• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
27 °c
Columbus
25 ° সোম
25 ° মঙ্গল
23 ° বুধ
21 ° বৃহঃ
B Bangla TV | বি বাংলা টিভি
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

নিহত কিশোরী স্বর্ণা দাসের পরিবারের সাথে দেখা করেছেন রুহুল কবির রিজভী

মো. জাকির হোসেন by মো. জাকির হোসেন
অক্টোবর ৭, ২০২৪
Reading Time: 2 mins read
182 2
A A
0
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

১৬-১৭ বছরে সীমান্তহত্যা নিয়ে শেখ হাসিনা নিশ্চুপ ছিলেন, কোনো প্রতিবাদ জানাননি। তিনি ছিলেন ভারতের প্রতি নতজানু। ভারতের দিকে মাথা সিজদা করে রাখতেন। দেশ স্বাধীনের পর থেকে শেখ হাসিনার সরকার ছাড়া সবাই সীমান্তের শান্তিপূর্ণ সমাধান চেয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্ত রক্তাক্ত করেছে বিএসএফ। সীমান্তে হিন্দু-মুসলমান নয়, বাংলাদেশি হিসেবেই গুলি করে মানুষ হত্যা করা হয়। ফেলানীর মতো সম্প্রতি কিশোরী স্বর্ণা রানী দাস ও ঠাকুরগাঁওয়ে এক কিশোরকে বিএসএফ নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। ভারত যেন বাংলাদেশিদের তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

রিজভী বলেন, এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনে হিন্দু-মুসলমান রয়েছেন। বিভিন্ন সময় দু’পক্ষে সংঘাত-সংঘর্ষ হয়। অনেকে আহত হন। অথচ, হিন্দু সম্প্রদায়ের লোকজন আক্রান্ত হলে ভারতের সরকার বলে, এ দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ হচ্ছে, তাঁরা নিরাপত্তাহীন।

প্রাসঙ্গিক সংবাদ

মার্কিন সামরিক সাইট থেকে তথ্য সংগ্রহে সক্ষম ছিল চীনা গুপ্তচর বেলুন

জুলাই ২৫, ২০২৬
189

মোদি সরকারকে হটানোর সময় এসেছে, বললেন রাহুল গান্ধী

জুলাই ২৫, ২০২৬
194

১৬-১৭ বছরে সীমান্তহত্যা নিয়ে শেখ হাসিনা নিশ্চুপ ছিলেন, কোনো প্রতিবাদ জানাননি। তিনি ছিলেন ভারতের প্রতি নতজানু। ভারতের দিকে মাথা সিজদা করে রাখতেন। দেশ স্বাধীনের পর থেকে শেখ হাসিনার সরকার ছাড়া সবাই সীমান্তের শান্তিপূর্ণ সমাধান চেয়েছে। শেখ হাসিনা দেশের অখন্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব উঁচু করে রাখতে পারেননি। জোর করে ক্ষমতা দখল করে রাখতে চেয়েছিলেন। এ দেশের মানুষ তা ভুলবে না।

তিনি রবিবার (০৬ অক্টোবর) মৌলভীবাজারের জুড়ী উপজেলার কালনীগড় গ্রামে সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী স্বর্ণা রানী দাসের স্বজনদের খোঁজখবর নিতে যান। এ সময় কালনীগড় বাজারে ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রিজভী আরো বলেন, পতনের পরও আওয়ামী লীগ আরও আগ্রাসী, সহিংস হয়ে উঠেছে। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা দিদারকে তারা পিটিয়ে মেরেছে।

জুলাই বিপ্লবের পর গঠিত ইউনূস সরকারের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস তৈরি হয়, এখনো সেটা আছে। তবে, সরকার যেন গা-ছাড়া ভাব নিয়ে দেশ চালাচ্ছে। সীমান্তহত্যায় জোরালো আওয়াজ কেনো হলো না, কেন সরকার নির্লিপ্ত থাকল-এ প্রশ্ন জনগণের মুখে মুখে। এ বিষয়ে অন্তবর্তী সরকার নিস্ক্রিয় ভূমিকা পালন করেছে।

অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, নির্বাচন দিতে বিলম্ব হচ্ছে কেন? জনগণের সন্দেহ হচ্ছে। গণতান্ত্রিক চর্চা প্রসারিত করে দ্রুত নির্বাচন দেন।

রিজভী বলেন, কাতারে যে অ্যাম্বাসেডর (রাষ্ট্রদূত) বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন করতেন না তাঁকে পররাষ্ট্র সচিব করা হয়েছে। সরকারের ভেতরে স্বৈরাচারের এজেন্ট রয়েছে। তারা থাকলে এ সরকারকে সফল হতে দেবে না। এ সরকার ব্যর্থ হলে ছাত্র আন্দোলনে শহীদদের আত্মদান কলংকিত হবে। সরকারের ব্যর্থতার জন্য যদি গণহত্যাকারীরা মাথাচাড়া দিয়ে উঠে-এটা সবার জন্য দুর্ভাগ্যের হবে।

বক্তব্যের পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, নির্বাচন কখন হবে, সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রশ্ন করুন। নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের জন্য তিনি সরকারের কাছে আহ্বান জানান।

মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা শরিফুল হক সাজুর সভাপতিত্বে ও বড়লেখা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদিরের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু, আমরা বিএনপির উপদেষ্টা আলমগীর কবীর, আহ্বায়ক আতিকুর রহমান প্রমুখ। সভায় জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপিসহ এর অঙ্গ এবং সহযোগী বিভিন্ন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে রুহুল কবির রিজভী কিশোরী স্বর্ণা রানী দাসের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁদের আর্থিক সহযোগিতা করেন।

স্বর্ণা রানী দাস (১৪) কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাস ও সঞ্জিতা রানী দাস দম্পতির মেয়ে। ১ সেপ্টেম্বর সে মায়ের সঙ্গে চোরাইপথে পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার লালারচক সীমান্ত দিয়ে ভারতে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। এ সময় বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে স্বর্ণা ঘটনাস্থলেই মারা যায়। তার বুকে গুলি লাগে। সে জুড়ীর নিরোদ বিহারী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত। পরে বিএসএফ তার লাশ নিয়ে যায়। ৩ সেপ্টেম্বর ভারতীয় কর্তৃপক্ষ স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করে।

Tags: বিএনপিমৌলভীবাজাররাজনীতিসারাদেশ
Share44Tweet27Share8SendShareScan
Previous Post

হজের প্রাথমিক নিবন্ধন করেছেন ১০৮৭ জন

Next Post

দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে নাটোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের মানববন্ধন

মো. জাকির হোসেন

মো. জাকির হোসেন

জুড়ী প্রতিনিধি, মৌলভীবাজার

অন্যান্য সংবাদ

ছবি: সংগৃহীত
জাতীয়

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

by Desk, B Bangla TV
আগস্ট ৭, ২০২৪
0
318

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার খোঁজে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়।...

Read moreDetails
গণহত্যায় শহীদদের  স্মরণে সপ্তাহব্যাপী কর্মসূচি দিল ছাত্রশিবির

গণহত্যায় শহীদদের স্মরণে সপ্তাহব্যাপী কর্মসূচি দিল ছাত্রশিবির

আগস্ট ৮, ২০২৪
207
কাদের সিদ্দিকী

ড. ইউনূসকে ক্ষমতায় ২ বছরের বেশি থাকা উচিত নয়: কাদের সিদ্দিকী

আগস্ট ১০, ২০২৪
206
সজীব ওয়াজেদ জয়

খালেদা জিয়ার প্রশংসা করে বিএনপির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ জয়ের

আগস্ট ১০, ২০২৪
211
Load More
Next Post
ছবি: প্রতিনিধি

দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে নাটোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের মানববন্ধন

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

৫ দিনের রিমান্ডে মঞ্জুরের প্রথমদিন রাতেই মুক্তি সাবের হোসেন চৌধুরীর

ছবি: প্রতিনিধি

সাবেক এমপি ও জাপা’র প্রেসিডিয়াম সদস্য রাজনীতি থেকে বিদায়

দিল্লিতেই আছেন শেখ হাসিনা; ভারত পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  • Trending
  • Comments
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

0

অস্থিরতা প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে: ড. ইউনূস

0
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

0
ইসলামী ব্যাংক

এক দিনেই ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে ইসলামী ব্যাংক

0

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

জুলাই ২৬, ২০২৬

বিশ্বকাপ জয়ের আনন্দ কাটতেই অস্ত্রোপচারের টেবিলে স্প্যানিশ তারকা রদ্রি

জুলাই ২৬, ২০২৬

নিউইয়র্কের ফ্লশিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত অন্তত ২১ জন

জুলাই ২৬, ২০২৬

মার্কিন সামরিক সাইট থেকে তথ্য সংগ্রহে সক্ষম ছিল চীনা গুপ্তচর বেলুন

জুলাই ২৫, ২০২৬

সম্পাদকীয়

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫
206

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪
483

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪
571
বিচারবহির্ভূত হত্যা

১৫ বছরে বিচারবহির্ভূত হত্যা ২,৬৯৯ ও গুম ৬৭৭ জন

আগস্ট ১২, ২০২৪
305

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
247
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
243
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪
246

অন্যান্য

গার্দিওলার স্থলাভিষিক্ত হওয়া ‘সৌভাগ্যের’: ম্যান সিটির নতুন কোচ মারেস্কা

জুলাই ২৫, ২০২৬
180

একটি বিপথগামী কুকুরের মৃত্যু যেভাবে চিনা নাগরিক সমাজকে নাড়া দিয়েছে

জুলাই ২৫, ২০২৬
180

হোয়াইট হাউসের নৈশভোজে সাংবাদিকদের খোঁচা ও রসিকতায় মাতলেন ডোনাল্ড ট্রাম্প

জুলাই ২৫, ২০২৬
180

পবিত্র রমজান: আত্মশুদ্ধির অনন্য সুযোগ

মার্চ ৭, ২০২৬
198
October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Sep   Nov »
B Bangla TV | বি বাংলা টিভি

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন, সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান