সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন। সৌদিস্থ বাংলাদেশ দূতাবাসের জেদ্দা কনস্যুলেটের শ্রম উইংয়ের একটি গোপনীয় স্মারক থেকে এই তথ্য জানা গেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে স্মারকে উল্লেখ করা হয়, তাদের বিরুদ্ধে পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে লিপ্ত হয়ে মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। সৌদি কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে তা’জির হিসেবে এই মৃত্যুদণ্ড কার্যকর করে।
জেদ্দা কনস্যুলেট সৌদি আরবের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলখানায় আটক বাংলাদেশিদের তথ্য চেয়ে গত ৩০ সেপ্টেম্বর একটি তালিকা সংগ্রহ করেছিল। সেই তালিকা অনুযায়ী, নজরুল ইসলাম আব্দুল বশিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামে এবং তার বাবার নাম আব্দুল বশির। তিনি সৌদি আরবের আল মাজাল কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ১ আগস্ট সাইবার বা তথ্যপ্রযুক্তি অপরাধের অভিযোগে তাকে আটক করা হয়। জেদ্দা সংশোধনাগারে থাকা অবস্থায় তার বিরুদ্ধে রায় ঘোষিত হয়।
অন্যদিকে, সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগর সাউয়ালী গ্রামে এবং তার বাবার নাম মো. ফজল মিয়া, গ্রাম: নগর সাউয়ালী, ডাকঘর: মহেরা-১৯৪৫ (১৯৪৫), উপজেলা: মির্জাপুর, জেলা: টাঙ্গাইল বলে জানা গেছে। তিনিও আল মাজাল কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তাকে ২০২৩ সালের ২ আগস্ট ব্যভিচারে লিপ্ত হওয়ার অভিযোগে আটক করা হয়। জেদ্দা মহিলা কারাগারে থাকা অবস্থায় তার বিরুদ্ধে জেনা-ব্যভিচারের অপরাধে রায় হয়। তালিকায় তাদের নামের বিপরীতে কোনো সাজার বিবরণ উল্লেখ ছিল না, তবে সৌদি আরবে সাইবার অপরাধ বা ব্যভিচারের জন্য কোনো বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বের কোনো নজির নেই।
জেদ্দা কনস্যুলেটের তথ্যমতে, ওই অঞ্চলে বিভিন্ন চারিত্রিক মামলায় বর্তমানে ৩০৬ জন বাংলাদেশি আটক আছেন, যাদের মধ্যে ১৪৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষিত হয়েছে। কনস্যুলেট জানিয়েছে, সৌদি আরবের আদালতগুলোতে শুনানি চলাকালীন সময়ে অনুবাদক সংক্রান্ত কাজে ‘মারকাযুত তারজামাহ আল মুওয়াহহাদ’ প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হয়, ফলে মিশনের পক্ষ থেকে সরাসরি অনুবাদক পাঠানোর সুযোগ থাকে না।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বিষয়ে কনস্যুলেট আরও জানায়, তাদের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আবেদন বা যোগাযোগ করা হয়নি। এমনকি সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও দূতাবাস বা কনস্যুলেটকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ডের রায় বা তা কার্যকর করার বিষয়ে অবহিত করা হয়নি। বর্তমানে রায়ের কপি ও মামলার বিস্তারিত তথ্য পাওয়ার জন্য সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় একটি নোট ভারবাল পাঠানো হয়েছে এবং তা পাওয়ার পর বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।
তবে সৌদি আরবের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলখানায় বিভিন্ন অপরাধে আটক বাংলাদেশিদের তথ্য চেয়ে জেদ্দা কনস্যুলেট থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধের ভিত্তিতে গত ৩০ সেপ্টেম্বর পাওয়া তালিকায় নজরুল ইসলাম আব্দুল বশিরের ইকামা নম্বর: ২৫৩৮৩৬৬৮২০, পাসপোর্ট নম্বর: A03771867, বাবা: আব্দুল বশির, গ্রাম: বিরামপুর, ডাকঘর: হাবলা উচ্চ-৩৪০০, উপজেলা: ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া বলে জানা যায়।
আর সুইটি আক্তারের ইকামা নম্বর:২৫৪১৩২৪৮৫৭, পাসপোর্ট নম্বর: A04031842, বাবা: মো.




























