বৃহস্পতিবার (৬ আগস্ট) বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় তিনি আগামী এক মাসের মধ্যে একটি কার্যকরী কর্মপরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দেন।
তিনি জানান, নদীর দূষণ রোধ করতে প্রতিটি কারখানায় বাধ্যতামূলকভাবে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে।
নদী না বাঁচলে মানুষ ও পরিবেশ উভয়ই মারাত্মক ক্ষতির মুখে পড়বে উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, যারা এই নির্দেশনা অমান্য করবে, তাদের কঠোর আইনের আওতায় আনা হবে।
সূত্র: ডেইলি বাংলাদেশ



























