• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
B Bangla TV | বি বাংলা টিভি

২৫শে জুন ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম ১৪৪৮ হিজরি
বৃহস্পতিবার | রাত ১২:৩৭ মিনিট | বর্ষাকাল

Live
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
B Bangla TV | বি বাংলা টিভি
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

ভিসা জটিলতায় ভোগান্তিতে দুই দেশের শিল্পীরা

B Bangla TV, Desk by B Bangla TV, Desk
সেপ্টেম্বর ১৬, ২০২৪
Reading Time: 3 mins read
213 2
A A
0
ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

কয়েক বছর ধরে টালিউডে কাজের সংখ্যা বেড়েছে ঢাকার শিল্পীদের। টালিউডের শিল্পীরাও নিয়মিত কাজ করছেন এ দেশে। তবে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন আর ভিসা জটিলতায় ভোগান্তিতে পড়েছেন দুই বাংলার শিল্পীরা।

অনেক সিনেমার কাজ স্থগিত হয়ে পড়েছে, কেউ আবার নির্ধারিত সিনেমার কাজ ছেড়ে দিয়েছেন। ভবিষ্যৎ কাজ নিয়েও শঙ্কায় রয়েছেন অনেকে।

প্রাসঙ্গিক সংবাদ

ছবি: সংগ্রহ

চিকিৎসকেরা বলেছেন আদনান সামি জীবন মরণের সন্ধিক্ষণে

আগস্ট ১৫, ২০২৪
228
সালমান শাহ

সালমান শাহর মৃত্যুর দিন যা ঘটেছিল

সেপ্টেম্বর ৬, ২০২৪
211

ভিসা জটিলতার পাশাপাশি শিল্পীদের নিরাপত্তার বিষয়টিও ভাবাচ্ছে পরিচালক রাশিদ পলাশকে। তাঁর ‘তরী’ সিনেমায় অভিনয় করার কথা পশ্চিমবঙ্গের ঋতুপর্ণা সেনগুপ্তর। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিনেমার শুটিং পিছিয়ে দিয়েছেন পলাশ। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান এই নির্মাতা। রাশিদ পলাশ বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শুটিং পেছানো হয়েছে। তরী সিনেমায় ঋতুপর্ণার শুটিং ঢাকার বাইরে। দেশের এই পরিস্থিতিতে ভিসা জটিলতার পাশাপাশি তাঁর নিরাপত্তার বিষয়টিও ভাবতে হচ্ছে। কোনো কোনো কাজের শুটিং শুরু হলেও সার্বিক পরিস্থিতি আগের অবস্থায় ফেরেনি। আশা করছি, আগামী মাস নাগাদ সব ঠিক হয়ে যাবে। এরপর আলোচনা করে শুটিং শিডিউল করব।’

পশ্চিমবঙ্গের স্বস্তিকা মুখার্জিকে নিয়ে ‘আলতা বানু জোছনা দেখেনি’ ও ‘ওয়ান ইলেভেন’ নামের সিনেমা বানানোর কথা যথাক্রমে হিমু আকরাম ও কামরুল রিফাতের। পরিস্থিতি বিবেচনা করে দুটি সিনেমার শুটিং স্থগিত করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে আলতা বানু জোছনা দেখেনি সিনেমার শুটিং করার কথা ছিল স্বস্তিকার। তবে ওয়ার্ক পারমিট না পাওয়ায় পিছিয়ে দেওয়া হয়েছে শুটিং। নির্মাতা হিমু আকরাম বলেন, ‘চলতি মাসের ১ তারিখ থেকে শিল্পীদের শিডিউল নেওয়া ছিল। ভিসা জটিলতাসহ নানা কারণে তা পেছানো হয়েছে। স্বস্তিকা মুখার্জির ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু দেশের সার্বিক অবস্থা বিবেচনায় তা হয়নি। আমাদের জানানো হয়েছে, শিগগির সব ঠিক হয়ে যাবে। এরপর আবার আবেদন করতে হবে। তখন নতুন করে শুটিং প্ল্যান করব।’
অক্টোবরে ওয়ান ইলেভেন সিনেমার শুটিং প্ল্যান করেছিলেন কামরুল রিফাত। এখন তা আর হচ্ছে না। কামরুল রিফাত বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতির কারণে শুটিং শুরুর সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আমাদের সিনেমায় অনেক শিল্পী কাজ করবেন। তাঁদের নিয়ে কাজ করার পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। স্বস্তিকা মুখার্জিও আছেন। তাঁর ওয়ার্ক পারমিট ও ভিসাপ্রক্রিয়ার একটি বিষয় আছে। তা এখন করা যাচ্ছে না। তাই কবে নাগাদ শুটিং শুরু করতে পারব, বলা যাচ্ছে না। পরিস্থিতি ঠিক হলে শিল্পীদের সঙ্গে আলোচনা করে নতুন শিডিউল সাজাব।’

এদিকে চলতি মাসের শেষ দিকে শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ সিনেমার শুটিং শুরুর কথা ইধিকা পালের। শাকিব খানের ভারতীয় ভিসা থাকায় কিছুটা চিন্তামুক্ত নির্মাতা মেহেদি হাসান হৃদয়। ইতিমধ্যে ভারতে পৌঁছেছেন নির্মাতা। যৌথ প্রযোজনার এ সিনেমার কিছু অংশের শুটিং বাংলাদেশেও হওয়ার কথা। দুই দেশের সম্পর্কের উন্নতি না হলে বিকল্প চিন্তা করতে হবে নির্মাতা ও প্রযোজকদের।

একই কারণে শঙ্কায় আছেন বাংলাদেশের শিল্পীরাও। ভিসা না পাওয়ায় টালিউডের ‘প্রতীক্ষা’ নামের সিনেমাটি ছেড়ে দিয়েছেন তাসনিয়া ফারিণ। অভিজিৎ সেনের পরিচালনায় মিঠুন চক্রবর্তী ও দেবের সঙ্গে অভিনয়ের কথা ছিল তাঁর। ফারিণ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে ভারতের ভিসা পেতে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। কিন্তু নির্ধারিত নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে মিঠুন চক্রবর্তী ও দেবের শিডিউল পাওয়া যাবে না। এসব কারণে শেষ পর্যন্ত আর এ সিনেমায় কাজ করা হচ্ছে না আমার।’

ভিসা না পাওয়ায় আটকে গেছে ‘ফেলুবকশি’ সিনেমায় পরীমণির ডাবিং। সিনেমার দৃশ্যধারণের কাজ শেষ করলেও ডাবিং বাকি এই অভিনেত্রীর। কিন্তু ভারতের ভিসা পাওয়া নিয়ে জটিলতায় পড়েছেন তিনি। পরীমণি বলেন, ‘আমার আগের ভিসার মেয়াদ শেষ হয়েছে। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতে পারছি না।’
পরীর মতো একই সমস্যা শবনম বুবলীরও। ভিসার কারণে ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার ডাবিংয়ে অংশ নিতে পারছেন না তিনি। রাশেদ রাহার পরিচালনায় এ সিনেমা দিয়েই টালিউডে অভিষেক হওয়ার কথা তাঁর।

দুশ্চিন্তায় আছেন কাজী নওশাবাও। দুর্গাপূজা উপলক্ষে আগামী মাসে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে তাঁর ‘যত কাণ্ড কলকাতাতেই’। তবে সিনেমার প্রমোশনে উপস্থিত থাকা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। একই সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা করছেন অপূর্ব, সিয়াম, মিথিলা ও নুসরাত ফারিয়া। মুক্তির অপেক্ষায় আছে অপূর্বর ‘চালচিত্র’, সিয়ামের ‘প্রতিপক্ষ’, মিথিলার ‘মেঘলা’ ও নুসরাত ফারিয়ার ‘রকস্টার’ নামের সিনেমা। এসব সিনেমার প্রচারে পশ্চিমবঙ্গে যাওয়ার কথা তাঁদের।

এ ছাড়া অরিন্দম শীলের ‘আদর্শ হিন্দু হোটেল’ সিরিজে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম। ‘ডিকশনারি’ ও ‘হুব্বা’ সিনেমার পর ব্রাত্য বসুর একটি নতুন সিনেমায় কাজ করার কথা তাঁর। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিডিউল ঠিক করতে পারছেন না মোশাররফ।

জানা গেছে, দুই দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পশ্চিমবঙ্গের নির্মাতারাও আগ্রহ হারাচ্ছেন বাংলাদেশের শিল্পীদের নিয়ে। সব মিলিয়ে দুই দেশের শিল্পীদের দুর্ভোগটা দীর্ঘায়িত হচ্ছে—এমনটাই মনে করছেন সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা।

Tags: ইধিকা পালতাসনিয়া ফারিণনওশাবাবিনোদনমোশাররফ করিমস্বস্তিকা
Share51Tweet32Share9SendShareScan
Previous Post

কুমিল্লা সীমান্তে ৮৫০ কেজি ইলিশ জব্দ

Next Post

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

B Bangla TV, Desk

B Bangla TV, Desk

অন্যান্য সংবাদ

পারসা ইভানা
বিনোদন

শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় অভিনেত্রী পারসা ইভানা

by Desk, B Bangla TV
আগস্ট ১০, ২০২৪
0
243

পুরো বাংলাদেশ রং তুলির আঁচড়ে ছেয়ে গেছে। রাজধানীর পথঘাট রঙে রঙে রঙিন হয়ে উঠেছে। এবার ঘরে বসে থাকতে পারলেন না...

Read moreDetails
রাফিয়াত রাশিদ মিথিলা

কেমন বাংলাদেশ চান অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা ?

আগস্ট ১১, ২০২৪
227
লিয়াকত আলী লাকী

শিল্পকলা একাডেমির চেপে ধরা গলা ছাড়লেন লাকী

আগস্ট ১২, ২০২৪
237
বাঁধন

আন্দোলনে অংশ নেয়ায় হত্যার হুমকি পেয়েছিলেন বাঁধন

আগস্ট ১২, ২০২৪
252
Load More
Next Post
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

এক দফা দাবীতে নার্সদের কালো পতাকা মিছিল

খন্দকার মোশাররফ

অবিলম্বে ভোটের ব্যবস্থা করতে হবে: খন্দকার মোশাররফ

ঈদে মিলাদুন্নবী উদযাপন ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদরাসায়

ছবিঃ সংগৃহীত

মিয়ানমারে ব্যপক হারে বেসামরিক হত্যা-গ্রেপ্তার বেড়েছে

  • Trending
  • Comments
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

0

অস্থিরতা প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে: ড. ইউনূস

0
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

0
ইসলামী ব্যাংক

এক দিনেই ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে ইসলামী ব্যাংক

0

খেলাপি ঋণ নিয়ে নতুন নির্দেশনা |

মার্চ ১২, ২০২৬

পবিত্র রমজান: আত্মশুদ্ধির অনন্য সুযোগ

মার্চ ৭, ২০২৬

বিশ্ব অর্থনীতিতে মহাবি’পর্য’য়ের সংকেত,মধ্যপ্রাচ্যে যু’দ্ধ

মার্চ ৬, ২০২৬

এস এ আব্দুল্লাহর মিউজিক ভিডিও “ও জান রে”

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সম্পাদকীয়

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫
203

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪
478

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪
563
বিচারবহির্ভূত হত্যা

১৫ বছরে বিচারবহির্ভূত হত্যা ২,৬৯৯ ও গুম ৬৭৭ জন

আগস্ট ১২, ২০২৪
302

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
243
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
241
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪
244

অন্যান্য

পবিত্র রমজান: আত্মশুদ্ধির অনন্য সুযোগ

মার্চ ৭, ২০২৬
198

আজ পবিত্র শবে বরাত

ফেব্রুয়ারি ৩, ২০২৬
201

বাড়ি কিনলেই নাগরিত্ব

অক্টোবর ৮, ২০২৫
203
ছবি: প্রতিনিধি

মধ্য আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষী কন্টিনজেন্ট প্রতিস্থাপন

জুন ১৯, ২০২৫
216
June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« Mar    
B Bangla TV | বি বাংলা টিভি

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে Master Mind





প্রকাশক: সাইফুল ইসলাম (শাকিল) | সম্পাদক: সিরাজুম মুনিরা

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact





Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে Master Mind

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান