• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
28 °c
Columbus
29 ° শুক্র
25 ° শনি
23 ° রবি
21 ° সোম
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: বাংলাদেশের যুক্ত হওয়ার ঝুঁকি ও সম্ভাবনা

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নবগঠিত ত্রিপক্ষীয় সামরিক জোটে বাংলাদেশের যোগদানের বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে নীতিগত ও কৌশলগত বিশ্লেষণ শুরু হয়েছে। সরকারের একাধিক সংস্থা এই চুক্তিতে যুক্ত হওয়ার সুবিধা ও সম্ভাব্য ঝুঁকিগুলো খতিয়ে দেখছে। মূল্যায়নকারী সংস্থাগুলোর পক্ষ থেকে আপাতত কোনো তাড়াহুড়ো না করে পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে সদস্য দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, সাংবিধানিক অবস্থান এবং আঞ্চলিক ভারসাম্যের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সুপারিশ এসেছে মূল্যায়ন প্রতিবেদনে।

গত ৭ই আগস্ট মক্কার আল-সাফা রাজপ্রাসাদে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে এই ঐতিহাসিক ত্রিদেশীয় সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। ন্যাটোর অনুচ্ছেদ-৫ এর আদলে গঠিত এই চুক্তির শর্ত অনুযায়ী, কোনো একটি সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে তা অন্য দুই দেশের ওপরও আক্রমণ হিসেবে গণ্য হবে। এই জোটে সৌদি আরব আর্থিক সংস্থান ও তহবিল সরবরাহ করবে, তুরস্ক উন্নত সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম দেবে এবং পাকিস্তান সম্মুখ সমরের জন্য জনবল ও সামরিক সক্ষমতা জোগান দেবে। এটি কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক জোট নয়, বরং একটি প্রতিরক্ষামূলক কাঠামো, যা ভাতৃপ্রতীম যেকোনো মুসলিম দেশের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য বিরোধ: ‘শক্ত হওয়ার চেষ্টা বন্ধ করুন’ কার্নির আহ্বান

সেপ্টেম্বর ৩, ২০২৬

লাইপজিগে ড্রোন হামলার ঘটনায় রাশিয়ার ওপর চাপ বাড়াচ্ছে ইইউ ও ন্যাটো

সেপ্টেম্বর ৩, ২০২৬

এই চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার তাৎপর্য বহুমুখী। জোটে যোগ দিলে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক যেমন সুসংহত হবে, তেমনি কোনো আঞ্চলিক বা বৃহত্তর সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হতে পারে। এই সহযোগিতার আওতায় যৌথ সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময় ও সন্ত্রাসবাদ দমনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে, যা বাংলাদেশের প্রথাগত জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তবে এর মাধ্যমে জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য এবং প্রবাসী শ্রমবাজার সুরক্ষায় নতুন কূটনৈতিক দিগন্ত উন্মোচিত হতে পারে। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে সম্পর্কের গভীরতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫-২৬ অর্থবছরে সৌদি আরব থেকে বাংলাদেশ ৫.৮০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পেয়েছে এবং গত পাঁচ বছরের হিসাবে দেশটি বাংলাদেশের সবচেয়ে বড় রেমিট্যান্স উৎস। ফলে সৌদি আরবের নিরাপত্তা নীতির যেকোনো পরিবর্তন পরোক্ষভাবে বাংলাদেশের ওপর প্রভাব ফেলে।

প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে তুরস্ক বাংলাদেশের জন্য একটি বড় অংশীদার হতে পারে। এই জোটে যোগ দিলে তুরস্কের কাছ থেকে ড্রোন ও ইউএভি প্রযুক্তি, সামরিক প্রশিক্ষণ, স্থলবাহিনীর আধুনিকীকরণ এবং নৌ ও সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা পাওয়ার পথ সুগম হবে। এছাড়া রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তিতে সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গেও প্রতিরক্ষা সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে, তবে তা অবশ্যই স্বচ্ছ, সীমিত এবং ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এড়াতে কোনো ধরনের ভারতবিরোধী কাঠামোর বাইরে হতে হবে।

এর আগে বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশন (আইএমসিটিসি) এবং ২০২৬ সালের জুলাইয়ে বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরের নৌ-চলাচলের স্বাধীনতা রক্ষায় গঠিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হয়েছিল। তবে মক্কা চুক্তির মতো একটি গভীরতর যৌথ প্রতিরক্ষা কাঠামোতে যোগদানের সিদ্ধান্ত সম্পূর্ণ ভিন্ন মাত্রার। কারণ এতে আক্রান্ত সদস্য দেশের পক্ষে সামরিকভাবে জড়িয়ে পড়ার নীতিগত প্রতিশ্রুতি থাকে। তবে বিশ্লেষকরা বলছেন, এই জোটে যোগ দিলেই স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধে জড়ানোর বাধ্যবাধকতা নাও থাকতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, ২০২৫ সালের সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একই ধরনের প্রতিরক্ষা চুক্তি হলেও পরবর্তীতে সৌদি আরব ইরানের হামলার মুখে পড়ার পরও পাকিস্তানকে সরাসরি যুদ্ধে জড়াতে হয়নি। একইভাবে ২০২৬ সালে লোহিত সাগরে হুতিদের আক্রমণের মুখেও বাংলাদেশকে সৈন্য পাঠাতে হয়নি।

এই চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনায় আঞ্চলিক পরাশক্তি ভারত ও চীনের প্রতিক্রিয়া কেমন হতে পারে, তা নিয়েও বিশ্লেষণ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি জানিয়েছেন, কোনো দেশের এই চুক্তিতে যোগ দেওয়া তাদের নিজস্ব বিষয় হলেও ভারত এর ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং দিল্লির জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন যেকোনো বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের অন্তর্ভুক্তি রয়েছে এমন জোটে ঢাকা যুক্ত হলে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় নিরাপত্তা, গোয়েন্দা তথ্য বিনিময় ও সীমান্ত সহযোগিতা জটিল হতে পারে। এমনকি সমসাময়িক সময়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশকে ঢাকার ওপর এক ধরনের পরোক্ষ কৌশলগত চাপ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এই পরিস্থিতিতে ভারত নিজেকে অনিরাপদ মনে করলে ইসরাইলের সঙ্গে সহযোগিতা বাড়াতে পারে, যা দক্ষিণ এশিয়ায় সামরিক উত্তেজনা তৈরি করতে পারে। অন্যদিকে চীন এই চুক্তিকে সরাসরি বিরোধিতা না করে সতর্কভাবে পর্যবেক্ষণ করবে এবং একে মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাব হ্রাসের বিকল্প কাঠামো হিসেবে ইতিবাচকভাবে দেখতে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে সরকারের মূল্যায়ন প্রতিবেদনে বাংলাদেশকে কিছু নির্দিষ্ট কৌশল ও সীমারেখা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— কোনো স্বয়ংক্রিয় সম্মিলিত যুদ্ধের প্রতিশ্রুতি গ্রহণ না করা, তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযানে অংশ না নেওয়া এবং বাংলাদেশের ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি না দেওয়া। এছাড়া ভারত, চীন, যুক্তরাষ্ট্র বা ইরানের সঙ্গে স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো শর্ত গ্রহণ না করার ওপর জোর দেওয়া হয়েছে।

প্রতিবেদনে একটি সুনির্দিষ্ট সময়ভিত্তিক কর্মপরিকল্পনাও প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে রয়েছে— আগামী ৩ মাসের মধ্যে মক্কা চুক্তির বিস্তারিত নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন করা এবং সৌদি আরবের সঙ্গে কৌশলগত নিরাপত্তা সংলাপ শুরু করা। ৬ মাসের মধ্যে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি সংলাপ এবং পাকিস্তানের সঙ্গে সামরিক পর্যায়ের সংলাপের পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা অংশীদারিত্বের সম্ভাবনা যাচাই করা। ১ বছরের মধ্যে যৌথ সামুদ্রিক মহড়ায় অংশ নেওয়া ও শিপিং ঝুঁকি মূল্যায়ন পরিচালনা এবং ১ থেকে ২ বছরের মধ্যে মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস সক্ষমতা বাড়ানো ও যৌথ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করা। সামগ্রিক মূল্যায়নে বলা হয়েছে, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে তাৎক্ষণিক পূর্ণাঙ্গ সদস্যপদ গ্রহণের চেয়ে একটি ‘কৌশলগত অংশীদারিত্ব’ বজায় রাখাই বাংলাদেশের জন্য সবচেয়ে যুক্তিযুক্ত হবে।

ছবি: সংগৃহীত
Tags: তুরস্কপাকিস্তানপ্রতিরক্ষা সহযোগিতাবাংলাদেশ পররাষ্ট্রনীতিভূরাজনীতিমক্কা চুক্তিসৌদি আরব
Share40Tweet25Share7Pin9SendShareShareShareShareSendScan
Previous Post

শাহজালালে বিমানের কাউন্টারে যাত্রী হয়রানি ও অর্থ লোপাটের সিন্ডিকেট

Next Post

যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ধীরগতি ও মূল্যস্ফীতির উদ্বেগ: ফেডারেল রিজার্ভ

অন্যান্য সংবাদ

সৌদি আরব + যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র

আগস্ট ১০, ২০২৪

চলতি সপ্তাহে সৌদির কাছে অস্ত্র বিক্রির কথা মার্কিন কংগ্রেসকে জানিয়েছে বিডেন প্রশাসন। আগামী সপ্তাহে অস্ত্র বিক্রি শুরু হতে পারে। মার্কিন...

Read moreDetails
কামালা হ্যারিস

গাজায় যুদ্ধবিরতি চুক্তির এখন সময়: কামালা হ্যারিস

আগস্ট ১০, ২০২৪
হিল্টন হোটেল

হিল্টন হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত

আগস্ট ১২, ২০২৪
ছবি: সংগ্রহ

পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

আগস্ট ১৪, ২০২৪
Load More
Next Post

যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ধীরগতি ও মূল্যস্ফীতির উদ্বেগ: ফেডারেল রিজার্ভ

কওমি মাদরাসার পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে শাপলা চত্বর ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস

শাহজালালে বিমানের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ

চট্টগ্রাম কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • Trending
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: প্রতিনিধি

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবি শিক্ষার্থীদের

নভেম্বর ১৬, ২০২৪

চট্টগ্রাম কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

সেপ্টেম্বর ৩, ২০২৬

শাহজালালে বিমানের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ

সেপ্টেম্বর ৩, ২০২৬

কওমি মাদরাসার পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে শাপলা চত্বর ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস

সেপ্টেম্বর ৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ধীরগতি ও মূল্যস্ফীতির উদ্বেগ: ফেডারেল রিজার্ভ

সেপ্টেম্বর ৩, ২০২৬

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: বাংলাদেশের যুক্ত হওয়ার ঝুঁকি ও সম্ভাবনা

সেপ্টেম্বর ৩, ২০২৬

সম্পাদকীয়

পরিসংখ্যানের তথ্যে মূল্যস্ফীতি কমলেও কেন স্বস্তি নেই সাধারণ মানুষের বাজারে?

আগস্ট ১৫, ২০২৬

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪

অন্যান্য

শাহজালালে বিমানের কাউন্টারে যাত্রী হয়রানি ও অর্থ লোপাটের সিন্ডিকেট

সেপ্টেম্বর ৩, ২০২৬

জ্বালানি সংকট কাটাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সেপ্টেম্বর ৩, ২০২৬

চুক্তি নিয়ে কোনো কথা হয়নি, হার্টের সমস্যা নিয়ে জানালেন ম্যাকটমিনে

সেপ্টেম্বর ৩, ২০২৬

ইউরোপা লিগের জন্য জুভেন্টাসের চূড়ান্ত দল ঘোষণা

সেপ্টেম্বর ৩, ২০২৬
September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান