ক্রীড়াপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ জমজমাট। টিভির পর্দায় নারী এশিয়া কাপের পাশাপাশি থাকছে ইউএস ওপেন টেনিসের লড়াই। এছাড়া ফুটবল ও ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্টের রোমাঞ্চকর সব ম্যাচ সরাসরি উপভোগ করা যাবে।
ক্রিকেটের লড়াইয়ে নারী এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে হংকং ও ভারত। ম্যাচটি রাত ৮টা ৩০ মিনিটে সনি স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নামিবিয়া ও জিম্বাবুয়ে সন্ধ্যা ৬টায় লড়বে, যা ফ্যানকোডে দেখা যাবে। সিপিএল ২০২৬-এর ম্যাচে ত্রিনবাগো ও অ্যান্টিগুয়া মুখোমুখি হবে ভোর ৫টায়, যা স্টার স্পোর্টস ও ফ্যানকোডে সম্প্রচারিত হবে।
ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে লা লিগায় রিয়াল সোসিয়েদাদ ও সেল্টা ভিগোর ম্যাচ, যা রাত ১টায় ফ্যানকোডে দেখা যাবে। কোপা ইতালিয়ায় পালের্মো বনাম মনতোভা ম্যাচটি রাত ১০টায় এবং ক্যালিয়ারি বনাম ভেরোনা ম্যাচটি রাত ১টায় ইউনাইট৮ স্পোর্টস ১ ও ইউটিউবে সরাসরি দেখা যাবে। সৌদি প্রো লিগে দি রিয়াহ ও আল কুয়াদিসিয়া রাত ১২টায় ফ্যানকোডে এবং ফরাসি লিগ ওয়ানে তুলো বনাম লিল রাত ১২টা ৪৫ মিনিটে ওয়ান ফুটবলে সম্প্রচারিত হবে।
টেনিস কোর্টের লড়াইয়ে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে রাত ৯টায়, যা স্টার স্পোর্টস ১ ও ২ চ্যানেলে সরাসরি দেখা যাবে।
































