• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
31 °c
Columbus
26 ° সোম
23 ° মঙ্গল
23 ° বুধ
23 ° বৃহঃ
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

বঙ্গবন্ধু টানেল এখন ঘাড়ে ঋণের বোঝা

ছবিঃ সংগ্রহীত

ছবিঃ সংগ্রহীত

বঙ্গবন্ধু টানেলে নেই গাড়ির চাপ, টোল আদায় হয় দেড় লাখ টাকা, পাশে শাহ আমানত সেতুতে হয় ২০ লাখ টাকা, দৈনিক প্রায় ১৭ হাজার যানবাহন চলবে বলা হলেও চলে সর্বোচ্চ ৩ হাজার

প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা খরচ করে নির্মিত বঙ্গবন্ধু টানেল এখন ঘাড়ের ওপর বোঝা হয়ে উঠেছে। অধিকাংশ সময় টানেল থাকে ফাঁকা। নেই যানবাহনের চাপ। নির্মাণের আগে যানবাহন চলাচল নিয়ে জরিপে বলা হয়েছিল দৈনিক প্রায় ১৭ হাজার যানবাহন চলাচল করবে। কিন্তু এখন সর্বোচ্চ দৈনিক ৩ হাজার যানবাহন চলাচল করছে। সংশ্লিষ্টরা জানান, বর্তমানে টানেল থেকে দৈনিক প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার মতো টোল আদায় হচ্ছে। অথচ ৫৯০ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী শাহ আমানত সেতু থেকে দৈনিক ২০ থেকে ২৫ লাখ টাকা টোল আদায় হচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগে স্থবিরতা বিরাজ করায় ও পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা গড়ে না ওঠায় স্বপ্নের টানেল এখন জাতির জন্য বোঝা হয়ে উঠেছে।

নগরীর পতেঙ্গা এলাকায় নেভাল একাডেমির পাশ দিয়ে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে কর্ণফুলী নদীর দক্ষিণ পাশে কাফকো ও সিইউএফএলের মাঝখান দিয়ে আনোয়ারা এলাকায় সংযুক্ত হয়েছে টানেলটি। টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। টানেল নির্মাণে ব্যয় হয়েছে ১০ হাজার ৬৮৯ কোটি টাকা টাকা। তার মধ্যে চীনা এক্সিম ব্যাংক ৬ হাজার ৭০ কোটি টাকা আর বাংলাদেশ সরকার ৪ হাজার ৬১৯ কোটি ৭১ লাখ টাকা অর্থায়ন করেছে। চীনা এক্সিম ব্যাংক ২ শতাংশ সুদে এই ঋণ দিয়েছে। আগামী বছর থেকে চায়নার ঋণ পরিশোধ শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

প্রাসঙ্গিক সংবাদ

যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা পরিবর্তন কি বন্ধ হচ্ছে? ট্রাম্পের আহ্বান ও বর্তমান পরিস্থিতি

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দরে গ্রেপ্তার অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬

টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভির রিফাত বলেন, ‘টানেল চালুর পর গত ৮ মাসে ৩০ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকা টোল আদায় হয়েছে। এখানে চলাচলকারী যানবাহনের মধ্যে প্রাইভেট কার, মাইক্রোবাসের সংখ্যাই বেশি। অন্যান্য ভারী যানবাহন তেমন চলছে না।’

২০২৩ সালে নির্মাণকাজ শেষ হওয়ার পর গত বছরের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ২৯ নভেম্বর থেকে টানেল দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। টানেল নির্মাণের আগে সম্ভাব্যতা জরিপের সময় টানেল চালু হওয়ার পর দৈনিক ১৭ হাজার ২৬০টি যানবাহন চলাচল করবে বলে উল্লেখ করা হয়েছিল। পরে ২০২৫ সালে বেড়ে দৈনিক ২৮ হাজার ৩০৫টি যানবাহন চলাচল করবে বলে আশা প্রকাশ করা হয়। কিন্তু বর্তমানে দৈনিক মাত্র ৩ হাজারের মতো যানবাহন চলছে বলে টোল আদায়ের সঙ্গে সংশ্লিষ্টরা জানান।

প্রাপ্ত তথ্য মতে, গত ২৯ নভেম্বর থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত আট মাসে প্রায় ৩১ কোটি টাকা টোল বাবদ রাজস্ব আদায় হয়েছে। টোল দিয়ে পণ্যবাহী কোনো গাড়ি চলাচল নেই বললেই চলে। প্রাইভেট কার, মাইক্রোবাস ও কিছু বাস চলাচল করছে। ফলে আশানুরূপ টোল আদায় হচ্ছে না। চালু হওয়ার পর মানুষ টানেল দেখার জন্য প্রাইভেট কার মাইক্রোবাস নিয়ে যাতায়াত করেছে। ফলে শুরুতে মাস দুয়েক বেশ ভালো টোল আদায় হয়েছে। এখন অধিকাংশ সময় টানেল ফাঁকা থাকে। যানবাহনের চাপ নেই। ফলে টানেলের আনোয়ারা প্রান্তের দীর্ঘ সংযোগ সড়কটিও প্রায় সময় ফাঁকা পড়ে থাকে।

টানেল নির্মাণের সময় স্বপ্ন ছিল চীনের সাংহাইয়ের আদলে ‘ওয়ান সিটি টু টাউন’ গড়ে উঠবে। টানেলের আনোয়ারা প্রান্তে ব্যাপক হারে শিল্পকারখানা গড়ে উঠবে। মানুষের ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। তখন চট্টগ্রামের ব্যবসায়ী নেতা, রাজনৈতিক নেতারা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ব্যাপক হারে শিল্পকারখানা গড়ে উঠবে বলেছিলেন। অথচ দেশে বর্তমানে দেশি-বিদেশি বিনিয়োগের যে স্থবিরতা বিরাজ করছে তা কবে কাটবে তা বলা যাচ্ছে না। গত কয়েক বছরে চট্টগ্রামে নতুন কোনো বিদেশি বিনিয়োগ হয়নি। দেশীয় বিনিয়োগেও স্থবিরতা বিরাজ করছে। গ্যাস, বিদ্যুৎ-সংকট, জায়গার সংকটে নতুন বিনিয়োগ হচ্ছে না।

চট্টগ্রামের ব্যবসায়ী নেতা মো. নাছির উদ্দিন চৌধুরী বলেন, ‘নতুন করে বিনিয়োগ হচ্ছে না। টানেলটি কিছু দিন পর্যটন কেন্দ্র হিসাবে ব্যবহার হয়েছিল। টানেল সংযুক্ত সড়কটি চন্দনাইশ কক্সবাজার সড়কের সঙ্গে যুক্ত করা গেলে যানবাহন চলাচল বাড়তে পারে। তবে এখন অর্থনৈতিক আয় বাড়ার কোনো সম্ভাবনা নেই।’

বিজিএমইএর সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘আপাতত টানেলের প্রয়োজন ছিল না বলে মনে হলেও আগামীতে ১০০ বছরের টার্গেট করে এটি নির্মাণ করা হয়েছে। দক্ষিণ চট্টগ্রামে অনেক খালি জায়গা পড়ে রয়েছে। অনেক বিনিয়োগকারী জমি কিনে রেখেছেন। গভীর সমুদ্রবন্দর হচ্ছে। তখন টানেলের প্রয়োজনীয়তা বেড়ে যাবে।’

টানেলটি নির্মিত হয়েছে চট্টগ্রাম শহরের দক্ষিণ প্রান্তে। টানেলের অবস্থানগত কারণে যানবাহন চলাচল হচ্ছে না। অথচ কর্ণফুলীর ওপর নির্মিত শাহ আমানত সেতু থেকে দৈনিক ২০ থেকে ২৫ লাখ টাকা টোল আদায় হচ্ছে।

পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি প্রকৌশলী সুভাস বড়ুয়া বলেন, টানেলের উপযোগী সিস্টেম গড়ে ওঠেনি। পরিবহন ব্যবস্থা না করে টানেল নির্মাণ করা হয়েছে। টানেল নির্মাণের এক কিলোমিটারের খরচ দিয়ে পুরো চট্টগ্রাম নগরীতে পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হতো। গাড়ি না চললেও টানেলের রক্ষণাবেক্ষণ খরচ, নিরাপত্তা ব্যয় করতে হচ্ছে। বিষাক্ত গ্যাস বের করে অক্সিজেন ঢুকাতে হচ্ছে। দূরদর্শিতার অভাবে টানেল নির্মাণের বিদেশি ঋণ এখন ঘাড়ের ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে।’

Tags: অন্তর্বর্তীকালীন সরকারঋণকর্ণফুলীচট্টগ্রামছাত্র আন্দোলন
Share40Tweet25Share7Pin9SendShareShareShareShareSendScan
Previous Post

ইউসিবির চেয়ারম্যানর দায়িত্বে আগে ছিলেন ভাবি এখন ননদ

Next Post

৭ ব্যাংকে সালমানের ঋণ ৩৬ হাজার কোটি

B Bangla TV, Desk

B Bangla TV, Desk

অন্যান্য সংবাদ

ছবি: সংগৃহীত
জাতীয়

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার খোঁজে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়।...

Read moreDetails

অস্থিরতা প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে: ড. ইউনূস

আগস্ট ৭, ২০২৪
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

আগস্ট ৭, ২০২৪
ইসলামী ব্যাংক

এক দিনেই ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে ইসলামী ব্যাংক

আগস্ট ৮, ২০২৪
Load More
Next Post
ছবিঃ সালমান এফ রহমান

৭ ব্যাংকে সালমানের ঋণ ৩৬ হাজার কোটি

ছবিঃ ইন্টারনেট

মোদিকে বাংলাদেশে ‘সামরিক পদক্ষেপ’ নিতে বললেন কংগ্রেস বিধায়ক

ছবি: সংগ্রহ

আসিফ নজরুল জানালেন রাষ্ট্রপতির পদত্যাগের খবর

ছবি: সংগ্রহ

মাংকিপক্সকে ‘বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা’ ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ছবি: সংগ্রহ

জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা

  • Trending
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: প্রতিনিধি

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবি শিক্ষার্থীদের

নভেম্বর ১৬, ২০২৪

যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা পরিবর্তন কি বন্ধ হচ্ছে? ট্রাম্পের আহ্বান ও বর্তমান পরিস্থিতি

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দরে গ্রেপ্তার অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অসুস্থ এটিএম নুরুল বশর, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬

সিসিলি উপকূলে ২ হাজার বছরের পুরোনো রোমান জাহাজের সন্ধান

আগস্ট ৯, ২০২৬

উত্তর চব্বিশ পরগনায় হামলার মুখে মমতার গাড়ি

আগস্ট ৯, ২০২৬

সম্পাদকীয়

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪
বিচারবহির্ভূত হত্যা

১৫ বছরে বিচারবহির্ভূত হত্যা ২,৬৯৯ ও গুম ৬৭৭ জন

আগস্ট ১২, ২০২৪

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪

অন্যান্য

যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা পরিবর্তন কি বন্ধ হচ্ছে? ট্রাম্পের আহ্বান ও বর্তমান পরিস্থিতি

আগস্ট ৯, ২০২৬

দুই প্রধানমন্ত্রী কথা বললে অনেক সমস্যার সমাধান হয়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ৯, ২০২৬

ইয়েমেনের মোখা বন্দরে হুথি হামলায় ১১ জন নিহত

আগস্ট ৯, ২০২৬

হেফাজত আমীরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, উত্থাপন করা হলো ৯ দফা দাবি

আগস্ট ৯, ২০২৬
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান