সিমেন্টের ব্লকে বিস্ফোরক রাখা ছিল। এরপর রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া পেশোয়ারের ওয়ারসাক রোডের পীর বালা এলাকায় একটি বিস্ফোরণ ঘটেছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্য রয়েছেন।
শুক্রবার (১৬ আগস্ট) দেশটির স্থানীয় পুলিশ এ তথ্য জানায়। পুলিশের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানা গেছে। ওয়ারশক রোডের এসপি আরশাদ খান বলেন, রিমোট কন্ট্রোল বিস্ফোরণে পুলিশের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, সিমেন্টের ব্লকে বিস্ফোরক রাখা ছিল। এরপর রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিতে সর্বশেষ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব হামলা বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে।
































