স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় গত ৭ আগস্ট থেকে শুরু হয়েছে বিশ্বখ্যাত সামরিক ও সাংস্কৃতিক উৎসব ‘রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬’। আগামী ২৯ আগস্ট পর্যন্ত চলমান এই বর্ণিল আয়োজনে অংশ নিয়েছে কাতার। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক ও কুচকাওয়াজ দলগুলোর এই মিলনমেলায় কাতারের প্রতিনিধিত্ব করছেন যুক্তরাজ্যে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত শেখ আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন সৌদ আল থানি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আইনি উপদেষ্টা ও পুলিশ একাডেমির জেনারেল সুপারভাইজার মেজর জেনারেল ড. আবদুল্লাহ ইউসুফ আল মাল।
আন্তর্জাতিক এই বড় আসরে কাতারের অংশগ্রহণ দেশটির সক্রিয় কূটনৈতিক ভূমিকা ও অভিজ্ঞতা বিনিময়ের প্রতিশ্রুতির প্রতিফলন। উৎসবের মঞ্চে কাতার পুলিশ বাহিনীর উন্নত প্রশিক্ষণ এবং পেশাদার দক্ষতার চমৎকার প্রদর্শনী ঘটছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ একাডেমির চৌকস দল এবং বিশ্বের অন্যান্য দেশের সামরিক ও ঐতিহ্যবাহী দলগুলোর মনোমুগ্ধকর পরিবেশনা এবারের উৎসবকে করে তুলেছে অত্যন্ত জমজমাট ও আকর্ষণীয়।
সূত্র: গালফ বাংলা




























