জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। শুনানিতে তিনি জানান, মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। তার স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় অভিযান চালিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিল করেছেন। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতেই ট্রাইব্যুনাল তাকে হাজির করার লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের এই নির্দেশ দেন।
একই মামলায় গ্রেপ্তার হওয়া ছয় আসামিকে ট্রাইব্যুনাল কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই ছয়জন হলেন—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। অসুস্থতার কারণে ফারুক খানকে আদালতে হাজির করা সম্ভব না হলেও বাকি পাঁচজনকে রবিবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলাটিতে মোট সাতজন আসামি রয়েছেন। গত ৫ নভেম্বর ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে ছয় আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন এবং মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, এই সাত নেতা জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন দমনে নীতিনির্ধারণী ভূমিকা পালন করেছিলেন। তারা ১৪-দলীয় জোটের বৈঠকে অংশ নিয়ে আন্দোলন দমনের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, কারফিউ জারি এবং সেই কারফিউর আড়ালে হত্যাযজ্ঞ পরিচালনার পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে প্রসিকিউশন দাবি করেছে। তাদের বিরুদ্ধে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের অভিযোগ আনা হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই সাত নেতা। ১৪-দলীয় জোটের বৈঠকে অংশ নিয়ে আন্দোলন দমনে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, কারফিউ জারি এবং সেই কারফিউ কাজে লাগিয়ে হত্যাযজ্ঞ পরিচালনার পরিকল্পনার সঙ্গে তারা যুক্ত ছিলেন বলে অ
























