মহাশূন্যের অজানার উদ্দেশ্যে ছুটে চলা নাসার মহাকাশযান ভয়েজার ১ এখন এক নতুন মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে রয়েছে। মানুষের তৈরি এই বাহনটি ইতিমধ্যে পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড গড়েছে এবং এখন এটি পৃথিবী থেকে এক আলোকদিবসের দূরত্ব অতিক্রম করার পথে রয়েছে।
নাসার দেওয়া তথ্য অনুযায়ী, গতকালের মধ্যেই ভয়েজার ১ পৃথিবী থেকে প্রায় ১ হাজার ৬০৯ কোটি মাইল দূরত্বে পৌঁছেছে, যা এক আলোকদিবসের দূরত্বের সমান। বর্তমানে মহাকাশযানটি উরসা মাইনর নক্ষত্রমণ্ডলীতে অবস্থিত ‘গ্লিস ৪৪৫’ নামক নক্ষত্রের দিকে তার যাত্রা অব্যাহত রেখেছে।





























