• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
B Bangla TV | বি বাংলা টিভি

৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাবান ১৪৪৭ হিজরি
শুক্রবার | দুপুর ১:৩৬ মিনিট | শীতকাল

Live
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
B Bangla TV | বি বাংলা টিভি
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

সালমান-আনিস-জিয়া-দীপু মনি-ফিরোজের রিমান্ড শুনানির বিস্তারিত

রহিমা বিনতে আলি by রহিমা বিনতে আলি
আগস্ট ২৫, ২০২৪
Reading Time: 3 mins read
172 7
A A
0
ছবিঃসংগৃহীত

ছবিঃসংগৃহীত

রাজধানীর লালবাগ ও নিউমার্কেট থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বাড্ডা থানায় সুমন সিকদার হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির ৪ দিন এবং রাজধানী ভাটারা থানা এলাকায় সোহাগ মিয়া নামে এক যুবক নিহতের মামলায় সাবেক হুইপ আ স ম ফিরোজের ৭ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

প্রাসঙ্গিক সংবাদ

ছবি: সংগৃহীত

জেমসকে ৮ বছরে তার ‘বাংলাদেশ’ গান গাইতে দেওয়া হয়নি?

আগস্ট ১৯, ২০২৪
224
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
941

শনিবার (২৪ আগস্ট) রাতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালত এই রিমান্ডের আদেশ দেন।
শনিবার সন্ধ্যায় আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের প্রত্যেক মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে তাদের আদালতে হাজির করা হয়। এসময় আ স ম ফিরোজের হাতে হাতকড়া না থাকায় প্রতিবাদ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। পরে পুলিশ সদস্যরা তার হাতে হাতকড়া পরিয়ে দেন। এসময় আ স ম ফিরোজ বলেন, এত বাড়াবাড়ি ভালো না।
৭টা ৪২ মিনিটের দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। প্রথমে রাজধানীর লালবাগ থানার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর রিমান্ডের বিষয়ে শুনানি হয়।

রাষ্ট্রপক্ষে ইন্সপেক্টর আসাদুজ্জামান বলেন, ছাত্র আন্দোলন কঠোর হাতে দমন করতে গুলি চালানো হয়। এতে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদত আছে। তাদের সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।

কোর্ট অফিসার হিসেবে বিএনপিপন্থি আইনজীবীদের পক্ষে ওমর ফারুক ফারুকী বলেন, এটা একটা মর্মান্তিক ঘটনা। শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হলো। তারা টেলিভিশনে এসে জাতির সামনে অহরহ মিথ্যা বলেছে। আন্দোলন দমাতে সর্বশক্তি প্রয়োগের কথা বলেছে। আন্দোলনের সমন্বয়কারীদের জোর করে উঠিয়ে নিয়ে আন্দোলন দমাতে বিভ্রান্তি সৃষ্টি করে। শেখ হাসিনার সঙ্গে বসে আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত দেয়। পুলিশ গুলি চালায়। কোমলমতি ছাত্রদের হত্যা করে।

আসামি জিয়াউল হাসানের পক্ষে তার বোন বলেন, গত ৭ আগস্ট ঢাকা ক্যান্টনমেন্ট থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। আজ পর্যন্ত রিমান্ডে আছেন। আমরা রিমান্ড নামঞ্জুরের প্রার্থনা করছি। তিনি একজন সরকারি কর্মকর্তা। ঘটনাস্থলে ছিলেন না। খুবই অসুস্থ। জরুরিভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হোক।

সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে তার আইনজীবী বলেন, তারা সিনিয়র সিটিজেন। প্রয়োজনে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।

জিয়াউল আহসানের বিষয়ে ওমর ফারুক বলেন, তিনি র‍্যাবে ছিলেন। দায়িত্ব পালন করেন ডিজিএফআইয়েও। সেনাবাহিনীকে তিনি বিতর্কিত করেছেন। জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছেন। আয়নাঘর সৃষ্টি করেছেন। তিনি আজ কাঠগড়ায় আছেন। তার ভাব দেখে মনে হচ্ছে, কারও সাথে এখনই লেগে যাবে। তার লোকই তাকে বহিষ্কার করেছে। হাসিনার সঙ্গে হাত মিলিয়ে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করেছে। র‍্যাব, ডিজিএফআইতে থাকা অবস্থায় গুম, খুন করেছে। এ ধরনের মানুষ আর যেন সৃষ্টি না হয়। আর যেন আয়নাঘরের সৃষ্টি না হয়। তার তো আয়নাঘরে থাকার কথা। তার দৃষ্টান্তমূলক সাজা হোক।

এরপর ঢাকা কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সবুজ হত্যার অভিযোগে করা মামলায় এ তিন জনের ১০ দিনের রিমান্ডের বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করে।

ওমর ফারুক বলেন, কোমলমতি শিক্ষার্থীদের হত্যা করতে তাদের হাত, বুক কাঁপেনি। তাদের ক্ষমতার লোভ। আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

জিয়াউল আহসানের পক্ষে তার বোন বলেন, তিনি অসুস্থ। তার চিকিৎসার আবেদন করছি।

এরপর বাড্ডা থানায় করা সুমন সিকদার হত্যা মামলায় দীপু মনির ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করে।

