বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ এএম।
জানা গেছে, প্রতিমন্ত্রী আব্দুল বারী সরকারি সফরে ঢাকা থেকে তার নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। গাড়িতে তার সঙ্গে স্ত্রীও ছিলেন। পথিমধ্যে গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ফিরোজা (৬০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী নারী হঠাৎ গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়েই চালক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানখেতে নামিয়ে দেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, দুর্ঘটনায় ওই নারী কিছুটা আহত হয়েছেন। তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে তার নিজ বাড়িতে ফিরে গেছেন। ওসি শাহীনুজ্জামান শাহীন নিশ্চিত করেছেন যে, গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সুস্থ রয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সকালে প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি সফরে ঢাকা থেকে নিজ সংসদীয় নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। গাড়িতে প্রতিমন্ত্রীর সঙ্গে তার স্ত্রীও ছিলেন। শুক্রবার সকাল ৯টার দিকে তার গাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে পৌঁছে। এ সময় ফিরোজা (৬০) নামে এক শ্র



























