
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

সাইফুল ইসলাম by সাইফুল ইসলাম
আগস্ট ৩১, ২০২৪
Reading Time: 3 mins read
208 3
A A
0

ছাত্রলীগের অলিখিত হেডকোয়ার্টার মধুর ক্যান্টিন এখন কেবলই একটি ক্যান্টিন; সাধারনের আশা-ভরসার স্থান হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

জুনের ৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। চাকরিপ্রত্যাশী তরুণ ও সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন জুন মাসে ক্যাম্পাসের ভেতর থাকলেও, ঈদের ছুটির পর জুলাই মাসের ২ তারিখ চলে আসে শাহবাগে। সেখান থেকে ছড়িয়ে পড়ে সারাদেশে। এর পরের গল্পগুলো যে কোনো রূপকথাকেও হার মানায়।

প্রাসঙ্গিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

দেড় মাসে ১৫০ মামলার আসামি শেখ হাসিনা

সেপ্টেম্বর ২০, ২০২৪
193
ছবি: প্রতিনিধি

আলিম পাস করা অদম্য প্রতিবন্ধী রাসেলের লেখাপড়ার দায়িত্ব নিলেন ছাত্রশিবির

অক্টোবর ১৭, ২০২৪
236

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণঅভ্যুত্থানের পর এখনও আগের আমেজ ফেরেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে। আগে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীর ভিড়ে পূর্ণ থাকত এ গ্রন্থাগার। গণঅভ্যুত্থানের পর লাইব্রেরি খুললেও সেভাবে আর ভিড় চোখে পড়ছে না।

শিক্ষাজীবন শেষ হওয়ার পরও বছরের পর বছর হলের সিট দখল করে থাকা মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীরা হলে আর নেই। গণরুম, পলিটিক্যাল রুমের বিলুপ্তি ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় এখন স্বস্তির নিঃশ্বাস। প্রতিটি হলে প্রক্টর, সহকারী প্রক্টর ও একাধিক হাউস টিউটর থাকলেও, হলগুলো মূলত ছাত্রলীগই পরিচালনা করত। প্রতিটি সাধারণ শিক্ষার্থীর বৈধ সিট পাওয়ার অধিকার থাকলেও, ফার্স্ট ইয়ার থেকে হলে থাকতে হলে উঠতে হতো ছাত্রলীগ নিয়ন্ত্রিত গণরুমে।

গণরুমে ওঠার পর অবধারিতভাবেই নিয়মিত যোগ দিতে হতো ছাত্রলীগের সভা-সমাবেশ ও নানা কর্মসূচিতে। শিক্ষার্থীদের ওপর পূর্ণ কর্তৃত্ব প্রয়োগ ও বহাল রাখতে চালু ছিল ‘গেস্ট রুম’ নামক বিভীষিকাময় টর্চার সেল। গণঅভ্যুত্থানের পর সাধারণ শিক্ষার্থীরা হলে ফিরলেও ফিরে আসেননি তাদের ‘স্বঘোষিত অভিভাবক’ ছাত্রলীগ নেতারা। বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের গেমস রুমকে বানানো হয়েছিল গণরুম।

এখন সেখানে কোনো ছাত্র থাকছে না। অন্যান্য হলের গণরুমগুলোয় চৌকি বসানো হচ্ছে। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বৈধ সিট নিশ্চিত করছে হল প্রশাসন। অ্যালটমেন্টের ভিত্তিতে একসময়কার প্রতাপশালী ছাত্রনেতাদের রুমেও থাকতে শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন হলের সামনে ‘রাজনীতিমুক্ত হল’ লিখে ব্যানার টানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

হলের ক্যান্টিনগুলোয় খাবারের দাম ৮-১০ টাকা কমলেও, খাবারের মান খুব একটা বাড়েনি। আগে হল ক্যান্টিনগুলোয় ছাত্রলীগ নেতাদের চাঁদাবাজির জন্য খাবারের মান নিশ্চিত করতে পারতেন না ক্যান্টিন মালিকরা। এখন চাঁদাবাজি নেই, শিক্ষার্থীরা আশা করছেন দ্রুত খাবারের মানও বাড়বে।

জুলাই অভ্যুত্থানের বড় অংশজুড়েই ছিল নারী শিক্ষার্থীর অংশগ্রহণ। আন্দোলনের শুরুর দিকে নারী শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে অংশগ্রহণ করলেও, কিছুদিনের মধ্যেই রূপ পাল্টে যায়। হল গেটে ঘণ্টা পিটিয়ে জমায়েত হওয়া শুরু করেন মেয়েরা। ১৪ জুলাই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতি-পুতি’ বলার প্রতিবাদে মধ্যরাতে রোকেয়া হলের ছাত্রীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ও রাস্তায় নেমে আসা জুলাই অভ্যুত্থানের অন্যতম দিকনির্ধারক ঘটনা।

গণঅভ্যুত্থানের পর ছাত্রীরা হলে ফিরতে শুরু করেছেন। ছাত্রীদের কোনো কোনো হলের ‘পলিটিক্যাল রুমগুলো’ এখনও ফাঁকা। কিছু রুমে সাধারণ শিক্ষার্থীরা উঠেছেন। ছাত্রলীগ নেত্রীরা ফিরে না এলেও, যেসব ছাত্রলীগ নেত্রী বৈধ সিটে থাকতেন তাদের কেউ কেউ হলে ফিরে আসছেন। তবে সব হলের রিডিং রুমগুলো এখনও শূন্য পড়ে আছে।

গণঅভ্যুত্থানের পর দেশের সাধারণ মানুষের আশা ও ভরসার স্থান হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষত টিএসসি। বাংলাদেশের পূর্বাঞ্চলে ঘটে যাওয়া ভয়াবহ বন্যা এবং এর ফলে সৃষ্ট মানবিক দুর্যোগ মোকাবিলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি ঘোষণা করা হয় গত ২১ আগস্ট। গত কয়েকদিনে টিএসসির বুথে জমা পড়েছে সাত কোটি টাকার অধিক; জমা হয়েছে পাহাড়সম ত্রাণের স্তূপ।

ত্রাণের স্তূপে টিএসসির মাঠ ও আশপাশ ভরে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে জিমনেশিয়ামের গেট। ত্রাণ প্যাকেজিং ও সংগ্রহের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পায়রা চত্বরে এখন অন্য যে কোনো সময় থেকে ভিড় বেশি। সন্ধ্যার আগ থেকেই ভিড় বাড়তে থাকে এখন চায়ের কাপে চুমুকের সঙ্গে চলতে থাকে আড্ডা।

গণঅভ্যুত্থানের আগে রাজনৈতিক কথাবার্তা বলতে হতো খুব হিসাব করে, সতর্ক থেকে। এখন টিএসসিতে বসেই শিক্ষার্থীরা নানা পরিকল্পনা করছেন, ছক কষছেন।
ছাত্রলীগের অলিখিত হেডকোয়ার্টার মধুর ক্যান্টিন এখন কেবলই একটি ক্যান্টিন। আগে সময়ে-অসময়ে নিজের ক্ষমতা জাহিরের জন্য দলীয় কর্মীদের নিয়ে মধুর ক্যান্টিনে অবস্থান নিতেন ছাত্রলীগ নেতারা।

নেতা মধুতে যাবেন–এমন খবর শোনার সঙ্গে সঙ্গে পড়িমরি করে হল থেকে বের হয়ে নেতার প্রটোকল নিশ্চিত করতে হতো শিক্ষার্থীদের। দিনের বড় অংশজুড়ে মধুর ক্যান্টিন দখলে রাখত ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীরা তাই এ ক্যান্টিন এড়িয়ে চলতেন। আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর আক্রমণ পরিচালনা করার জন্য মধুর ক্যান্টিনে অবস্থান নিয়েছিল ছাত্রলীগের হাইকমান্ড।

গণঅভ্যুত্থানের পর মধুর ক্যান্টিনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। নেই কোনো দলীয় কর্মী, শোনা যাচ্ছে না কোনো স্লোগান। তবে মধুর ক্যান্টিনের খাবারের মান আর চড়ামূল্য নিয়ে শিক্ষার্থীদের ভেতর অসন্তোষ বিরাজমান।

সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য এতদিন ছিল সন্ত্রাসীদের দখলে। সর্বশেষ আন্দোলন চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা যখন শাহবাগে অবস্থান করছিলেন, তখন রাজুতে পাল্টা সমাবেশ ডেকেছিল ছাত্রলীগ। হল থেকে জোরপূর্বক সাধারণ শিক্ষার্থীদের প্রায়ই রাজুতে নিয়ে আসা হতো ছাত্রলীগের প্রোগ্রামে। তীব্র রোদে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়তেন শিক্ষার্থীরা। রাজু এখন সত্যিই সন্ত্রাসমুক্ত।

বিপ্লবের রং লেগে আছে ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে। ক্যালেন্ডারের পাতায় যদিও আগস্ট শেষ হওয়ার পথে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও থেমে আছে জুলাই মাসে। যে জুলাই হয়তো কোনোদিন শেষ হবে না।

Tags: গণঅভ্যুত্থানগণরুমছাত্রলীগঢাকা বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়মধুর ক্যান্টিনহলের সীট
Share105Tweet66Share18SendShareScan
Previous Post

সাংবাদিক মুজিবর রহমান চৌধুরীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Next Post

ব্রাজিলে সাবেক টুইটার নিষিদ্ধ

সাইফুল ইসলাম

সাইফুল ইসলাম

প্রকাশক ও ফ্রিল্যান্স কলামিস্ট

অন্যান্য সংবাদ

পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি
জাতীয়

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

by Desk, B Bangla TV
আগস্ট ৭, ২০২৪
0
282

পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম বলেছেন, যেসব পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত বা সহিংসতাপূর্ণ পরিস্থিতিতে কর্মস্থল থেকে পালিয়ে গেছেন...

Read moreDetails
স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ অস্ত্র জমা না দিলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আগস্ট ১২, ২০২৪
192
বিচারবহির্ভূত হত্যা

১৫ বছরে বিচারবহির্ভূত হত্যা ২,৬৯৯ ও গুম ৬৭৭ জন

আগস্ট ১২, ২০২৪
302
ছবি: সংগ্রহ

৫৭ বাংলাদেশিকে কারামুক্ত করতে আইনজীবী নিয়োগ

আগস্ট ১২, ২০২৪
207
Load More
Next Post
ছবিঃ সংগৃহীত

ব্রাজিলে সাবেক টুইটার নিষিদ্ধ

ছবিঃ সংগৃহীত

গ্রেপ্তারকৃত প্রবাসীদের জন্য আইনজীবী নিয়োগ

ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক আজ

ছবিঃ সংগৃহীত

বিতর্কের মাঝেই অস্তিত্ব নেই অরিজিৎতের এক্স প্রোফাইল

প্রতীকী ছবি। সংগৃহীত

আসামের বিধানসভায় বাতিল করা হলো জুমার নামাজের বিরতি

  • Trending
  • Comments
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

0

অস্থিরতা প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে: ড. ইউনূস

0
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

0
ইসলামী ব্যাংক

এক দিনেই ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে ইসলামী ব্যাংক

0

খেলাপি ঋণ নিয়ে নতুন নির্দেশনা |

মার্চ ১২, ২০২৬

পবিত্র রমজান: আত্মশুদ্ধির অনন্য সুযোগ

মার্চ ৭, ২০২৬

বিশ্ব অর্থনীতিতে মহাবি’পর্য’য়ের সংকেত,মধ্যপ্রাচ্যে যু’দ্ধ

মার্চ ৬, ২০২৬

এস এ আব্দুল্লাহর মিউজিক ভিডিও “ও জান রে”

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সম্পাদকীয়

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫
203

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪
478

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪
563
বিচারবহির্ভূত হত্যা

১৫ বছরে বিচারবহির্ভূত হত্যা ২,৬৯৯ ও গুম ৬৭৭ জন

আগস্ট ১২, ২০২৪
302

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
243
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
242
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪
244

অন্যান্য

পবিত্র রমজান: আত্মশুদ্ধির অনন্য সুযোগ

মার্চ ৭, ২০২৬
198

আজ পবিত্র শবে বরাত

ফেব্রুয়ারি ৩, ২০২৬
202

বাড়ি কিনলেই নাগরিত্ব

অক্টোবর ৮, ২০২৫
203
ছবি: প্রতিনিধি

মধ্য আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষী কন্টিনজেন্ট প্রতিস্থাপন

জুন ১৯, ২০২৫
216
June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« Mar    
B Bangla TV | বি বাংলা টিভি

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে Master Mind





প্রকাশক: সাইফুল ইসলাম (শাকিল) | সম্পাদক: সিরাজুম মুনিরা

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact





Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে Master Mind

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান