রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী ৬ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতকাল এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিগত ২৪ ঘণ্টায় এই এলাকায় ২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচী অনুযায়ী, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে সকাল ৫টা ৪৫ মিনিটে।































