১০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলহজ ১৪৪৭ হিজরি
বুধবার | রাত ৮:৫৭ মিনিট | গ্রীষ্মকাল

Month: আগস্ট ২০২৪

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক

আল্লামা সাঈদীসহ যেসব বিতর্কিত মামলার রায় দিয়েছেন বিচারপতি মানিক

অবৈধভাবে দেশ ছেড়ে পালানোর সময় শুক্রবার (২৩ আগস্ট) বিজিবির কাছে আটক হয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। দেশের ইতিহাসে অন্যতম আলোচিত ও সমালোচিত বিচারপতি তিনি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি থাকাকালে একের পর এক বিতর্কিত রায় দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। এমনকি ২০১৫ সালে অবসরে যাওয়ার পরও আলোচনায় ছিলেন তিনি। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন চলাকালে একটি বেসরকারি টেলিভিশনের নারী উপস্থাপিকার সঙ্গে খারাপ আচরণ ও তাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করে ফের আলোচনায় আসেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। সেই সঙ্গে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদেরও রাজাকারের বাচ্চা বলেও মন্তব্য করেন তিনি। জানা গেছে, কর্নেল তাহের হত্যা মামলায় বিতর্কিত রায় বিচারপতি মানিককে আলোচনায় নিয়ে আসে। ওই রায়ে মানিক কর্নেল তাহেরের বিচারকে ‘ঠান্ডা মাথার খুন’ হিসেবে বর্ণনা করেন। সেসময় জিয়াউর রহমানকে ‘ঠান্ডা মাথার খুনি’ হিসেবে বর্ণনা করেন বিচারপতি মানিক। এছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ের বেঞ্চেও তিনি ছিলেন অনন্য। রায়ে কেবলমাত্র তিনিই সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। ২০১৫ সালে অবসরে যাওয়ার পরও ১৬১টি মামলায় রায় লেখা বাকি ছিল তার। এ নিয়ে তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। অবসর নেওয়ার পরও বিতর্কিত রায় দেওয়ার কারণে সুপ্রিম কোর্ট মানিকের রায় দেওয়া ১৬১টি মামলা পরিহারের সিদ্ধান্ত নিয়েছিল। বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময়ে বেশকিছু মামলায় বিতর্কিত রায় দেন বিচারপতি মানিক। অস্ত্রোপচারের পর অবস্থার উন্নতি সাবেক বিচারপতি মানিকের  অভিযোগ রয়েছে, দেশের কোনো আইনকানুনের তোয়াক্কা করেননি আলোচিত এই বিচারক। দলীয়করণ, স্বজনপ্রীতি, যাকে ইচ্ছা তাকে নির্যাতন ও হয়রানি করেছেন। বিচারপতি মানিকের বিরুদ্ধে মানি লন্ডারিং, বৈদেশিক মুদ্রা বিনিময়, আইন ভঙ্গ ও মিথ্যা তথ্য দিয়ে সম্পদের হিসাব গোপন এবং সুপ্রিম কোর্টের বিচারকদের শপথ ও আচরণবিধি ভঙ্গ করেছিলেন। তৎকালীন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জন বিচারককে ডিঙ্গিয়ে মানিককে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন। হাইকোর্টের বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে এক ট্রাফিক সার্জেন্টকে আদালতে কান ধরে উঠবস করিয়েছিলেন তিনি। ওই ঘটনায় পুলিশের তৎকালীন মহাপরিদর্শক শহীদুল হক মন্তব্য করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। এতে মহাপরিদর্শকের পদ হারান শহীদুল হক। পরে রাষ্ট্রপতির ক্ষমার কারণে শহীদুল হক চাকরি ফিরে পান। এছাড়া বিমানে ইকোনমি ক্লাসের টিকিট কিনে জোরপূর্বক বিজনেস ক্লাসের আসনে বসে লন্ডনে যাওয়ার মতো কীর্তি রয়েছে তার। বিচারপতি মানিক ৩২ হাজার পাউন্ড দিয়ে লন্ডনে তিনটি বাড়ি কিনেছেন। বাড়ি ছাড়াও লন্ডনে আরও সম্পত্তি আছে তার। দ্বৈত নাগরিকত্ব নিয়েও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচারকাজ চালিয়ে গেছেন বিচারপতি মানিক। অবসরে যাওয়ার পরও ক্ষমতার অপব্যবহার করেছেন বিচারপতি মানিক। অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গুলশানের একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন তিনি। পরে ২০১৭ সালে তিনি বাড়িটি ছাড়লেও বাড়িভাড়া, গ্যাস ও পানি বিল বাবদ সরকারের পাওনা ১৪ লাখ ১৯ হাজার ২০০ টাকা এখনও পরিশোধ করেননি সুপ্রিম কোর্টের সাবেক এই বিচারক।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বন্যার্তের পাশে দাঁড়ানোর আহ্বান শেখ হাসিনার

বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  রবিবার (২৫ আগস্ট) আওয়ামী লীগের ...

ছবিঃ সংগ্রহীত

ম্যাচসেরার অর্থ বন্যার্তদের জন্য দিলেন মুশফিক

ম্যাচসেরার পুরষ্কারের অর্থ নিজ কাজে ব্যয় করবেন না মুশফিক। বন্যাকবলিত মানুষদের সহায়তায় ব্যয় করার ঘোষণা দিয়েছেন তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। মুশফিক বলেন, আমার পুরস্কারের অর্থ দেশের বন্যাকবলিত মানুষের কল্যাণে ব্যয় করতে চাই। ...

ছবি: সংগৃহীত

পাকিস্তানকে তাদের মাঠে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

২০২২ সালের পর ঘরের মাঠে জয় না পাওয়া পাকিস্তান জয়বঞ্চিত হলো ১৪তম টেস্টে এসে অপেক্ষার প্রহর ফুরালো বাংলাদেশের। ওয়ানডে ও ...

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশিরা দুর্যোগ কাটিয়ে উঠবে; চীনা রাষ্ট্রদূত

চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশিরা দুর্যোগ কাটিয়ে উঠবে এবং তাদের বাড়িঘর পুনর্নির্মাণ করবে। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দুই দেশ ব্যাপক ...

ছবি: সংগৃহীত

হত্যা মামলার দায় মাথায় নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন সাকিব

বিতর্কের মাঝে রাওয়ালপিন্ডি টেস্টের ৫ম দিনে বিশ্বরেকর্ড গড়লেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এ রেকর্ড গড়তে গিয়ে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের ...

ছবিঃ সংগ্রহীত

সিডনিতে আবারও ছুরি হামলা

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে আবারও ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত ...

ছবিঃ সংগ্রহীত

বন্যায় ১১ জেলায় ১০ লাখ পরিবার পানিবন্দি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ...

ছবিঃ সংগ্রহীত

পঞ্চগড়ে জোড় পূর্বক জমি দখল করে চা বাগান

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য যশোর-৩ আসন ও জেমকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী নাবিল আহমদের বিরুদ্ধে পঞ্চগড়ে প্রান্তিক চাষীদের জমি ...

Page 8 of 30 1 7 8 9 30
  • Trending
  • Comments
  • Latest

সাহিত্যিকা

অন্যান্য

August 2024
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist