কলকাতায় ছাত্র বিক্ষোভের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে গণমাধ্যমকর্মীরা। এই হামলার ঘটনার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ মিছিল করেছেন সাংবাদিকরা। একই ইস্যুতে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভারতীয় জনতা পার্টিও (বিজেপি)।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সম্প্রতি আয়োজিত একটি ছাত্র বিক্ষোভ কর্মসূচি চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার দাবিতে সাংবাদিকরা রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। সাংবাদিকদের পাশাপাশি বিজেপিও এই হামলার ঘটনার নিন্দা জানিয়ে কলকাতায় বিক্ষোভ মিছিল করেছে।





























