গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার। বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশ তিনটি স্পষ্টভাবে জানিয়েছে, ইসরায়েলকে অবশ্যই যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী মেনে চলতে হবে এবং এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে যা উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।
মধ্যস্থতাকারী দেশগুলোর মতে, ইসরায়েলি হামলার তীব্রতা গাজা সংঘাত নিরসনে চলমান সমন্বিত প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। তারা উল্লেখ করেছে যে, ‘বোর্ড অব পিস’ ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আলোচনার মাধ্যমে গঠনমূলক অগ্রগতি অর্জিত হচ্ছিল, কিন্তু বর্তমান হামলা সেই শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে।
সংঘাতের বিস্তার রোধ এবং যুদ্ধবিরতি কার্যকর রাখতে আন্তর্জাতিক সম্প্রদায় ও বোর্ড অব পিসকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার।
সূত্র: গালফ বাংলা






























