ক্রিকেটপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ জমজমাট। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের লড়াই আজ রাত ৮টায় সরাসরি সম্প্রচার করা হবে। খেলাটি দেখা যাবে পিটিভি স্পোর্টস ও ফ্যানকোড অ্যাপে।
দ্য হান্ড্রেড টুর্নামেন্টে আজ মাঠে নামছে সাউদার্ন ব্রেভ ও এমআই লন্ডন। টুর্নামেন্টের নারী বিভাগের ম্যাচটি রাত ৮টায় এবং পুরুষ বিভাগের ম্যাচটি রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে। ম্যাচগুলো স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে।
এছাড়া গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারির্য়স ও লাহোর কালান্দার্স মুখোমুখি হবে। ম্যাচটি ভোর ৫টায় শুরু হবে এবং সনি স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে।

