আইনজীবী ওমর ফারুক বলেন, এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, বসুন্ধরার মালিক আহমেদ আকবর সোবহান ও তার ছেলে আসামি। সারাদেশে যে কজন মানুষের ওপর জনগণের রোষ-ঘৃণা তাদের মধ্যে দীপু মনি একজন। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে তিনি দেশ বিক্রি করে দেন। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন। প্রেসক্রিপশন মতে শিক্ষা ব্যবস্থা সাজিয়েছেন। মুসলিম কান্ট্রিকে বিজাতিকরণ করার চেষ্টা করেছেন। দেশকে মেধাশূন্য করেছেন, কীভাবে মগজ ধোলাই করেছে! তাকে গ্রেফতার করায় চাঁদপুরের লোক এখানে চলে এসেছে আনন্দ করতে। চাঁদপুরে মিষ্টির দোকানে মিষ্টি ছিল না। শেখ হাসিনাকে সবসময় সাপোর্ট করেছেন।

দীপু মনির আইনজীবী বলেন, তিনি চার দিনের রিমান্ডে ছিলেন। অসুস্থ। এসময় তার রিমান্ড বাতিল করে জামিন চাওয়া হয়।

সবশেষে রাজধানীর ভাটারা থানা এলাকায় সোহাগ মিয়া নামে এক যুবক নিহতের মামলায় সাবেক হুইপ আ স ম ফিরোজের ১০ দিনের রিমান্ডের বিষয়ে শুনানি হয়।

ফিরোজের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন, সন্দিগ্ধ আসামি। বিগত ৬ বছরে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন না। গত ৭ জুলাই থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। আন্দোলনে তিনি কাউকে কোনও নির্দেশ দেননি।

এসময় কথা বলতে চান আ স ম ফিরোজ। বিএনপিপন্থি আইনজীবীরা আপত্তি জানান। এরপরেই ফিরোজ বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমার কথা শুনতে হবে। এসময় জিয়াউর রহমানের নাম উচ্চারণ করলে আইনজীবীরা হইহুল্লোড় শুরু করেন। তিনি বলেন, আমাকে বলতে হবে। পরে তিনি আর কিছু বলতে পারেননি। এরপর আদালত তাদের রিমান্ডের আদেশ দেন।

Tags: আ স ম ফিরোজদীপু মনিরাজনীতিরিমান্ড
Share42Tweet27Share7SendShareScan
Previous Post

মুশফিকের ডাবল সেঞ্চুরি মিসের আক্ষেপ, ড্রয়ের পথে পিন্ডি টেস্ট

Next Post

টেলিগ্রাম অপরাধ মামলায় টেলিগ্রামের সিইওকে গ্রেপ্তার

রহিমা বিনতে আলি

রহিমা বিনতে আলি

প্রামাণ্য ও তথ্য প্রতিবেদক

অন্যান্য সংবাদ

ছবি: সংগৃহীত
জাতীয়

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

by Desk, B Bangla TV
আগস্ট ৭, ২০২৪
0
307

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার খোঁজে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়।...

Read moreDetails
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

আগস্ট ৭, ২০২৪
274
কাদের সিদ্দিকী

ড. ইউনূসকে ক্ষমতায় ২ বছরের বেশি থাকা উচিত নয়: কাদের সিদ্দিকী

আগস্ট ১০, ২০২৪
201
সজীব ওয়াজেদ জয়

খালেদা জিয়ার প্রশংসা করে বিএনপির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ জয়ের

আগস্ট ১০, ২০২৪
207
Load More
Next Post
ছবিঃসংগৃহীত

টেলিগ্রাম অপরাধ মামলায় টেলিগ্রামের সিইওকে গ্রেপ্তার

ছবিঃসংগৃহীত

আজ থেকে চলবে মেট্রোরেল

ছবিঃসংগৃহীত

কতজনের দণ্ড মওকুফ করেছেন রাষ্ট্রপতি, তার তালিকা চেয়ে নোটিশ

ছবিঃসংগৃহীত

বন্যায় জরুরি আশ্রয়কেন্দ্রে প্রায় তিন লাখ মানুষ

ছবিঃসংগৃহীত

ইউটিউবে পূর্বের সব রেকর্ড ভেঙে ১২ঘন্টায় ১কোটি সাবস্ক্রাইবার অর্জন

  • Trending
  • Comments
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

0

অস্থিরতা প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে: ড. ইউনূস

0
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

0
ইসলামী ব্যাংক

এক দিনেই ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে ইসলামী ব্যাংক

0

আজ পবিত্র শবে বরাত

ফেব্রুয়ারি ৩, ২০২৬

আমিরাতে বরিশাল বিভাগ প্রবাসী ঐক্য পরিষদের যাত্রা।

জানুয়ারি ১৩, ২০২৬

ঢাকার পাশে সেরা ১৭টি রিসোর্ট এর তালিকা

অক্টোবর ২২, ২০২৫

সব দোষ রিপন মিয়ার: চমক

অক্টোবর ১৫, ২০২৫

সম্পাদকীয়

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫
195

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪
466

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪
555
বিচারবহির্ভূত হত্যা

১৫ বছরে বিচারবহির্ভূত হত্যা ২,৬৯৯ ও গুম ৬৭৭ জন

আগস্ট ১২, ২০২৪
284

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
233
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
234
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪
231

অন্যান্য

আজ পবিত্র শবে বরাত

ফেব্রুয়ারি ৩, ২০২৬
191

বাড়ি কিনলেই নাগরিত্ব

অক্টোবর ৮, ২০২৫
194
ছবি: প্রতিনিধি

মধ্য আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষী কন্টিনজেন্ট প্রতিস্থাপন

জুন ১৯, ২০২৫
205
ছবি: প্রতিনিধি

নাটোরে পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগে প্রার্থীদের বিক্ষোভ

নভেম্বর ৩, ২০২৪
221
February 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
« Jan    
B Bangla TV | বি বাংলা টিভি

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে Master Mind





প্রকাশক: মশিউল আলম পাটোয়ারী / সম্পাদক: এড. সানজিদা ইসলাম

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact





Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে Master Mind

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান