অক্টোবর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রবিবার সংস্থাটি এই নতুন মূল্যতালিকা প্রকাশ করে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে প্রতি সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে এক হাজার ৮৩৭ টাকা। বিইআরসির এই ঘোষণা রবিবার থেকেই কার্যকর হয়েছে।
ছবি: সংগৃহীত






























