বাংলাদশে প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর এবং কালের কণ্ঠসহ দেশের বিভিন্ন গণমাধ্যম কার্যালয় ভাংচুরসহ গণমাধ্যমর্কমীদের উপর হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠতি হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহররে কানাইখালী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠতি হয়। এসময় বক্তারা বলনে, বিভিন্ন সময়ে কণ্ঠরোধ করতে গণমাধ্যমকর্মীদের উপর হামলাসহ গণমাধ্যম কার্যালয় ভাংচুররে ঘটনা ঘটে। এটি স্বাধীন সাংবাদকিতার অন্তরায়। যে কোনও বিষয় পক্ষে গেলেই বাহবা দেয়া আর বিপক্কে গেলেই অনেক গণমাধ্যম ও সাংবাদিকদের শক্র বলে অবহিত করা। যা কোনওভাবেই কাম্য নয়।
অবলিম্বে গণমাধ্যমে ও সাংবাদকিদরে উপর হামলাকারীদরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। সকল অপতৎপরতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কালরে কণ্ঠ ও চ্যানেল আইয়ের প্রতিনিধি রেজাউল করিম রেজা, এটিএন বাংলার জুলফিকা হায়দার জোসেফ, ডেইলি স্টারের সাংবাদকি বুলবুল আহমদে, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র করোস্পেন্ডেন্ট নাজমুল হাসান সহ অন্যান্যরা।































