বিশেষজ্ঞদের মতে, ফ্যাট কমাতে সবচেয়ে কার্যকর হলো দৈনন্দিন রুটিনে ছোট পরিবর্তন—যেমন সকালে লেবু-গরম পানি, নিয়মিত হাঁটা, পর্যাপ্ত ঘুম ও সুষম খাদ্যাভ্যাস। ওষুধ বা কড়া ডায়েটের চেয়ে এই প্রাকৃতিক পদ্ধতিগুলো শরীরের জন্য নিরাপদ ও স্থায়ী সমাধান দেয়।
১️.সকালে লেবু-গরম পানি পান করুন
খালি পেটে এক গ্লাস গরম পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে পান করুন।
এটি শরীরের টক্সিন দূর করে, বিপাকক্রিয়া (metabolism) বাড়ায় এবং চর্বি পোড়াতে সাহায্য করে।
২️.গ্রিন টি বা আদা চা খান
গ্রিন টি ও আদা চা দুটোই ফ্যাট বার্নে দারুণ সহায়ক।
দিনে ১–২ কাপ গ্রিন টি খেলে মেটাবলিজম বাড়ে ও ক্যালরি কমে।
৩️.খাবারে শাকসবজি ও প্রোটিন বাড়ান
সবুজ শাকসবজি, ডিমের সাদা অংশ, মাছ, ডাল— এগুলো পেট ভরে কিন্তু ক্যালরি কম দেয়। এতে অপ্রয়োজনীয় খাবারের প্রতি আকর্ষণ কমে যায়।
৪️.প্রতিদিন নিয়মিত হাঁটুন বা হালকা ব্যায়াম করুন
প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটলে বা দৌড়ালে শরীরের জমে থাকা ফ্যাট দ্রুত গলে।
৫️.লবণ ও চিনি কম খান
চিনি ও লবণ শরীরে পানি ধরে রাখে ও ফ্যাট জমায়।
এগুলো কমালে ওজনও দ্রুত কমবে।
৬️.প্রচুর পানি পান করুন
দিনে ৮–১০ গ্লাস পানি খেলে শরীরের চর্বি ভাঙতে সাহায্য করে ও ক্ষুধা কমায়।
৭️.পর্যাপ্ত ঘুম নিন
ঘুম কম হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় এবং ফ্যাট জমতে শুরু করে।
প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা ঘুমান।
































