বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এই তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং বাহিনীর আধুনিকায়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এ সময় প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির আরও জানান, প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফল দায়িত্ব পালন কামনা করেছেন। এর জবাবে নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





























