রেকর্ড নবম ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে এগিয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ইকুয়েডরের অফিশিয়াল জুরির প্রথম পছন্দের ভোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির ব্যালন ডি’অর ভোটার ও রেডিও ক্যারাভানার প্রবীণ সাংবাদিক পাত্রিসিও কর্নেহো গার্সেস। ঘানার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইয়েন ডট কম ডট জিএইচের প্রতিবেদন অনুযায়ী, গার্সেস তার ব্যালটের শীর্ষস্থানে মেসিকে রেখে তাকে সর্বোচ্চ ১৫ পয়েন্ট দিয়েছেন।
ফ্রান্স ফুটবলের নিয়ম অনুযায়ী, ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ১০০টি দেশের বিশিষ্ট সাংবাদিকরা ব্যালন ডি’অরের জন্য ভোট দেওয়ার সুযোগ পান। ইকুয়েডর বর্তমানে র্যাংকিংয়ের ২৫তম স্থানে থাকায় এই ভোটাধিকার পেয়েছেন গার্সেস। তিনি জানিয়েছেন, ২০২৬ সালের ব্যালন ডি’অরের জন্য তার প্রথম পছন্দের তালিকায় মেসিই সবার উপরে রয়েছেন।
ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারেও মেসি এই পুরস্কারের বড় দাবিদার। ৩৯ বছর বয়সী এই ফুটবলার ৪৯টি ম্যাচে ৪৫টি গোল এবং ৩০টি অ্যাসিস্ট করেছেন, যা তাকে বিশ্বের অন্যতম সেরা পারফর্মিং খেলোয়াড়ের কাতারে বসিয়েছে। ক্লাব পরিসংখ্যানের বাইরে আন্তর্জাতিক মঞ্চে মেসির প্রভাব তাকে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত এই মর্যাদাপূর্ণ পুরস্কারের দৌড়ে এগিয়ে রেখেছে।





























