ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) চারজন কর্মকর্তাকে ডেপুটি পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পদায়ন পাওয়া চার কর্মকর্তা হলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মো. শরফুদ্দীন, এপিবিএনের মুহম্মদ আবদুল ওয়াহাব, সিলেট মেট্রোপলিটন পুলিশের মো. আকতার হোসেন এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।




























