• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
B Bangla TV | বি বাংলা টিভি

৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাবান ১৪৪৭ হিজরি
শুক্রবার | রাত ৮:২৪ মিনিট | শীতকাল

Live
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
B Bangla TV | বি বাংলা টিভি
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

র‍্যাব বিলুপ্ত করার দাবি, ডিজিএফআই নিয়ে কী হবে?

B Bangla TV, Desk by B Bangla TV, Desk
আগস্ট ২৭, ২০২৪
Reading Time: 5 mins read
93 1
A A
0
ছবিঃ সংগ্রহীত

ছবিঃ সংগ্রহীত

নিউ ইয়র্ক-ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের এলিট ফোর্স র‍্যাবকে বিলুপ্ত করার দাবি জানিয়েছে।

মানবাধিকার সংস্থাটির পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে র‍্যাব বিলুপ্ত করার আহবান জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এই চিঠি সংস্থাটি তাদের ওয়েবসাইটেও প্রকাশ করেছে।

প্রাসঙ্গিক সংবাদ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

জামিন পেলেন লুৎফুজ্জামান বাবর

সেপ্টেম্বর ১২, ২০২৪
313
প্রতিবেদকের পাঠানো ছবি

প্রকাশ্যে ক্ষমা চাইলেন নাটোরে বিএনপি কেন্দ্রীয় নেতা দুলু 

আগস্ট ২১, ২০২৪
167

চিঠিতে বলা হয়েছে, বিগত সরকারের সময় র‍্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল এবং এসব ঘটনার ক্ষেত্রে তাদের দায়মুক্তি ছিল।

র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলোর তদন্ত করার আহবান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য র‍্যাবকে অভিযুক্ত করা হয়েছে। র‍্যাবের পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই-এর বিরুদ্ধেও এ ধরণের অভিযোগ আছে।

তবে র‍্যাব-এর তুলনায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই-এর কর্মকাণ্ড আরো বেশি ধরাছোঁয়ার বাইরে এবং অপ্রকাশ্য। ডিজিএফআই নিয়ে বিস্তর অভিযোগ অনেকের মুখে মুখে থাকলেও সেগুলো নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পায়নি।

বহু মানুষকে গুম করা কিংবা বছরের পর বছর ধরে গোপন বন্দিশালায় আটকের বিষয়টি সবার চোখের সামনে আসে শেখ হাসিনার পতন ও দেশ থেকে পালিয়ে যাবার পরে।

দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা কিছু ব্যক্তির পরিবারের সদস্য ঢাকার সেনানিবাসের ভেতরে ডিজিএফআই-এর অফিসের সামনে জড়ো হয়। তাদের অভিযোগ ব্যক্তিরা ডিজিএফআই-এর কাছে বন্দি রয়েছে।

এরপর ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে অন্তত তিনজনকে পাওয়া যায়, যারা পাঁচ থেকে আট বছর পর্যন্ত নিখোঁজ ছিলেন।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব-এর উপর ইতোমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

র‍্যাব বিলুপ্ত করা প্রয়োজন?

এ বিষয়টি নিয়ে দুই ধরণের মতামত কিংবা দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। মানবাধিকার কর্মীরা মনে করেন, র‍্যাব বিলুপ্ত করার কোন বিকল্প নেই।

তবে সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, র‍্যাব বিলুপ্ত না করে সেটির সংস্কার করা জরুরী এবং এই বাহিনীকে যাতে ভবিষ্যতে রাজনৈতিকভাবে ব্যবহার না করা যায়, সেটি নিশ্চিত করা জরুরী।

উল্লেখ্য, র‍্যাব পুলিশের অধীনে একটি বাহিনী হলেও এর কর্মকর্তাদের বড় অংশ আসেন বিভিন্ন সামরিক বাহিনী থেকে।

মানবাধিকার কর্মীরা বলছেন, র‍্যাব-এর বহু কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরণের গুরুতর অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা আছে। এর বেশ কিছু আদালতে প্রমাণও হয়েছে।

মানবাধিকার কর্মী নূর খান লিটন বলছেন, সার্বিকভাবে র‍্যাব-এর ইমেজ এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে সেখান থেকে র‍্যাবকে টেনে তোলা মুশকিল।

“র‍্যাব বর্তমানে যেভাবে কাজ করছে, এভাবে একটা বাহিনী পরিচালনার সুযোগ নেই। র‍্যাব ইমিডিয়েট বিলুপ্ত করা দরকার। কারণ, তারা সমাজে একটা ভীতিকর অবস্থা তৈরি করেছে,” বলেন মি. খান।

তিনি মনে করেন, বাংলাদেশের এলিট ফোর্স-এর কোন প্রয়োজন নেই। পুলিশকে ঢেলে সাজিয়ে দক্ষতা বাড়ালে এলিট ফোর্সের কোন প্রয়োজন নেই।

বাহিনী হিসাবে র‍্যাব সবচেয়ে সমালোচনার মুখে পড়েছে তথাকথিত ‘ক্রসফায়ারে’র কারণে।

বাংলাদেশে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের হতাহতের ঘটনা ঘটেছে। তবে র‍্যাবের সঙ্গে ‘ক্রসফায়ার’ যেন এক সময় অনেকটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়।

র‍্যাবের কর্মকাণ্ড তখন থেকেই বিদেশিদের নজরে আসতে থাকে। র‍্যাব গঠনের দুই বছরের মাথায় ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ওয়াশিংটনে যে তারবার্তা পাঠিয়েছিলেন সেখানে এ চিত্র ফুটে ওঠে। উইকিলিকসে সেই তারবার্তা প্রকাশিত হয়।

মার্কিন তারবার্তায় বলা হয়েছিল, ”র‍্যাবের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হচ্ছে ক্রসফায়ার নামের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যার কারণে পথঘাট নিরাপদ হয়ে উঠেছে বলে তারা দাবি করেছে। প্রতিবারের গল্প প্রায় একই রকম।”

‘ক্রসফায়ার’ ছাড়াও র‍্যাবের বিরুদ্ধে ঘুষ, চাঁদা নেওয়া কিংবা অন্যের হয়ে জমি দখল করার মতো নানা অভিযোগও দানা বাঁধতে থাকে।

র‍্যাবের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ আসে সরকার-বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের তুলে নেওয়া।

বিশেষ করে ২০১৪ সাল এবং ২০১৮ সালের নির্বাচনের আগে ও পরে এ ধরনের ঘটনার বেশ কিছু অভিযোগ সংবাদমাধ্যমে এসেছিল।

মানবাধিকার কর্মী নূর খান লিটন

অনেকটা আকস্মিকভাবে ২০২১ সালের ১০ই ডিসেম্বর আমেরিকার দিক থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় র‍্যাব বাহিনী এবং এর ছয়জন কর্মকর্তার উপর। সেখানে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগ আনা হয়।

অবশ্য আমেরিকা নিষেধাজ্ঞা দেবার পর থেকে গত দুই বছরে র‍্যাব-এর হাতে ‘ক্রসফায়ারে’ নিহত হবার ঘটনা নেই বললেই চলে।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মুনিরুজ্জমান বিবিসি বাংলাকে বলেন, র‍্যাব একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। রাষ্ট্রের কাঠামো চালানোর জন্য এ ধরণের প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। তিনি মনে করেন, র‍্যাবকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে সমস্যা।

“এসব প্রতিষ্ঠানে যেভাবে ব্যক্তির পদায়ন করা হয়েছিল সেটা হচ্ছে সমস্যা। তাদের কোন জবাবদিহিতা ছিল না।”

“র‍্যাব যেসব কাজ করছিলে সেগুলো কিছুটা করছিল নিজেরা ব্যক্তিগত উদ্যোগে এবং বেশি কাজ করেছিল রাজনৈতিক নেতৃত্বের আদেশ পালনের জন্য। ”

অনেকে মনে করছেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে শুধু বাহিনী বিলুপ্ত করে নতুন বাহিনী তৈরি করে কোন লাভ হবে না।

“উপর থেকে নির্দেশ দিয়ে এগুলোকে নষ্ট করা হয়,” বলছিলেন অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল মইনুল ইসলাম, যিনি বিজিবির মহাপরিচালক ছিলেন।

তবে র‍্যাব-এ সংস্কার করার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন। তার মতে, র‍্যাব কাউন্টার টেরোরিজম ফোর্স হিসেবে থাকতে হবে।

তবে র‍্যাব নিয়ে সরকারের চিন্তাভাবনা কী? এনিয়ে কথা বলার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টার সাথে যোগযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

মেজর জেনারেল (অব) মুনিরুজ্জামান

ডিজিএফআই নিয়ে কী করবে?

মানবাধিকার কর্মীরা ডিজিএফআইকে ‘নাটের গুরু’ হিসেবে বর্ণনা করছেন। তাদের মতে দেশে গুম হাবার ঘটনাগুলো ‘সমন্বয়’ করেছে, নতুবা ‘উৎসাহিত’ করেছে।

মি. মনিরুজ্জামান বলেন, ডিজিএফআই-এর প্রধান কাজ হচ্ছে তিনটি বাহিনীর ওপরে গোয়েন্দা নজরদারি করা। এছাড়া প্রতিবেশী দেশে কী ধরণের পরিবর্তন হচ্ছে, এবং বাংলাদেশকে সেটি কীভাবে প্রভাবিত করছে সেটি সম্পর্কে সম্যক ধারণা রাখা।

আইন অনুযায়ী রাজনীতির সাথে ডিজিএফআই-এর কোন সম্পর্ক নেই। তিনি মনে করেন, সংসদীয় কমিটির কাছে গোয়েন্দা প্রধানদের জবাবদিহিতা থাকতে হবে। কিন্তু এসব বাহিনীর কোথাও কোন জবাবদিহিতা নেই।

“আমাদের এখানে গোয়েন্দা সংস্থাগুলো সম্পূর্ণ স্বাধীন। তারা কারো কাছে জবাবদিহি করে না। সরকার প্রধান ছাড়া তারা অন্য কারো কাছে জবাবদিহি করে না,” বলেন সাবেক মেজর জেনারেল এম মনিরুজ্জামান।

মি. খান মনে করেন, ডিজিএফআই-এর কর্মকাণ্ডকে সেনানিবাসের ভেতরে সীমাবদ্ধ করতে হবে। সেনানিবাসের বাইরে যাতে তাদের কোন ভূমিকা না থাকা সেটি নিশ্চিত করা জরুরী।

“এই প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা যে আইন বহির্ভূত কাজ করছিলেন সেটি নিয়ে তারা অবগত ছিলেন। অবগত থাকার পরেও তারা কোন পদক্ষেপ নেননি। ”

মি. খান বলছেন, অতীতে দেখা গেছে, ডিজিএফআই কোন একটি পক্ষের হয়ে ব্যাংক দখলে ভূমিকা রাখা কিংবা গণমাধ্যম নিয়ন্ত্রণের মতো কাজ করেছে।

এমনকি সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার প্রকাশ্যে বলেছেন যে সরকারে সাথে বিরোধের পর তাকে দেশ ছেড়ে যেতে বাধ্য করেছে ডিজিএফআই।

“এই যে অপরাধগুলো তারা সংগঠিত করেছে বিগত দিনে, এটার জন্য দুই চারজন ব্যক্তির ওপর দায় চাপালে হবে না। পুরো সংস্থাটির ওপর এই অভিযোগ আসে,” বলেন মি. খান।

যারা এসব অপরাধের সাথে জড়িত ছিল তাদের সবাইকে বিচারের আওতায় আনলে একটি কঠোর বার্তা দেয়া হবে বলে তিনি মনে করেন।

বাংলাদেশে মানবাধিকার রক্ষায় সরব একটি সংগঠন ‘মায়ের ডাক’ গত ৬ই অগাস্ট ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই-এর অফিসের সামনে জড়ো হয়েছিল। তখন বিষয়টি নিয়ে কথা বলার জন্য সামরিক বাহিনীর মুখপাত্র প্রতিষ্ঠান আন্তবাহিনী জন:সংযোগ পরিদপ্তরের সাথে বিবিসি বাংলার তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু বিষয়টি নিয়ে ডিজিএফআই-এর তরফ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

সাবেক লেফট্যানেন্ট জেনারেল মইনুল ইসলাম মনে করেন, সব সংস্কারের সাথে রাজনৈতিক বিষয়ও জড়িত থাকে।

“যারা রাজনীতি করবেন, তারা যদি সঠিক রাজনীতি না করেন, তাহলে তো এটা নষ্ট হয়ে যাবে,” বলেন মি.ইসলাম।

লেফট্যানেন্ট জেনারেল (অব.) মইনুল ইসলাম

বাহিনী বিলুপ্তির উদাহরণ

রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বাহিনী বিলুপ্ত হবার উদাহরণ রয়েছে বাংলাদেশে।

১৯৭৫ সালের ১৫ই অগাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার পর রক্ষীবাহিনীকে বিলুপ্ত করা হয়েছি। রক্ষীবাহিনীর বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল।

সামরিক গোয়েন্দা সংস্থার রাজনীতিতে জড়িয়ে পরার ঘটনা উন্নত বিশ্বে দেখা না গেলেও বাংলাদেশের মতো দেশগুলোতে সেটি অনেকটা ‘ওপেন সিক্রেট’ বিষয়।

