• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
B Bangla TV | বি বাংলা টিভি

২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল ১৪৪৭ হিজরি
মঙ্গলবার | সকাল ৭:০২ মিনিট | বসন্তকাল

Live
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
B Bangla TV | বি বাংলা টিভি
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

চট্টগ্রাম বিএনপির অস্বস্তিকর বিতর্কিত কাণ্ড

মহানগর প্রতিনিধি by মহানগর প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৪
Reading Time: 3 mins read
180 2
A A
0
ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা আত্মগোপনে চলে গেছেন। এই সুযোগে তাঁদের দখলে থাকা বিভিন্ন হাটবাজার, ঘাট ও প্রতিষ্ঠানে বিএনপির নেতা-কর্মী ও অনুসারীরা দখলে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর চট্টগ্রামের রাজনীতিতে পটপরিবর্তন এসেছে। দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা আত্মগোপনে চলে গেছেন।

প্রাসঙ্গিক সংবাদ

নিবন্ধন ফিরে পেতে পথ খুলল জামায়াতের আইনি লড়াইয়ের

অক্টোবর ২২, ২০২৪
206
ছবি: প্রতিনিধি

যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালেকের দেশে আগমনে জেলা ছাত্রদলের শুভেচ্ছা

অক্টোবর ১৭, ২০২৪
196

এই সুযোগে তাঁদের দখলে থাকা বিভিন্ন হাটবাজার, ঘাট ও প্রতিষ্ঠানে বিএনপির নেতা-কর্মী ও অনুসারীরা দখলে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

নেতা-কর্মীদের এই দখলবাজির সঙ্গে অন্তঃকোন্দলেরও অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে ব্যাংক লুটকারী চট্টগ্রামের শিল্পগ্রুপ এস আলমের ডেরা থেকে ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহযোগিতা করায় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির তিন প্রভাবশালী নেতাকে বহিষ্কার ও কমিটি স্থগিত করা হয়েছে। উচ্চপর্যায়ের নেতা থেকে শুরু করে তৃণমূলের নেতা-কর্মীদের বিতর্কিত কর্মকাণ্ডে দলটিতে অস্বস্তি দেখা দিয়েছে।

এদিকে ক্ষমতার পটপরিবর্তনের পর আয়ের উৎস হিসেবে পরিচিত নগরীর বিভিন্ন ঘাট, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানা রাতারাতি পাল্টে যায়। আগে যেখানে আওয়ামী লীগ ছিল, সেখানে প্রতিস্থাপিত হয়েছে বিএনপি। চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও ইজারাদারেরা জানান, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্যসচিব মো. ওসমান ও তাঁর লোকজন সল্টগোলা, ৯ নম্বর বিওসি ঘাট, ১১ নম্বর মাতব্বর ঘাট ও ১২ নম্বর তিনটিংগা ঘাট দখল নিয়ে টাকা আদায় করছেন।

এসব ঘাট থেকে প্রতিদিন এক থেকে দেড় লাখ টাকা আয় হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম নগরীর ঘাটগুলো থেকে টাকা আদায়ের মুখও পরিবর্তন
হয়েছে। নতুন মুখ হিসেবে দৃশ্যপটে এসেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের দলের অস্থিরতা নিয়ে কেন্দ্রীয় বিএনপিও বেশ চিন্তিত। মহানগর বিএনপিতে নেতৃত্বের দুর্বলতা রয়েছে। যদিও সম্প্রতি মাত্র দুজনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে নগর বিএনপিতে। অপর দিকে এস আলমের ডেরা থেকে বিলাসবহুল গাড়ি বের করতে সহযোগিতা করায় দক্ষিণ জেলা বিএনপির পুরো কমিটিই স্থগিত করেছে কেন্দ্র।

আর উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থাকলেও কোন্দল এবং আহ্বায়কের বিরুদ্ধে যুবলীগ নেতার বাসায় যাওয়ায় মিরসরাই বিএনপির নেতা-কর্মীদের মধ্যে তুমুল ক্ষোভ সৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে প্রাপ্ত তথ্যমতে, সিটি করপোরেশনের আওতায় কর্ণফুলী নদী ও নগরীর বড় খালগুলোতে ১৯টি ঘাট রয়েছে। এর মধ্যে ১২টি ঘাট থেকে টাকা আদায়ের জন্য গত বছর ইজারা দেওয়া হয়। ইজাদারেরা প্রায় সবাই ছিল আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দৃশ্যপট বদলে যায়। এখন ঘাটগুলোর দখলে নেন স্থানীয় বিএনপির নেতারা। আওয়ামী লীগ-সমর্থিত ইজারাদারেরা পালিয়ে যাওয়ার পর ঘাটগুলোতে পালাবদল ঘটে। দৃশ্যপটে আসে বিএনপি।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম জানান, ‘উল্লিখিত ঘাটগুলো সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন। ঘাটগুলো থেকে টাকা আদায় করা নিয়ে ঝামেলা হচ্ছে শুনেছি।’ এখন আইনি জটিলতা নিরসন করে ঘাটগুলো ইজারা দেওয়ার চেষ্টা করছেন তাঁরা।

এদিকে আলোচিত এস আলম গ্রুপের ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহযোগিতার অভিযোগে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কসহ তিন প্রভাবশালী নেতার প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ দল থেকে স্থগিত করা হয়েছে। তাঁরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, প্রথম যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া। তাঁদের মধ্যে এনামুল হক এনাম ও এস এম মামুন মিয়া এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ঘনিষ্ঠজন।

অন্যদিকে ১৭ আগস্ট দুপুরে মিরসরাইয়ের উদ্দেশে চট্টগ্রাম থেকে রওনা হন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। পথে বড়তাকিয়া গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসুফের বাড়িতে যান। মনিরুল ইসলাম ইউসুফের ছেলে হলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। তাঁদের বাড়িতে যাওয়ার খবরে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা দলে দলে জড়ো হয়ে বাড়িটি ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন এবং বাড়ির পার্শ্ববর্তী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। ইউসুফের বাড়ির ভেতরে অবস্থান নেওয়া গোলাম আকবর খন্দকারের ওপরও চড়াও হওয়ার চেষ্টা করেন কয়েকজন বিএনপির নেতা। পরে সেনাবাহিনী এসে গোলাম আকবর খন্দকারকে উদ্ধার করে ওই বাড়ি থেকে।

অন্যদিকে চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ১৭ আগস্ট। ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় জিয়া বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা মিছিল বের করলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে উত্তর জেলা বিএনপিতেও অস্থিরতা বিরাজ করছে।

এ বিষয়ে চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, বিএনপির কেউ অনিয়ম ও অন্যায্য কোনো কিছুর সঙ্গে জড়িত হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tags: চট্টগ্রামবিএনপিরাজনীতি
Share43Tweet27Share8SendShareScan
Previous Post

৯০০তম গোলের মাইলফলক ছুঁয়েছেন রোনালদো

Next Post

সিকৃবি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

মহানগর প্রতিনিধি

মহানগর প্রতিনিধি

অন্যান্য সংবাদ

ছবি: সংগৃহীত
জাতীয়

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

by Desk, B Bangla TV
আগস্ট ৭, ২০২৪
0
309

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার খোঁজে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়।...

Read moreDetails
কাদের সিদ্দিকী

ড. ইউনূসকে ক্ষমতায় ২ বছরের বেশি থাকা উচিত নয়: কাদের সিদ্দিকী

আগস্ট ১০, ২০২৪
205
সজীব ওয়াজেদ জয়

খালেদা জিয়ার প্রশংসা করে বিএনপির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ জয়ের

আগস্ট ১০, ২০২৪
211
শেখ হাসিনা

আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে আমেরিকা : শেখ হাসিনা

আগস্ট ১১, ২০২৪
201
Load More
Next Post
ছবিঃ সংগৃহীত

সিকৃবি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ছবিঃ সংগৃহীত

রাইটার্স গিল্ডের সদস্য পদে নাম লেখালেন নুহাশ

ছবিঃ সংগৃহীত

গণভবন হবে ''গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর''

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন যারা

ছবিঃ সংগ্রহীত

নিউজিল্যান্ডের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

  • Trending
  • Comments
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

0

অস্থিরতা প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে: ড. ইউনূস

0
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

0
ইসলামী ব্যাংক

এক দিনেই ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে ইসলামী ব্যাংক

0

খেলাপি ঋণ নিয়ে নতুন নির্দেশনা |

মার্চ ১২, ২০২৬

পবিত্র রমজান: আত্মশুদ্ধির অনন্য সুযোগ

মার্চ ৭, ২০২৬

বিশ্ব অর্থনীতিতে মহাবি’পর্য’য়ের সংকেত,মধ্যপ্রাচ্যে যু’দ্ধ

মার্চ ৬, ২০২৬

এস এ আব্দুল্লাহর মিউজিক ভিডিও “ও জান রে”

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সম্পাদকীয়

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫
198

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪
470

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪
557
বিচারবহির্ভূত হত্যা

১৫ বছরে বিচারবহির্ভূত হত্যা ২,৬৯৯ ও গুম ৬৭৭ জন

আগস্ট ১২, ২০২৪
292

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
236
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
237
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪
239

অন্যান্য

পবিত্র রমজান: আত্মশুদ্ধির অনন্য সুযোগ

মার্চ ৭, ২০২৬
192

আজ পবিত্র শবে বরাত

ফেব্রুয়ারি ৩, ২০২৬
194

বাড়ি কিনলেই নাগরিত্ব

অক্টোবর ৮, ২০২৫
196
ছবি: প্রতিনিধি

মধ্য আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষী কন্টিনজেন্ট প্রতিস্থাপন

জুন ১৯, ২০২৫
209
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    
B Bangla TV | বি বাংলা টিভি

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে Master Mind





প্রকাশক: মশিউল আলম পাটোয়ারী / সম্পাদক: এড. সানজিদা ইসলাম

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact





Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে Master Mind

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান