• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
31 °c
Columbus
26 ° সোম
23 ° মঙ্গল
22 ° বুধ
24 ° বৃহঃ
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

মারা গেলেন ভারতের প্রখ্যাত শিল্পপতি রতন টাটা

874587

874587

রতন টাটা একজন দূরদর্শী শিল্পপতি ছিলেন। তার মনটা মমতায় পরিপূর্ণ ছিল। মানুষ হিসেবে অসাধারণ ছিলেন। তিনি ভারতের অন্যতম পুরনো এবং অন্যতম সেরা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে শক্তিশালী নেতৃত্ব দিয়েছিলেন।

ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা সান্স-এর চেয়ারম্যান ইমিরেটাস রতন টাটা ৮৬ বছর বয়সে মারা গেছেন। বুধবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

গত কয়েকদিন ধরেই এই শিল্পপতি চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছিলেন, বয়সজনিত কারণে তিনি রুটিন স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন।

প্রাসঙ্গিক সংবাদ

উত্তর চব্বিশ পরগনায় হামলার মুখে মমতার গাড়ি

আগস্ট ৯, ২০২৬

যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন বেনিয়ামিন নেতানিয়াহু

আগস্ট ৯, ২০২৬

এক বিবৃতিতে টাটা সান্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন রতন টাটার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে টাটা সান্সের চেয়ারম্যান বলেন, ‘গভীর শোকের সঙ্গে আমরা রতন নাভাল টাটাকে বিদায় জানাচ্ছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘টাটা গ্রুপের কাছে মি. টাটা শুধু একজন চেয়ারম্যানই ছিলেন না। আমার জন্য তিনি ছিলেন মেন্টর, পথপ্রদর্শক এবং বন্ধু। তিনি নজির তৈরির মাধ্যমে অনুপ্রাণিত করতেন। উৎকর্ষতা, সততা এবং উদ্ভাবনের প্রতি অটল প্রতিশ্রুতির মাধ্যমে টাটা গ্রুপ তার নেতৃত্বে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করেছে।’

সমাজসেবায় রতন টাটার অবদানের কথা স্মরণ করে চন্দ্রশেখরন বলেন, ‘শিক্ষা থেকে স্বাস্থ্যসেবা পর্যন্ত তার উদ্যোগগুলো গভীর প্রভাব ফেলেছে, আগামী প্রজন্মও যার সুফল পাবে।’

রতন টাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রতন টাটার সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘শ্রী রতন টাটাজি একজন দূরদর্শী শিল্পপতি ছিলেন। তার মনটা মমতায় পরিপূর্ণ ছিল। মানুষ হিসেবে অসাধারণ ছিলেন। তিনি ভারতের অন্যতম পুরনো এবং অন্যতম সেরা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে শক্তিশালী নেতৃত্ব দিয়েছিলেন।’

রতন টাটা ১৯৯১ সালে ১০০ বিলিয়ন ডলার বাজারমূল্যের শিল্পগোষ্ঠী টাটার চেয়ারম্যান হন। ২০১২ সাল পর্যন্ত প্রপিতামহের প্রতিষ্ঠিত এই গ্রুপ পরিচালনা করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পরপরই টাটা গ্রুপের কিছু কোম্পানির প্রধানদের ক্ষমতায় রাশ টানার উদ্যোগ নেন রতন টাটা। অবসরের বয়সসীমা নির্ধারণ করেন, তরুণদের উচ্চপদে বসান। এছাড়া কোম্পানিগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও বাড়ানোর উদ্যোগ নেন তিনি।

তিনি ১৯৯৬ সালে টেলিযোগাযোগ সংস্থা টাটা টেলিসার্ভিসেস প্রতিষ্ঠা করেন, ২০০৪ সালে তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করেন।

রতন টাটার নেতৃত্বে টাটা গ্রুপ আন্তর্জাতিক ব্যবসায়িক অঙ্গনে উল্লেখযোগ্য শক্তিতে পরিণত হয়। তার নেতৃত্বে শিল্পগোষ্ঠীটি বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড অধিগ্রহণ করে। বিশেষত তার নেতৃত্বে ন্যাশনাল রেডিও অ্যান্ড ইলেকট্রনিক্স কোম্পানি সংকটময় অবস্থান থেকে ঘুরে দাঁড়ায়।

রতন টাটার নেতৃত্বেই টাটা গ্রুপ ২০০০ সালে ব্রিটিশ চা কোম্পানি টেটলি, ২০০৭ সালে কোরাস স্টিল রোভার অধিগ্রহণ করে। টাটা গ্রুপ ২০০৮ সালে আইকনিক ব্রিটিশ গাড়ির ব্র্যান্ড জাগুয়ার ও ল্যান্ড রোভারও অধিগ্রহণ করে তার নেতৃত্বেই।

২০০৯ সালে রতন টাটা বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি মধ্যবিত্তের নাগালে পৌঁছে দেন। ১ লাখ রুপি মূল্যের টাটা ন্যানো জনপ্রিয়তা পায়।

এছাড়া টাটা মোটরসে তার আরেকটি পছন্দের প্রকল্প ছিল ইন্ডিকা। এটি ভারতের প্রথম স্থানীয়ভাবে নকশা ও উৎপাদন করা গাড়ি মডেল।

রতন টাটার ইন্ডিকা প্রকল্প দারুণ সাফল্য পায়। তবে ন্যানো প্রাথমিক নিরাপত্তয়া সমস্যা ও বিপণনের ব্যর্থতায় ক্ষতিগ্রস্ত হয়। বাজারে আসার এক দশক পর টাটা ন্যানোর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

১৯৯১ থেকে ২০১২ এবং ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুবার টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন রতন টাটা। কোম্পানিটির দৈনন্দিন কার্যক্রম থেকে সরে দাঁড়ালেও তিনি এর দাতব্য ট্রাস্টগুলোর নেতৃত্বে ছিলেন।

অবসর গ্রহণের পর টাটা সান্স, টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা মোটরস, টাটা স্টিল ও টাটা কেমিক্যালসের চেয়ারম্যান ইমেরিটাস হন রতন টাটা।

রতন টাটার জন্ম ১৯৩৭ সালে। ১৯৪৮ সালে তার বাবা-মা আলাদা হয়ে যাওয়ার পর তিনি দাদি নবজাবাই টাটার কাছেই বড় হন।

কর্নেল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য নিয়ে পড়াশোনার পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট কোর্স করেন রতন টাটা।

১৯৬২ সালে তিনি টাটা গ্রুপের প্রোমোটার কোম্পানি টাটা ইন্ডাস্ট্রিজে সহকারী হিসেবে যোগ দেন এবং জামশেদপুরের একটি কোম্পানি প্ল্যান্টে ছয় মাস প্রশিক্ষণ নেন।

এরপর তিনি টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি (এখন টাটা স্টিল), টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) ও ন্যাশনাল রেডিও অ্যান্ড ইলেকট্রনিক্স-এ কাজ করতে আরম্ভ করেন।

১৯৯১ সালে ৫০ বছরেরও বেশি সময় ধরে টাটা গ্রুপের নেতৃত্ব দেওয়া জেআরডি টাটা তার উত্তরসূরি হিসেবে রতন টাটাকে নির্বাচিত করেন।

রতন টাটা চিরকুমার ছিলেন। তবে এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছিলেন, তার জীবনে প্রেম এসেছিল। চার-চারবার বিয়ের পিঁড়িতে বসার উপক্রম হলেও শেষ পর্যন্ত সেগুলো আর পরিণতি পায়নি।

রতন টাটা একবার স্বীকার করেছিলেন, লস অ্যাঞ্জেলেসে কাজ করার সময় তিনি প্রেমে পড়েছিলেন। কিন্তু ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধ বাধায় মেয়েটির বাবা-মা তাকে ভারতে আসতে দেননি।

২০০৮ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণে ভূষিত হন এই শিল্পপতি। এর আগে ২০০০ সালে তৃতীয় সর্বোচ্চ সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন।

ব্যবসায়িক সাফল্যের বাইরেও রতন টাটা উদ্যোক্তাদের সমর্থন দেয়ার জন্য সুপরিচিত ছিলেন রতন টাটা। তিনি বিভিন্ন খাতে ৩০টিরও বেশি স্টার্ট-আপে বিনিয়োগ করেছিলেন। এর সুবাদে তিনি ভারতের স্টার্ট-আপ ইকোসিস্টেমের বিশিষ্ট বিনিয়োগকারী হিসেবে প্রতিষ্ঠা পান।

Tags: ভারতরতন টাটাশিল্পপতি
Share44Tweet28Share8Pin10SendShareShareShareShareSendScan
Previous Post

চাঁদাবাজির অভিযোগ মুরাদনগরে সাবেক সংসদ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

Next Post

ডিজিটাল শিক্ষা বিপ্লবে নতুন পদক্ষেপ ,প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অন্যান্য সংবাদ

সৌদি আরব + যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র

আগস্ট ১০, ২০২৪

চলতি সপ্তাহে সৌদির কাছে অস্ত্র বিক্রির কথা মার্কিন কংগ্রেসকে জানিয়েছে বিডেন প্রশাসন। আগামী সপ্তাহে অস্ত্র বিক্রি শুরু হতে পারে। মার্কিন...

Read moreDetails
কামালা হ্যারিস

গাজায় যুদ্ধবিরতি চুক্তির এখন সময়: কামালা হ্যারিস

আগস্ট ১০, ২০২৪
হিল্টন হোটেল

হিল্টন হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত

আগস্ট ১২, ২০২৪
ছবি: সংগ্রহ

পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

আগস্ট ১৪, ২০২৪
Load More
Next Post
ছবিঃ সংগৃহীত

ডিজিটাল শিক্ষা বিপ্লবে নতুন পদক্ষেপ ,প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট

ছবি: প্রতিনিধি

জুড়ীতে মৎস্য চাষীদের মধ্যে পোনামাছ বিতরণ

ছবি: প্রতিনিধি

জুড়ীতে পুলিশ সুপার এম.কে.এইচ.জাহাঙ্গীর হোসেন এর পূজামণ্ডপ পরিদর্শন

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে যুবক খুন, আহত ৩

ছবি: প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া দুদক সংস্কার কমিশনের সদস্য পুতুলের পূজামণ্ডপ পরিদর্শন

  • Trending
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: প্রতিনিধি

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবি শিক্ষার্থীদের

নভেম্বর ১৬, ২০২৪

এসি মিলান থেকে ধারে অলিম্পিক লিওঁতে যাচ্ছেন জ্যাকারিয়া আথেকাম

আগস্ট ১০, ২০২৬

এশিয়ায় বয়োবৃদ্ধ জনসংখ্যা বৃদ্ধি যেভাবে পুলিশি কার্যক্রম বদলে দিচ্ছে

আগস্ট ১০, ২০২৬

হামলা পরিকল্পনায় এআই ব্যবহার করছে চীনের বিমানবাহিনী

আগস্ট ১০, ২০২৬

যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা পরিবর্তন কি বন্ধ হচ্ছে? ট্রাম্পের আহ্বান ও বর্তমান পরিস্থিতি

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দরে গ্রেপ্তার অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬

সম্পাদকীয়

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪
বিচারবহির্ভূত হত্যা

১৫ বছরে বিচারবহির্ভূত হত্যা ২,৬৯৯ ও গুম ৬৭৭ জন

আগস্ট ১২, ২০২৪

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪

অন্যান্য

এসি মিলান থেকে ধারে অলিম্পিক লিওঁতে যাচ্ছেন জ্যাকারিয়া আথেকাম

আগস্ট ১০, ২০২৬

এশিয়ায় বয়োবৃদ্ধ জনসংখ্যা বৃদ্ধি যেভাবে পুলিশি কার্যক্রম বদলে দিচ্ছে

আগস্ট ১০, ২০২৬

হামলা পরিকল্পনায় এআই ব্যবহার করছে চীনের বিমানবাহিনী

আগস্ট ১০, ২০২৬

যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা পরিবর্তন কি বন্ধ হচ্ছে? ট্রাম্পের আহ্বান ও বর্তমান পরিস্থিতি

আগস্ট ৯, ২০২৬
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান