প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১০ বছরে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার রূপরেখা সংসদে উপস্থাপন করা হবে। এ বিষয়ে কিছু মহলের বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টার সমালোচনা করে তিনি বলেন, বিএনপি সরকার এই পরিকল্পনা সংসদে আনবে। যদি কারও নিজস্ব কোনো পরিকল্পনা থাকে তবে তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভ্রান্তিকর কথা বলে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করবেন না। স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়েছে, এখন সময় দেশ গঠনের এবং জনগণের কল্যাণে কাজ করার।
রোববার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের চেয়ে দেরিতে স্বাধীন হওয়া অনেক দেশই কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে গেছে, আমাদের আর পেছনে পড়ে থাকা চলবে না। জনগণের জীবনমান ও দেশের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে তিনি যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা জনগণের পক্ষে এবং এর বাস্তবায়নে সবার সমর্থন প্রয়োজন।
তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত গুটিকয়েক ব্যক্তির স্বার্থে পরিচালিত হয়েছে, যা সাধারণ মানুষের উপকারে আসেনি। বর্তমান সরকার সেই অব্যবস্থাপনা কাটিয়ে জনগণের স্বার্থে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে পরিকল্পিতভাবে সাজানোর কাজ শুরু করেছে। এর মাধ্যমে স্কুল-কলেজ, হাসপাতাল ও শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে এবং যানবাহনের জন্য গ্যাসের ব্যবস্থাও করা হবে।
আনোয়ারায় চীনের জন্য বরাদ্দকৃত জমির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সেখানে কয়েকশ মিল-কারখানা গড়ে উঠবে। এতে চট্টগ্রামের মানুষের কর্মসংস্থান হবে, বেকারত্ব কমবে এবং বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। এছাড়া চলতি অর্থবছরে ৪১ লাখ মাকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, বাঁশখালী উপজেলায় ১০ থেকে ১২ হাজার পরিবার এই কার্ডের সুবিধা পাবে।
কৃষক কার্ডের বিষয়ে তিনি বলেন, শুধু ধান বা পাট চাষি নয়, লবণ চাষিরাও এই কার্ডের আওতায় আসবেন। লবণের ন্যায্যমূল্য নির্ধারণের কাজ চলছে এবং খুব শিগগিরই তা ঘোষণা করা হবে, যাতে লবণ চাষিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। জনসভায় তিনি বাঁশখালী উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করারও ঘোষণা দেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বিভিন্ন আসনের সংসদ সদস্যসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা।
রোববার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় আরও বক্তব্য রাখেন- অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, চট্টগ্রাম-১৩ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ) আসনের এমপি মো. জসিম উদ্দিন, আনোয়ারার এমপি সাওয়াব জামান নিজাম, বান্দরবনের এমপি সাচিং প

























