• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
B Bangla TV | বি বাংলা টিভি

২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল ১৪৪৭ হিজরি
মঙ্গলবার | রাত ৯:১৩ মিনিট | বসন্তকাল

Live
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
B Bangla TV | বি বাংলা টিভি
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

সরকার পতনের ২৬ দিনে নিহত ২৮৪

মহানগর প্রতিনিধি by মহানগর প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৪
Reading Time: 3 mins read
180 1
A A
0
ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ৩১ আগস্ট পর্যন্ত ২৬ দিনে গণমাধ্যমের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ২৮৪ জন।

অপরদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর তাদের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করেছে—১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রায় ৪০০ মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ৫ ও ৬ আগস্টেই নিহত হয়েছেন প্রায় ২৫০ জন। এছাড়া ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সহিংসতায় অন্তত ৬৫০ জন মানুষ নিহত হয়েছে বলে তারা প্রতিবেদনে জানিয়েছে। বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা এ সংখ্যাটি জানায়।
বাংলাদেশের গণমাধ্যম দৈনিক প্রথম আলোতে প্রকাশিত (১৫ জুলাই থেকে ৩১ আগস্ট) সংবাদ বিশ্লেষণ করে ৫৯১ জনের নিহতের তথ্য পাওয়া গেছে।

প্রাসঙ্গিক সংবাদ

ছবিঃ সংগ্রহীত

চলতি মাসে ঢাকায় আসছে ডোনাল্ড লুসহ মার্কিন প্রতিনিধিদল

সেপ্টেম্বর ৩, ২০২৪
132
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও  প্রণয় ভার্মা

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সেপ্টেম্বর ৩, ২০২৪
187

এর মধ্যে শিক্ষার্থী ৪১ জন

জুলাইয়ের ১ তারিখ থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়ে সেটি সহিংসতায় পৌঁছায় ১৫ জুলাই। সেদিন ছাত্রলীগের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে ওঠে।

পরদিন ১৬ জুলাই সারা দেশে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন। আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর। এদিন সংঘর্ষে ৬ জন নিহত হন। এর মধ্যে ২ জন সাধারণ শিক্ষার্থী এবং একজন ছাত্রদল নেতা রয়েছেন। দুজন সাধারণ শিক্ষার্থী হলেন—রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ এবং ওমর গণি এমইএস কলেজের স্নাতকের শিক্ষার্থী ফয়সাল।

সরাসরি রাজনৈতিক অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত চট্টগ্রাম কলেজের ছাত্র ও কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম নিহত হন।

প্রথম আলোতে প্রকাশিত তথ্যগুলো ঘটনার পরদিন প্রকাশিত হওয়ায় সে অনুযায়ী বিশ্লেষণ করা হলো:

১৭ জুলাইয়ের পত্রিকায় দুজন সাধারণ শিক্ষার্থীর মৃত্যুর খবর রয়েছে। এটি ছাত্রদলের একজনকে যোগ করলে সংখ্যাটি হবে তিন জন। প্রথম আলোর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ১৮ তারিখের পত্রিকায় আরও একজন নিহতের খবর রয়েছে। তবে সবচেয়ে বেশি শিক্ষার্থী নিহত হন ১৮ জুলাই এবং ১৯ তারিখের পত্রিকায় সেই সংখ্যাটি পাওয়া যায় ১১ জন। ২০ ও ২১ জুলাই ৭ জন শিক্ষার্থী নিহত হয়।

২২ ও ২৪ জুলাই যথাক্রমে ২ ও ১ জন শিক্ষার্থী নিহতের খবর থাকলেও ৪ আগস্ট এই সংখ্যাটি দাঁড়ায় ৯ জনে। যা পরদিন ৫ আগস্ট প্রথম আলো পত্রিকার তথ্য বিশ্লেষণ করে পাওয়া যায়। এছাড়া ১১, ১৫, ১৮, ১৯ ও ২৪ আগস্ট এক জন করে মোট ৫ জন ছাত্রের মৃত্যুর খবর রয়েছে, যারা আগে থেকে আহত ছিলেন।


সাধারণ ও পরিচয়হীন নিহতের সংখ্যা ৪৩৭ জন

এমন নিহতের সংখ্যাই অনেক বেশি। ১৮ তারিখ ৩০ জন মানুষ নিহত হওয়ার তথ্য আসে পরের দিনের পত্রিকায়। সবচেয়ে সহিংস দিন হিসেবে ধরে নেওয়া যায় ১৯ জুলাইকে। কারণ, পরদিন ২০ তারিখের পত্রিকায় আসে ৭৬ জন সাধারণ মানুষের নিহতের খবর। ২১ ও ২২ তারিখের পত্রিকায় ২৬ ও ২২ জন নিহতের তথ্যও পাওয়া যায়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় ১৪, ১৭ ও ২৫ আগস্ট মোট ৪ জন মারা যান। তবে শেখ হাসিনা সরকারের পদত্যাগের আগের দিন ৪ আগস্ট সারা দেশে সাধারণ মানুষ, অথবা যাদের পরিচয় পাওয়া যায়নি—এমন নিহতের সংখ্যা ৫৫ জন। এই সংখ্যাটি সরকার পতনের পর বেড়ে গিয়ে ৬ ও ৭ আগস্ট মোট ১৯২ জনে গিয়ে দাঁড়ায়। ৯ আগস্ট ১২ জন সাধারণ মানুষের নিহতের খবর পত্রিকায় পাওয়া যায়।


আইনশৃঙ্খলা বাহিনী

শেখ হাসিনার পদত্যাগের আগ পর্যন্ত সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মারা যাওয়ার তথ্য পাওয়া যায় ১৮ জনের। যদিও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ৩ জন সদস্যের মৃত্যুর খবর জানিয়ে আসছিলেন। ৪ আগস্ট সবচেয়ে ভয়ংকর ঘটনা ঘটে সিরাজগঞ্জে। এ জেলার এনায়েতপুর থানায় ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে মারা হয়। সেদিন মোট ১৪ জন পুলিশ সদস্য নিহত হন। তবে শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর ওপরে ভয়ংকর নির্যাতন নেমে আসে। ৬ আগস্ট পত্রিকায় ৯ জন পুলিশের নিহতের খবর এলেও ৭ আগস্ট সেটি দাঁড়ায় ১৯ জনে। সর্বশেষ ১৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শ্যামপুর থানার কনস্টেবল খলিলুর রহমান মারা যান। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মোট ৪৭ জন নিহত হওয়ার খবর পত্রিকায় তথ্য বিশ্লেষণে পাওয়া যায়।

আন্দোলন-সহিংসতায় ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে ১১ আগস্ট দাবি করেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) মো. ময়নুল ইসলাম। কিন্তু ১৮ আগস্ট পুলিশ সদর দফতর থেকে জানানো হয় তাদের ৪৪ জন সদস্য সহিংসতায় নিহত হয়েছেন।
একদিনেই ১৮ জন আ.লীগ নেতাকর্মী নিহত

শেখ হাসিনার পদত্যাগের আগের দিন সারা দেশে সহিংসতা চলে। সেদিন আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মী নিহত হন। এছাড়া জুলাই ২০ ও ২১ তারিখে একজন করে নিহতের খবর পত্রিকায় প্রকাশিত হয়। অপরদিকে ৬ আগস্ট ৯ জন, ৭ আগস্ট ১৪ জন, ৯ আগস্ট ২ জন নিহতের খবর পাওয়া যায়। ৩১ আগস্টের পত্রিকায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার লাশ ভারতের মেঘালয়ে পাওয়ার খবর পত্রিকার তথ্য বিশ্লেষণে পাওয়া যায়।