এ ধরণের উদাহরণ দেখা যায় পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-এর ক্ষেত্রে।

দশকের পর দশক ধরে আইএসআই পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে এবং যখন যে ক্ষমতায় ছিল তাদের দ্বারা ব্যবহৃত হয়েছে।

পাকিস্তানের রাজনীতিবিদদের ক্ষমতা থেকে উৎখাত করা এবং নানা দমন-পীড়নের জন্য আইএসআইকে অভিযুক্ত করা হয়।

এমন প্রেক্ষাপটে ২০০৮ সালে আইএসআই-এর রাজনৈতিক শাখা বিলুপ্ত করে দেশটির সরকার। পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী তখন বলেছিলেন, আইএসআই একটি মূল্যবান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এখন থেকে তারা শুধু সন্ত্রাস-বিরোধী কাজ মনোনিবেশ করবে।

সংগ্রহঃ বিবিসি বাংলা

Tags: অধ্যাপক মুহাম্মদ ইউনূসডিজিএফআইবিলুপ্তর‍্যাবহিউম্যান রাইটস ওয়াচ
Share43Tweet27Share7SendShareScan
Previous Post

ড. ইউনূসকে চিঠি পাঠালো হিউম্যান রাইটস ওয়াচ

Next Post

পাঁচ কোটি টাকার এসএসডি মাদক উদ্ধার সাতক্ষীরায়

B Bangla TV, Desk

B Bangla TV, Desk

অন্যান্য সংবাদ

ছবি: সংগৃহীত
জাতীয়

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

by Desk, B Bangla TV
আগস্ট ৭, ২০২৪
0
307

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার খোঁজে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়।...

Read moreDetails

অস্থিরতা প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে: ড. ইউনূস

আগস্ট ৭, ২০২৪
219
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

আগস্ট ৭, ২০২৪
274
ইসলামী ব্যাংক

এক দিনেই ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে ইসলামী ব্যাংক

আগস্ট ৮, ২০২৪
275
Load More
Next Post
ছবিঃ সংগ্রহীত

পাঁচ কোটি টাকার এসএসডি মাদক উদ্ধার সাতক্ষীরায়

প্রতীকী ছবি

বাংলাদেশিসহ ১৮২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার ভূমধ্যসাগর থেকে

ছবিঃ সংগ্রহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ রকিবুলের মৃত্যু

ছবিঃ প্রতিনিধি

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব- রাজি না হওয়ায় প্রাণনাসের হুমকি

ছবিঃ সংগৃহীত

সাবেক এমপিদের ৫০টি বিলাসবহুল গাড়ি বন্দরে

  • Trending
  • Comments
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

0

অস্থিরতা প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে: ড. ইউনূস

0
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

0
ইসলামী ব্যাংক

এক দিনেই ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে ইসলামী ব্যাংক

0

আজ পবিত্র শবে বরাত

ফেব্রুয়ারি ৩, ২০২৬

আমিরাতে বরিশাল বিভাগ প্রবাসী ঐক্য পরিষদের যাত্রা।

জানুয়ারি ১৩, ২০২৬

ঢাকার পাশে সেরা ১৭টি রিসোর্ট এর তালিকা

অক্টোবর ২২, ২০২৫

সব দোষ রিপন মিয়ার: চমক

অক্টোবর ১৫, ২০২৫

সম্পাদকীয়

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫
195

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪
466

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪
555
বিচারবহির্ভূত হত্যা

১৫ বছরে বিচারবহির্ভূত হত্যা ২,৬৯৯ ও গুম ৬৭৭ জন

আগস্ট ১২, ২০২৪
284

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
233
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
234
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪
231

অন্যান্য

আজ পবিত্র শবে বরাত

ফেব্রুয়ারি ৩, ২০২৬
191

বাড়ি কিনলেই নাগরিত্ব

অক্টোবর ৮, ২০২৫
194
ছবি: প্রতিনিধি

মধ্য আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষী কন্টিনজেন্ট প্রতিস্থাপন

জুন ১৯, ২০২৫
205
ছবি: প্রতিনিধি

নাটোরে পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগে প্রার্থীদের বিক্ষোভ

নভেম্বর ৩, ২০২৪
221
February 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
« Jan    
B Bangla TV | বি বাংলা টিভি

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে Master Mind





প্রকাশক: মশিউল আলম পাটোয়ারী / সম্পাদক: এড. সানজিদা ইসলাম

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact





Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে Master Mind

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান