বগুড়ার শেরপুরে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। বিশেষ করে টিএসপি ও ডিএপি সার কিনতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, প্রতিটি বস্তায় সরকারি দামের চেয়ে ৪০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। শুধু বাড়তি দামই নয়, অনেক ক্ষেত্রে সার বিক্রির পর দোকান থেকে কোনো মেমো বা রশিদ দেওয়া হচ্ছে না। এছাড়া বাজারে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে এই বাড়তি দাম আদায় করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
ছবি: সংগৃহীত






























