বাংলাদেশের একটি সম্প্রীতি দেশ, হিন্দু মুসলিম খৃষ্টান সবাই আমরা এক। আমরা চাই সবাই মিলে এইভাবে দেশটাকে এগিয়ে নিই ও একে অন্যের পাশে দাঁড়াবো।
নাটোরের বাগাতিপাড়া উপজেলা ২৫টি পূজা মন্ডল পরিদর্শন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংস্কার কমিশনের সদস্য,সুপ্রিমকোর্টের আইনজীবী ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল।
এ সময় জামনগর ইউনিয়নের সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সম্পাদকসহ সাধারণ ভক্তবৃন্দদের সাথে সৈজন্য সাক্ষাৎ ও তাদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোশারফ হোসেন, লালপুর উপজেলা বিএনপি আহবায়ক ডাঃ ইয়াছির আরশেদ রাজন।
বাগাতিপাড়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপি সদস্য সচিব হাফিজুর রহমান , লালপুর উপজেলা বিএনপির সচিব হারুন আর রশিদ পাপ্পু, সহ প্রমুখ।
এসময় পুতুল বলেন, বাংলাদেশের একটি সম্প্রীতি দেশ, হিন্দু মুসলিম খৃষ্টান সবাই আমরা এক। আমরা চাই সবাই মিলে এইভাবে দেশটাকে এগিয়ে নিই ও একে অন্যের পাশে দাঁড়াবো।
এবং ভবিষ্যত বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের ও বিএনপির পাশে দাঁড়াবো। এবং যারা স্বৈরাচার সরকার পতনের পক্ষে ছিল তারা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়বো।































