সারা দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবার (৭ আগস্ট) প্রকাশিত নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ৮৫ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও ৭৩৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২১৮ জন শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৬৪ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ১৬ হাজার ৭৪০ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সূত্র: যুগান্তর



























