প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম (12 September 2026, 06:49 PM)
ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনে অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি স্পষ্ট ভাষায় বলেন, কোনো দেশের স্বাধীনতা হরণ বা হস্তক্ষেপ করা যাবে না এবং কোনো দেশের বাণিজ্যকে আটকে রাখা যাবে না।
বিশ্বজুড়ে গায়ের জোরে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তগুলো মেনে না নেওয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট। একই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ব্যবসা ও সংলাপের অনুকূল পরিবেশ ধরে রাখার তাগিদ দেন তিনি।
সম্মেলনে মধ্যপ্রাচ্যের চলমান চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন শি জিনপিং। যুদ্ধের ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পুরো বিশ্বের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি সেখানকার সাধারণ মানুষের জীবনকে কেবল ধ্বংসের দিকেই ঠেলে দিচ্ছে। দিল্লিতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সরাসরি উপস্থিত ছিলেন।





























