• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
28 °c
Sāmāir
30 ° বৃহঃ
30 ° শুক্র
30 ° শনি
31 ° রবি
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

এলজিইডিতে ২৫৭ অনিয়মিত প্রকৌশলীকে জ্যেষ্ঠতার তালিকায় রাখার তোড়জোড়

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) বিধিবিধান লঙ্ঘন করে ২৫৭ জন 'অনিয়মিত' প্রকৌশলীকে প্রথম শ্রেণির জ্যেষ্ঠতার খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কোনো সুপারিশ ছাড়াই এসব প্রকৌশলীকে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর ও পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্তে এই অনিয়ম প্রমাণিত হলেও আপত্তি উপেক্ষা করে জ্যেষ্ঠতার তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৮ সালে এলজিইডির প্রথম শ্রেণির প্রকৌশলীদের জ্যেষ্ঠতার তালিকা অনুমোদিত হয়েছিল। দীর্ঘ ১৮ বছর পর গত ২১ এপ্রিল একটি নতুন খসড়া তালিকা প্রকাশ করে স্থানীয় সরকার বিভাগ। আপত্তি জানানোর জন্য ৩০ কর্মদিবস সময় দেওয়া হলেও মাত্র চার দিনের মাথায় ২৬ এপ্রিল এই তালিকা চূড়ান্ত করতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে এই কমিটির আহ্বায়ক এবং এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনকে সমন্বয়ক করা হয়। কমিটি ইতোমধ্যে শুনানি শেষে গত ১৭ আগস্ট তালিকা চূড়ান্ত করার বিষয়ে বৈঠকও করেছে।

প্রাসঙ্গিক সংবাদ

চোট পেয়ে ছিটকে গেলেন তৃষ্ণা, বাংলাদেশ নারী দলে ১৭ বছরের ফারজানা

আগস্ট ২৬, ২০২৬

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে রদবদল

আগস্ট ২৬, ২০২৬

নথিপত্র অনুযায়ী, ২০১০ সালে ১৩১ জন, ২০১১ সালে ১০৯ জন এবং ২০১৩ সালে ১৭ জন প্রকৌশলীকে পিএসসির কোনো সুপারিশ ছাড়াই উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে সহকারী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্ব খাতে চাকরি নিয়মিতকরণ না হওয়া ২১২ জন প্রকৌশলীকে এই জ্যেষ্ঠতার তালিকায় রাখা হয়েছে। অথচ ২০০৫ সালের নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা অনুযায়ী, নিয়মিতকরণের তারিখ থেকেই জ্যেষ্ঠতা গণনা করতে হবে। এছাড়া, ২৫৭ জনের মধ্যে অন্তত ৪২ জনের প্রকল্পের চাকরিতে ধারাবাহিকতা ছিল না, যার মধ্যে অন্তত ২০ জনকে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদনে এই অনিয়মকে গুরুতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের সমন্বয়ে গঠিত এই কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, নিয়মিতকরণ যথাযথ না হওয়ায় এই প্রকৌশলীদের জ্যেষ্ঠতা গণনার আইনি কোনো সুযোগ নেই। এমনকি তাদের সপ্তম গ্রেডে সিলেকশন গ্রেড এবং ষষ্ঠ গ্রেডে পদোন্নতি দেওয়াও বেআইনি ছিল।

খসড়া তালিকায় থাকা বেশ কয়েকজন প্রকৌশলীর শিক্ষাগত যোগ্যতা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। তালিকার ৩৭৬ ও ৪৭১ নম্বর সিরিয়ালের দুই প্রকৌশলী প্রকল্পে যোগদানের সময় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেননি, অথচ পরে তাদের রাজস্ব খাতে নিয়ে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়। এছাড়া ৩৩৮, ৩৪০, ৩৪১, ৩৪৭ ও ৩৫১ নম্বর সিরিয়ালের ৫ জন প্রকৌশলীর এলজিইডির নিয়োগ বিধিমালা-২০০৯ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ছিল না। পাশাপাশি কৃষি ও যান্ত্রিক প্রকৌশল শাখার ৫ জন প্রকৌশলীকে প্রয়োজনীয় যোগ্যতা ছাড়াই পুরকৌশল (সিভিল) শাখার সহকারী প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

২০২২ সালের ২৬ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছিল যে, সহকারী প্রকৌশলী পদটি নবম গ্রেডের হওয়ায় নিয়মিতকরণের ক্ষেত্রে পিএসসির পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। কিন্তু ওই বছরের ২৯ আগস্ট তথ্য অধিকার আইনের এক আবেদনের জবাবে এলজিইডির তৎকালীন প্রধান প্রকৌশলী স্বীকার করেছিলেন যে, এই প্রকৌশলীদের নিয়মিতকরণে পিএসসির কোনো অভিমত নেওয়া হয়নি। ২০২৩ সালের ১২ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগ এলজিইডির প্রধান প্রকৌশলীকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও তা উপেক্ষা করে চলতি বছরের এপ্রিল মাসে খসড়া তালিকা প্রকাশ করা হয়।

এছাড়া, চলতি বছরের এপ্রিল ও মে মাসে দুই দফায় নিয়মিতকরণ ছাড়াই ১৮০ জন অনিয়মিত প্রকৌশলীকে নির্বাহী প্রকৌশলী পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে, যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৩ সালের চলতি দায়িত্ব প্রদান সংক্রান্ত নীতিমালার ৮(৮) অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন। এখন এই অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে পিএসসির ভূতাপেক্ষ সুপারিশ নেওয়ার চেষ্টা চলছে। তবে ২০১০ সালের সংস্থাপন মন্ত্রণালয়ের স্পষ্টীকরণ পত্র অনুযায়ী, ভূতাপেক্ষ নিয়মিতকরণ করে পেছনের তারিখ থেকে জ্যেষ্ঠতা দেওয়ার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে বাছাই কমিটির আহ্বায়ক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয় সরকার বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ কর্মকর্তা দাবি করেন, সব বিধিবিধান মেনেই শুনানি করা হচ্ছে এবং বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। মন্ত্রণালয় সব পক্ষের মতামত নিয়ে সন্তুষ্ট হয়েছে এবং কোনো অনিয়ম করা হচ্ছে না।

অন্যদিকে, উন্নয়ন প্রকল্প থেকে আসা এক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকার সবকিছু বিবেচনা করেই যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং নিয়মিত কর্মকর্তাদের কাদা ছোড়াছুড়ি বন্ধ করা উচিত। তবে নিয়মিত কর্মকর্তাদের পক্ষে এক নির্বাহী প্রকৌশলী বলেন, জনপ্রশাসনের তদন্ত প্রতিবেদনই প্রমাণ করে কীভাবে এই প্রতিষ্ঠানে অনিয়ম জেঁকে বসেছে। মন্ত্রণালয় ব্যবস্থা না নিলে এই অনিয়মের দায় কেউ এড়াতে পারবে না।

ছবি: সংগৃহীত
Tags: অনিয়ম ও দুর্নীতিএলজিইডিজনপ্রশাসন মন্ত্রণালয়জ্যেষ্ঠতার তালিকাপ্রকৌশলী নিয়োগ
Share40Tweet25Share7Pin9SendShareShareShareShareSendScan
Previous Post

চোট পেয়ে ছিটকে গেলেন তৃষ্ণা, বাংলাদেশ নারী দলে ১৭ বছরের ফারজানা

Next Post

বিদায় হজের ভাষণ আজও মানবজাতির জন্য প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

অন্যান্য সংবাদ

ছাত্র আন্দোলনের সময়ের একাংশ।
ছবিঃ সংগৃহীত
অন্যান্য

আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হতে সময় লাগবে শিক্ষার্থীদের

আগস্ট ৩০, ২০২৪

কখনও যদি মানুষ কোনও ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়, তাহলে তার ওই অনুভূতি ব্যতিরেকে অন্য অনেক অনুভূতি ভোঁতা হয়ে যায়; মনোরোগ...

Read moreDetails
ছবিঃ সংগৃহীত

বিজিবির অভিযানে আগস্টে আটক ৪৫২৮ বিদেশি নাগরিক

সেপ্টেম্বর ৯, ২০২৪
ছবিঃ সংগৃহীত

গুজব চিহ্নিত করতে হিমশিম খাচ্ছেন রিউমর স্ক্যানার

সেপ্টেম্বর ১৩, ২০২৪
ছবিঃ সংগৃহীত

লিবিয়া থেকে ফেরত ১৫০ বাংলাদেশি

সেপ্টেম্বর ১৩, ২০২৪
Load More
Next Post

বিদায় হজের ভাষণ আজও মানবজাতির জন্য প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা করছে সরকার

  • Trending
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: প্রতিনিধি

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবি শিক্ষার্থীদের

নভেম্বর ১৬, ২০২৪

বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা করছে সরকার

আগস্ট ২৬, ২০২৬

বিদায় হজের ভাষণ আজও মানবজাতির জন্য প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

আগস্ট ২৬, ২০২৬

এলজিইডিতে ২৫৭ অনিয়মিত প্রকৌশলীকে জ্যেষ্ঠতার তালিকায় রাখার তোড়জোড়

আগস্ট ২৬, ২০২৬

চোট পেয়ে ছিটকে গেলেন তৃষ্ণা, বাংলাদেশ নারী দলে ১৭ বছরের ফারজানা

আগস্ট ২৬, ২০২৬

ওসমানীনগর প্রেসক্লাবের নতুন সভাপতি শরিফ, সম্পাদক রনিক

আগস্ট ২৬, ২০২৬

সম্পাদকীয়

পরিসংখ্যানের তথ্যে মূল্যস্ফীতি কমলেও কেন স্বস্তি নেই সাধারণ মানুষের বাজারে?

আগস্ট ১৫, ২০২৬

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪

অন্যান্য

এলজিইডিতে ২৫৭ অনিয়মিত প্রকৌশলীকে জ্যেষ্ঠতার তালিকায় রাখার তোড়জোড়

আগস্ট ২৬, ২০২৬

চোট পেয়ে ছিটকে গেলেন তৃষ্ণা, বাংলাদেশ নারী দলে ১৭ বছরের ফারজানা

আগস্ট ২৬, ২০২৬

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে রদবদল

আগস্ট ২৬, ২০২৬

মিলান থেকে ধারে পুরনো ক্লাব আরবি লাইপজিগে ফিরলেন এনকুনকু

আগস্ট ২৬, ২০২৬
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান