গুম দিবস পালন উপলক্ষে গুমের শিকার হওয়া পরিবারগুলোকে সাথে নিয়ে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। জোটটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রোববার এই কর্মসূচি পালন করা হবে।
বুধবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১৯: ৪৭আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১৯: ৪৮
ছবি: সংগৃহীত




























