সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মহামান্য শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম শনিবার দুবাইয়ের আল মারমুমে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে তারা দেশের জাতীয় স্বার্থ এবং নাগরিকদের কল্যাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করা এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার বিভিন্ন উদ্যোগ নিয়ে তারা পর্যালোচনা করেন।
এই বৈঠকে প্রেসিডেন্টের উপদেষ্টা শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ানসহ বেশ কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: গালফ টুডে



























