প্রধানমন্ত্রী তারেক রহমান তার ৬২তম জন্মদিনে একদল শিশুর সঙ্গে আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করেছেন। শুক্রবার বনানীর নৌ বাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পর তিনি শিশুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
নামাজ শেষে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় অংশ নেন। এ সময় তিনি শিশুদের কাছে জানতে চান তাদের প্রিয় খেলার বিষয়ে। তাদের আগ্রহের কথা শোনার পর প্রধানমন্ত্রী শিশুদের হাতে উপহার হিসেবে বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী তুলে দেন। এই আয়োজনে শিশুরা প্রধানমন্ত্রীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানায়।