বিএনপির ৯ নেতাকর্মী

শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বিভিন্ন সংঘর্ষ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির মোট ৯ জন কর্মী নিহত হওয়ার খবর পত্রিকায় তথ্য বিশ্লেষণে পাওয়া গিয়েছে। এর মধ্যে ৫ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গণমাধ্যমকর্মীর নিহতের খবরও রয়েছে কোটা সংস্কার এই আন্দোলনকে ঘিরে। আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে ২৯ জুলাই পর্যন্ত চার জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এছাড়া ছররা গুলিতে আহত হয়েছেন অন্তত ৩৫ জনের মতো। গুলি বা হামলার শিকার হয়ে আহত হয়েছেন অন্তত ২২৬ জন সাংবাদিক ও সংবাদকর্মী। এর মধ্যে গুরুতর অবস্থা অন্তত ৬৭ জনের। আহত সাংবাদিক ও সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে।
অপরদিকে ২ আগস্ট ইউনিসেফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা এক বিবৃতিতে বলেন, ‘ইউনিসেফ নিশ্চিত করেছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতার ঘটনায় জুলাই মাসে কমপক্ষে ৩২ জন শিশু নিহত হয়েছে।

Tags: ছাত্র আন্দোলনজাতীয়নিহতবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
Share43Tweet27Share7SendShareScan
Previous Post

কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিল করা হচ্ছে

Next Post

শেকড় সন্ধানী এবারের ‘ইত্যাদি’ শেরপুরে

মহানগর প্রতিনিধি

মহানগর প্রতিনিধি

অন্যান্য সংবাদ

ছবি: সংগৃহীত
জাতীয়

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

by Desk, B Bangla TV
আগস্ট ৭, ২০২৪
0
309

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার খোঁজে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়।...

Read moreDetails

অস্থিরতা প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে: ড. ইউনূস

আগস্ট ৭, ২০২৪
222
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

আগস্ট ৭, ২০২৪
277
ইসলামী ব্যাংক

এক দিনেই ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে ইসলামী ব্যাংক

আগস্ট ৮, ২০২৪
280
Load More
Next Post
ছবিঃ সংগৃহীত

শেকড় সন্ধানী এবারের ‘ইত্যাদি’ শেরপুরে

ছবিঃ সংগৃহীত

আবারও হামলায় নিহত ১৮ ফিলিস্তিনি, ঘরছাড়া ৪হাজার

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

ড. ইউনূসকে ওবামাসহ ৯২ নোবেল বিজয়ীর শুভেচ্ছা

ছবিঃ প্রতিনিধি

মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

ছবিঃ প্রতিনিধি

নাটোরে ইসলামী  ছাত্র আন্দোলন বাংলাদেশের  ছাত্র সমাবেশ

  • Trending
  • Comments
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

0

অস্থিরতা প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে: ড. ইউনূস

0
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

0
ইসলামী ব্যাংক

এক দিনেই ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে ইসলামী ব্যাংক

0

খেলাপি ঋণ নিয়ে নতুন নির্দেশনা |

মার্চ ১২, ২০২৬

পবিত্র রমজান: আত্মশুদ্ধির অনন্য সুযোগ

মার্চ ৭, ২০২৬

বিশ্ব অর্থনীতিতে মহাবি’পর্য’য়ের সংকেত,মধ্যপ্রাচ্যে যু’দ্ধ

মার্চ ৬, ২০২৬

এস এ আব্দুল্লাহর মিউজিক ভিডিও “ও জান রে”

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সম্পাদকীয়

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫
198

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪
470

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪
557
বিচারবহির্ভূত হত্যা

১৫ বছরে বিচারবহির্ভূত হত্যা ২,৬৯৯ ও গুম ৬৭৭ জন

আগস্ট ১২, ২০২৪
292

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
236
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
237
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪
239

অন্যান্য

পবিত্র রমজান: আত্মশুদ্ধির অনন্য সুযোগ

মার্চ ৭, ২০২৬
192

আজ পবিত্র শবে বরাত

ফেব্রুয়ারি ৩, ২০২৬
194

বাড়ি কিনলেই নাগরিত্ব

অক্টোবর ৮, ২০২৫
196
ছবি: প্রতিনিধি

মধ্য আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষী কন্টিনজেন্ট প্রতিস্থাপন

জুন ১৯, ২০২৫
209
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    
B Bangla TV | বি বাংলা টিভি

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে Master Mind





প্রকাশক: মশিউল আলম পাটোয়ারী / সম্পাদক: এড. সানজিদা ইসলাম

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact





Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে Master Mind

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান