• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
27 °c
Columbus
22 ° রবি
23 ° সোম
23 ° মঙ্গল
23 ° বুধ
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

বিএনপি-এনসিপি সংঘাত: নেপথ্যে কারা, কেন বাড়ছে দূরত্ব?

by
জুলাই ৩০, ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৩৮ (পূর্বাহ্ণ)
Reading Time: 3 mins read
166 1
A A

ক্ষমতার রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিচ্ছে। স্থানীয় পর্যায়ের ভোটের রাজনীতিসহ নানারকম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াইয়ে এখন দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী-সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটছে। কোথাও শীর্ষ নেতার বিরুদ্ধে প্রতিপক্ষ দলের উসকানিমূলক তির্যক মন্তব্য এসব দ্বন্দ্ব-সংঘাতের ইন্ধন জোগাচ্ছে। কোথাও আবার মিছিল, পথসভা, পোস্টার লাগানো এবং স্থানীয় আধিপত্য প্রতিষ্ঠার দ্বন্দ্বে সরকারি দল বিএনপির নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন।

এখন পর্যন্ত দেড় বছরে বিএনপি ও এনসিপির মধ্যে ছোট-বড় অন্তত ১৮টি সংঘাতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এনসিপির দেড় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। মাঝেমধ্যে জামায়াতের সঙ্গেও বিএনপির সংঘর্ষ হয়েছে। সর্বশেষ হামলার ঘটনা ঘটেছে হবিগঞ্জে। এতে অনেকের হাত-পা ভেঙে যাওয়াসহ একজনের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটি ঘটনায় এনসিপির ওপর বিএনপি নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে, যদিও এমন অভিযোগ বিএনপি মানতে নারাজ।

প্রাসঙ্গিক সংবাদ

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা

আগস্ট ১, ২০২৬

২০২৬ জোহর নির্বাচন: মালয়েশীয় রাজনীতির নতুন সমীকরণ

আগস্ট ১, ২০২৬

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম হবিগঞ্জে হামলার জন্য স্থানীয় বিএনপি নেতা জিকে গউছের অনুসারী ছাত্রদল ও যুবদলকে সরাসরি দায়ী করেন। বুধবার যুগান্তরের কাছে একই অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব ও সংসদ-সদস্য আখতার হোসেন এবং যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন। তারা বলছেন, এনসিপি নেতারা জনগণের ভাষায় প্রতিবাদ করছেন, কিন্তু বিএনপি তা সহ্য করার সক্ষমতা হারিয়ে ফেলেছে এবং অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের চেয়েও অসহনীয় হয়ে গেছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগান্তরকে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু সভ্য ভাষা ও সভ্য শব্দ ব্যবহার করা উচিত। তারা জানান, বর্তমানে রাজনীতিতে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার এবং একের পর এক ব্যক্তিগত আক্রমণের ঘটনা ঘটছে। এটি বন্ধ না হলে জনগণ এর জবাব দেবে।

রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় মতপ্রকাশের স্বাধীনতা অন্যতম প্রধান স্তম্ভ। তিনি মনে করেন, প্রতিবাদের ভাষা প্রতিবাদী বক্তব্যের মধ্য দিয়েই হতে পারে, কিন্তু তাই বলে হামলা ও নির্যাতন হতে পারে না। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনাও প্রতিবাদের ভাষা রুখে দিতে সব চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। তিনি মনে করেন, সেখান থেকে বিএনপির অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। পর্যবেক্ষক মহল মনে করে, স্থানীয় পর্যায়ের এসব সংঘাত রাজনীতির কেন্দ্রেও বড় আঘাত হানতে পারে। এখনই সতর্ক না হলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে। জুলাই বিপ্লবের সতীর্থদের এ ধরনের রক্তক্ষয়ী সংঘাত আত্মঘাতী ছাড়া আর কিছু নয়।

উল্লেখ্য, গণ-অভ্যুত্থানের সামনের সারির সমন্বয়করা গত বছর ২৮ ফেব্রুয়ারি এনসিপি গঠন করে। এরপর থেকে থেমে থেমে এই দলের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে হামলার শিকার হন। উল্লেখযোগ্য হামলার ঘটনা ঘটেছে গত বছর এপ্রিল থেকে জুনের মধ্যে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও বরিশালে। ১৬ জুলাই গোপালগঞ্জে, জানুয়ারিতে নোয়াখালীর হাতিয়ায়, ৬ জুলাই সাভারে জুলাই পদযাত্রা শেষে সমাবেশে ককটেল হামলা এবং ১৯ জুলাই ফের হাতিয়ায় হামলার ঘটনা ঘটে। সর্বশেষ মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা চালানো হয়। এ ঘটনায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন, যার মধ্যে ২/৩ জনের হাত-পা ভেঙে গেছে এবং একজনকে চোখে মারাত্মক আহত অবস্থায় ঢাকায় আনা হয়েছে। এমনকি গণমাধ্যমকর্মী ও ভাড়া করা মাইক্রোবাসের চালকও রেহাই পাননি।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আচরণ করছে। হবিগঞ্জে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতাদের ওপর বর্বর হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, বিএনপি সরকার গঠনের পর থেকেই বিভিন্ন জেলা-উপজেলায় এনসিপির ওপর হামলা হচ্ছে, কিন্তু কোনো ঘটনার বিচার পাওয়া যায়নি। পুলিশের সামনে মারধর হলেও আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকে এবং জড়িতদের বিরুদ্ধে দল থেকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

এনসিপি দলীয় সূত্র জানায়, মঙ্গলবার নেত্রকোনায় মেয়রপ্রার্থী সোহাগ মিয়া প্রীতমের ওপর হামলা হয়েছে। এছাড়া ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের হামলা, ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজে মির্জা আব্বাসের সমর্থকদের সম্পৃক্ততায় হামলা ও ডিম ছুড়ে মারা এবং বসুন্ধরা আবাসিক এলাকায় ছাত্রদলের বিরুদ্ধে এনসিপি সমর্থিত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ-সদস্য হাসনাত আবদুল্লাহর ওপর এ পর্যন্ত ৫-৬ বার হামলা হয়েছে। চলতি বছরের এপ্রিলে চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে যুবদলের নেতাকর্মীরা তাকে ‘দোসর’ আখ্যা দিয়ে হেনস্তা করেন বলে এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ অভিযোগ তোলে।

এনসিপির যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন বলেন, এনসিপিকে সহ্য করতে পারছে না বিএনপি। এনসিপির প্রতিবাদী ভাষাকে সাধারণ মানুষ সমর্থন করছে, কিন্তু বিএনপি তা সহ্য করতে না পেরে ফ্যাসিস্টদের অনুসারী হচ্ছে। অন্যদিকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সেনাপ্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ-সদস্য থেকে শুরু করে দায়িত্বশীল কর্মকর্তাদের চরিত্রহনন এবং বিএনপির শীর্ষ পর্যায়ের পরিবারের নারী সদস্যদের বিরুদ্ধে উসকানিমূলক কথা বলা হচ্ছে। তিনি বলেন, যারা আজ অস্থিরতা তৈরি করছে, অতীতে দেখা গেছে তাদেরই এর মাশুল দিতে হয়েছে।

ছবি: সংগৃহীত
Tags: এনসিপিবিএনপিরাজনৈতিক সংঘাতসারজিস আলমহবিগঞ্জ
Share40Tweet25Share7Pin9SendShareShareShareShareSendScan
Previous Post

বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে কারাভোগ করা পাঁচ নারী

Next Post

নেতিবাচক কর্মকাণ্ডে সমালোচনার মুখে জামায়াতে ইসলামী

অন্যান্য সংবাদ

ছবি: সংগৃহীত
জাতীয়

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

by Desk, B Bangla TV
আগস্ট ৭, ২০২৪
0

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার খোঁজে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়।...

Read moreDetails
কাদের সিদ্দিকী

ড. ইউনূসকে ক্ষমতায় ২ বছরের বেশি থাকা উচিত নয়: কাদের সিদ্দিকী

আগস্ট ১০, ২০২৪
সজীব ওয়াজেদ জয়

খালেদা জিয়ার প্রশংসা করে বিএনপির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ জয়ের

আগস্ট ১০, ২০২৪
শেখ হাসিনা

আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে আমেরিকা : শেখ হাসিনা

আগস্ট ১১, ২০২৪
Load More
Next Post

নেতিবাচক কর্মকাণ্ডে সমালোচনার মুখে জামায়াতে ইসলামী

হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা জেমি ফক্স

টিভির পর্দায় আজকের ক্রিকেটের যত ম্যাচ ও সময়সূচি

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলার জেরে ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা

আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ফজিলত ও ইসলামের নির্দেশনা

  • Trending
  • Comments
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

0

অস্থিরতা প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে: ড. ইউনূস

0
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

0
ইসলামী ব্যাংক

এক দিনেই ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে ইসলামী ব্যাংক

0

বুফে পদ্ধতিতে খাবার খাওয়া কি ইসলামে বৈধ? কী বলছে ফিকহ

আগস্ট ১, ২০২৬

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

আগস্ট ১, ২০২৬

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

আগস্ট ১, ২০২৬

একাত্তরকে ভুলে যেতে চাইলে বাংলাদেশে বিশ্বাস করা যায় না: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬

সম্পাদকীয়

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪
বিচারবহির্ভূত হত্যা

১৫ বছরে বিচারবহির্ভূত হত্যা ২,৬৯৯ ও গুম ৬৭৭ জন

আগস্ট ১২, ২০২৪

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪

অন্যান্য

২৪ বছর পর আফ্রিকায় ফিরছে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ

আগস্ট ১, ২০২৬

খুলনার দিঘলিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

আগস্ট ১, ২০২৬

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা

আগস্ট ১, ২০২৬

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে গ্রেফতার টনি রোমো, সিবিএস থেকে ছুটিতে

জুলাই ৩১, ২০২৬
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান