শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রয়োজনীয় সব আইনি প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এই মামলার শুনানির জন্য যাবতীয় কার্যক্রম গুছিয়ে আনা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত এবং মাগুরার আছিয়া হত্যা মামলার শুনানির কার্যক্রম শেষ হওয়ার পরপরই রামিসা হত্যা মামলার শুনানির প্রক্রিয়া শুরু করা হবে।
ছবি: সংগৃহীত





























