• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
29 °c
Columbus
19 ° বৃহঃ
21 ° শুক্র
22 ° শনি
25 ° রবি
B Bangla TV | বি বাংলা টিভি
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হতে সময় লাগবে শিক্ষার্থীদের

রহিমা বিনতে আলি by রহিমা বিনতে আলি
আগস্ট ৩০, ২০২৪
Reading Time: 4 mins read
219 2
A A
0
ছাত্র আন্দোলনের সময়ের একাংশ।
ছবিঃ সংগৃহীত

ছাত্র আন্দোলনের সময়ের একাংশ। ছবিঃ সংগৃহীত

কখনও যদি মানুষ কোনও ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়, তাহলে তার ওই অনুভূতি ব্যতিরেকে অন্য অনেক অনুভূতি ভোঁতা হয়ে যায়; মনোরোগ বিশ্লেষক ডা. তাজুল ইসলাম

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতা একপর্যায়ে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। এই আন্দোলনের কেন্দ্রে ছিলেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভার্চুয়াল জগৎ ছেড়ে রাজপথের আন্দোলনের এই ভয়াবহতা গভীরভাবে আঁচড় কেটেছে তাদের হৃদয়ে। চূড়ান্ত বিজয় অর্জনের পরে তারা রাজপথ ছেড়েছেন। ফিরতে শুরু করেছেন দৈনন্দিন জীবনে।

প্রাসঙ্গিক সংবাদ

ছবিঃ সংগ্রহীত

জাতির পিতার পরিবারের পেছনে রাষ্ট্রের খরচ কত জানতে চেয়েছেন হাইকোর্ট

সেপ্টেম্বর ২, ২০২৪
215
ছবিঃ সংগৃহীত

চীন বাংলাদেশর সম্পর্ক আরও গভীর করতে চান

সেপ্টেম্বর ২৬, ২০২৪
204

যদিও এই ফেরাটা ততটা সহজ নয় বলে জানিয়েছেন আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীরা। মনোবিশ্লেষকরা বলছেন, ফিরতে সময় লাগবে। ক্ষত যত বড়, সারতে সময় দিতে হয় তত। নিজেরা আহত হয়েছেন, বন্ধুদের লাশ দেখেছেন, সরকারকে সরিয়ে দিয়েছেন যে শিক্ষার্থীরা, তাদের ‘স্বাভাবিক’ হতে সময় দিতে হবে।

অভিজ্ঞতার কথা তুলে ধরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ইয়াসিন শেখ বলেন, অবশ্যই এই স্মৃতি আজীবন মনে রাখার মতো। গুলিবিদ্ধ লাশ হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যেতে দেখেছি, কিন্তু একবারও পিছপা হইনি। মনে হয়নি পরের ডেডবডিটা আমার হতে পারে। বরং মনের মধ্যে আরও বেশি রাগ, আরও বেশি ক্ষোভ জন্মেছিল যে এখনই সম্ভব হলে এই সরকারের পতন করে ফেলি। শুধু আমার না, সবারই একই চিন্তা ছিল।

আমাদের জয় হয়েছে বলে আজ সহজেই ওই ভয়ংকর পরিস্থিতি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি। যদি ব্যর্থ হতাম! তাহলে আজ হয়তো জীবন আর স্বাভাবিক হবে, এই চিন্তাও করতে পারতাম না। এখন সব ভয়ভীতি দূরে রেখে একটা সুন্দর বাংলাদেশ হবে, এমন স্বপ্ন দেখছি। অনেক আশা মনে। নিজেদের পরিবর্তন করতে হবে, এরকম প্রচারণা চালাচ্ছি। আর স্বাভাবিক জীবনে তো ফিরতেই হচ্ছে। তবে আমাদের যারা মারা গিয়েছেন, তাদের জন্য হলেও আমাদের এগিয়ে যেতে হবে।

আবু হাসনাত,
সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং
শিক্ষার্থী, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)

এই ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে কীভাবে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব জানতে চাইলে তিনি বলেন, এই অভিজ্ঞতা আরও ভয়াবহ হতো যদি আমরা জয়ী না হতাম। এখন অন্তত নিশ্চিত থাকতে পারছি, আমার আর ভয় নেই, আমার আর কেউ ক্ষতি করবে না। যা হবার তো তা হয়েই গেছে। এখন শুধু আমাদের একটাই চাওয়া, যে কারণে এতগুলো মানুষ মরলো, তাদের এই ত্যাগের জন্য আমাদের দেশে একটা সুন্দর পরিবর্তন আনতে হবে। তা না হলে আমরা যারা বেঁচে আছি, নিজেদের বেইমান মনে হবে।

কী তাদের এত সাহস জুগিয়েছিল প্রশ্নে শিক্ষার্থীরা বলছেন, ‘লাশ দেখে ভয় কেটে গিয়েছিল। একসময় গুলির শব্দ স্বাভাবিক লাগছিল। ভয়াবহতার কথা তখন চিন্তা করি নাই। আমরা জানি, আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে। তাই আমাদের আন্দোলন ছিল ন্যায্য, আর এটাই ছিল আমাদের সাহস। তবে যখন সব স্বাভাবিক হলো, সব প্রকাশ পাওয়া শুরু হলো, তখন বুকে কাঁপন ধরেছে কীসের মধ্যে ছিলাম।

মিরপুরে একেবারে সামনে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী আবু হাসনাত। তিনি তার বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্বে ছিলেন। অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, চোখের সামনে একটা গুলি এসে একজনের মাথার মগজ উড়িয়ে দিয়েছে। সেই মগজ রাস্তায় পড়ে নড়তে দেখেছি। এটা তো একটা ঘটনা, কত গুলিবিদ্ধ দেহ দেখেছি। এসব দেখে তখন রক্ত আরও গরম হয়ে গিয়েছিল। ভয়ের কথা চিন্তা করি নাই। কিন্তু এখন যখন সব স্বাভাবিক, তখন এই চিত্রগুলো বারবার মনে পড়ে। শরীর শীতল হয়ে যায়। এখনও গুলির শব্দ শুনতে পাই, এমনও মনে হয়। এসব থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি।

পরিবার ও সহপাঠীদের সমর্থনে দ্রুতই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন বিউবিটি’র তাছনিয়া নাওরিন পূর্ণতা। আন্দোলনে তিনি পায়ে দুটি স্প্লিন্টারের আঘাত লেগে আহত হয়েছিলেন ৪ তারিখে। তাই আতঙ্কটা বেশি ছিল বলেও জানান তিনি।

পূর্ণতা বলেন, আহত হওয়ার চাইতে রাতটা আতঙ্কেরই বেশি কেটেছে, মনে হিয়েছে ৫ তারিখ জয়ের খবর শুনে মনে হয়েছে আমার কষ্ট সফল হয়েছে। এর পরের সময়টা আমরা কেবল পরিবর্তনের স্বপ্ন দেখছি। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের কাছ থেকেও সমর্থন পাচ্ছি, দ্রুত মানসিকভাবে আবারও ঘুরে দাঁড়াতে হবে। তবে যে সহিংসতার চিত্র দেখেছি, তা কখনও ভুলবো না।

৪ আগস্ট মিরপুরে আহত হই। কিন্তু যখন দেখলাম ৫ তারিখে আমাদের জয় হলো, তখন ওই আঘাতের ব্যথা আর আমাকে ছুঁতে পারেনি

তাছনিয়া নাওরিন পূর্ণতা,
শিক্ষার্থী, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)

আন্দোলনে বন্ধু হারানোর শোকের কথা জানিয়ে বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী বাঁধন হাসান নূর বলেন, ৪ আগস্ট বিকালে মিরপুর ১০ নম্বর আমার বন্ধুটা মারা যায়। আমি তো ভুলতে পারি না। কিন্তু বন্ধুর মৃত্যু আমাকে থামাতে পারেনি। বরং এই শোককে শক্তিতে রূপান্তর করে পরের দিন আবারও নেমেছি। আন্দোলনে কীভাবে এত সাহস পেয়েছি জানি না। কিন্তু অনেক অন্যায়ের শিকার হয়েছি সবসময়।

আন্দোলন চলাকালে যেভাবে মানুষ মেরেছে, তারপর তো এই সরকারকে মানা সম্ভব হতো না। এই সরকারকে না সরাতে পারলে, আজকে আপনার সঙ্গে কথাই হতো না আমার। পরিস্থিতি এমন গেছে যে পেছালেও মরতে হবে। তাহলে সামনে থেকেই মরবো। এখন সব কিছুই অনুকূলে, তাই স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরতে পারছি উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের আগে বেঁচে থেকেও মরার মতো ছিলাম। মনে ভয় নিয়ে চলতাম। কথা বলতে পারতাম না। এখন আমাদের ভয় কেটে গেছে। অন্যায় দেখলে প্রতিবাদ করার সাহস পাচ্ছি। বাকস্বাধীনতা ফিরে পেয়েছি। আমাদের জেনারেশন তো অনলাইনেই বেশি অ্যাক্টিভ থাকি, সেখানেও মত প্রকাশ করার সাহস পাচ্ছি। তাই একটা ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও এখন তুলনামূলক ভালো আছি। তবে এসব স্মৃতি কখনও ভোলা যাবে না। ভুলতেও চাই না। এগুলোই আমাদের শক্তি নতুন বাংলাদেশ গড়ার।

মনোরোগ বিশ্লেষক তাজুল ইসলাম বলেন, ‘কখনও যদি মানুষ কোনও ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়, তাহলে তার ওই অনুভূতি ব্যতিরেকে অন্য অনেক অনুভূতি ভোঁতা হয়ে যায়। তারা বাস্তবতার থেকে দূরে নিজেদের একটা বাস্তবতা তৈরি করে—সেখানে বসবাস করে। সেখান থেকে বের হওয়ার জন্য সময় লাগবে। সামাজিক মানসিক আবেগীয়ভাবে ঠিক হওয়ার সময় যখন আসবে। তখন বাকি অনুভূতি সেনসেটিভ হবে। এটা একটু সময়ের ব্যাপার। এটা তাদের পাশের লোকজন অনুভব করতে পারলেও তারা নিজেরা চিহ্নিত করতে পারবে না, এটা স্বাভাবিক।’

Tags: ছাত্র আন্দোলনবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরস্বাস্থ্য
Share52Tweet33Share9SendShareScan
Previous Post

ব্রিটেনে নতুন ভিসা ব্যবস্থায় হতাশ বাংলাদেশিরা

Next Post

সাগরে ধরা পড়ল ১২ মন টুনা ফিশের ঝাঁক

রহিমা বিনতে আলি

রহিমা বিনতে আলি

প্রামাণ্য ও তথ্য প্রতিবেদক

অন্যান্য সংবাদ

ছবি: সংগৃহীত
জাতীয়

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

by Desk, B Bangla TV
আগস্ট ৭, ২০২৪
0
316

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার খোঁজে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়।...

Read moreDetails

অস্থিরতা প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে: ড. ইউনূস

আগস্ট ৭, ২০২৪
222
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

আগস্ট ৭, ২০২৪
283
ইসলামী ব্যাংক

এক দিনেই ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে ইসলামী ব্যাংক

আগস্ট ৮, ২০২৪
286
Load More
Next Post
ছবিঃ সংগৃহীত

সাগরে ধরা পড়ল ১২ মন টুনা ফিশের ঝাঁক

ছবিঃ সংগৃহীত

গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি আসকের

ছবিঃ সংগৃহীত

ভারতের বিকল্প ৪ দেশ থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে

ছবি: সংগৃহীত

দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ১৪ মন্ত্রী-এমপির

ছবি: সংগৃহীত

ক্রীড়া উপদেষ্টার দেওয়া পুরস্কার বন্যার্তদের দেবেন যুবারা

  • Trending
  • Comments
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

0

অস্থিরতা প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে: ড. ইউনূস

0
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

0
ইসলামী ব্যাংক

এক দিনেই ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে ইসলামী ব্যাংক

0

খেলাপি ঋণ নিয়ে নতুন নির্দেশনা |

মার্চ ১২, ২০২৬

পবিত্র রমজান: আত্মশুদ্ধির অনন্য সুযোগ

মার্চ ৭, ২০২৬

বিশ্ব অর্থনীতিতে মহাবি’পর্য’য়ের সংকেত,মধ্যপ্রাচ্যে যু’দ্ধ

মার্চ ৬, ২০২৬

এস এ আব্দুল্লাহর মিউজিক ভিডিও “ও জান রে”

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সম্পাদকীয়

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫
205

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪
480

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪
571
বিচারবহির্ভূত হত্যা

১৫ বছরে বিচারবহির্ভূত হত্যা ২,৬৯৯ ও গুম ৬৭৭ জন

আগস্ট ১২, ২০২৪
304

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
246
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
242
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪
246

অন্যান্য

পবিত্র রমজান: আত্মশুদ্ধির অনন্য সুযোগ

মার্চ ৭, ২০২৬
198

আজ পবিত্র শবে বরাত

ফেব্রুয়ারি ৩, ২০২৬
207

বাড়ি কিনলেই নাগরিত্ব

অক্টোবর ৮, ২০২৫
206
ছবি: প্রতিনিধি

মধ্য আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষী কন্টিনজেন্ট প্রতিস্থাপন

জুন ১৯, ২০২৫
219
July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Mar    
B Bangla TV | বি বাংলা টিভি

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন, সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান