রাষ্ট্রপতি নির্বাচনে নিজ দলের বাইরের কোনো প্রার্থীকে ভোট দিলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের (এমপি) পদ বাতিল হয়ে যাবে বলে সতর্ক করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
ছবি: সংগৃহীত





























