আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
বিচারের আগে সন্ত্রাসীদের কোনো পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেনা বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
সোমবার (১২ আগস্ট) নিজের ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে এই বার্তা জানান তিনি।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, বিচারেরর আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক অবস্থান নেওয়ার সুযোগ নেই।
একইসাথে তিনি, আন্দোলনে হামলাকারী, হত্যাকারী সকলের বিরুদ্ধে সরাদেশে ভিকটিমদের মামলা করার আহ্বানও জানানোর পাশাপাশি বিচার নিশ্চিত করার ঘোষণাও দিয়েছেন।
এদিকে সচিবালয়ের এক বৈঠক শেষে আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।





























