সিলেট নগরের দাড়িয়াপাড়ায় অবস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৫টার দিকে একদল দুর্বৃত্ত সেখানে পলিথিন পুড়িয়ে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পর আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তবে এই ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত বা আটক করতে পারেনি আইন প্রয়োগকারী সংস্থা। বর্তমানে পুরো বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে দেখছে। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
বাসাটিতে বর্তমানে প্রতিমন্ত্রীর চাচা ও তার পরিবারের সদস্যরা বসবাস করছেন। প্রতিমন্ত্রী নিজে সিলেট সফরে এলে এই বাসাতেই অবস্থান করে থাকেন।

























