সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটিতে আয়োজিত ‘২০২৬ জাতিসংঘ শান্তি রক্ষা নেতৃত্ব বিষয়ক কর্মশালা’য় অংশ নেওয়া প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল শেখ সাইফ বিন জায়েদ আল নাহিয়ান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ অতিথিদের স্বাগত জানান এবং তাদের কর্মশালার আলোচনা ও কার্যক্রমে সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই কর্মশালার ইতিবাচক ফলাফল বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে।
প্রেসিডেন্ট আরও বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘকে সহযোগিতা প্রদানে সংযুক্ত আরব আমিরাত প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা অপরিহার্য।
সূত্র: গালফ টুডে




























