• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
5 °c
Columbus
5 ° মঙ্গল
6 ° বুধ
8 ° বৃহঃ
10 ° শুক্র
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

মিজোরামে অস্ত্রের গোপন মজুত, গন্তব্য বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম

ভারতের মিজোরামের দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্রের গোপন মজুত গড়ে তোলার তথ্য সামনে এসেছে, যার চূড়ান্ত গন্তব্য বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম। দেশটির তদন্ত সংস্থা ও পুলিশের সাম্প্রতিক বিভিন্ন অভিযানে একে-৪৭ রাইফেল ও বিপুল গোলাবারুদ উদ্ধারের ঘটনায় এই উদ্বেগজনক পরিকল্পনার বিষয়টি স্পষ্ট হয়েছে।

২০২৫ সালের ১৫ জানুয়ারি মিজোরামের সাইথাহে ছয়টি একে-৪৭ রাইফেল, ১৩টি ম্যাগাজিন ও ১০ হাজার ৫০টি গুলি উদ্ধার করে পুলিশ। পরে মামলার তদন্ত নেয় ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। ওই বছরের ১১ জুলাই প্রকাশিত সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইথাহে অস্ত্র উদ্ধারের ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তারা হলেন লালবিয়াকচুঙ্গা ওরফে ডেভিড, লালথাওমচেউভা, মালসাওমা, রুয়ালিয়ানসাঙ্গা ও অলক বিকাশ চাকমা। এনআইএর ভাষ্যমতে, বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে সক্রিয় ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যদের কাছে অস্ত্র সরবরাহের ষড়যন্ত্র হয়েছিল।

প্রাসঙ্গিক সংবাদ

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, প্রতিহত করার দাবি

নভেম্বর ১৬, ২০২৬

এনভিডিয়ায় বড় পরিবর্তনের ডাক মার্কিন অর্থমন্ত্রীর, জেনসেন হুয়াংয়ের সাক্ষ্যদান

নভেম্বর ১৬, ২০২৬

চলতি বছরের ২৫ মে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, বিএসএফ ও মিজোরাম পুলিশের সিআইডির বিশেষ শাখা ইউপিডিএফ-প্রসিত বা ইউপিডিএফ-প্রগ্রেসিভের (ইউপিডিএফ-পি) তিন সন্দেহভাজন সদস্য—আপন চাকমা, নিরহ রঞ্জন চাকমা ও মনি কারবারি চাকমাকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে জঙ্গল থেকে ৭.৬২ মিলিমিটার ক্যালিবারের ১,৭৯৯টি গুলি এবং মামিত জেলার ডাম্পা টাইগার রিজার্ভ এলাকার আরেকটি স্থান থেকে দুটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন ও আরো ১২টি গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, আইজলে অবস্থানকারী ডা. প্রীতি চাকমা তাদের লুকানো অস্ত্রের চালান সংগ্রহ করে বাংলাদেশে পাঠানোর দায়িত্ব দিয়েছিলেন এবং ডাম্পা টাইগার রিজার্ভের দুর্গম জঙ্গলপথ ব্যবহারের পরিকল্পনা ছিল। প্রতিবেদনে ইউপিডিএফ-পি ছাড়াও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নাম এসেছে।

এদিকে, গত বছরের শুরু থেকে চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের অন্তত চারটি ঘটনার তথ্য পাওয়া গেছে। আইএসপিআরের তথ্য অনুযায়ী, গত বছরের ৭ মার্চ কাউখালীর অভিযানে পিস্তলের ১৭ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়। ২৪ জুন জীবতলী মোনপাড়ায় উদ্ধার করা হয় একটি এসএমজি, একটি গুলিভর্তি ম্যাগাজিন ও ৪৭ রাউন্ড গুলি। ২৯ জুলাই সাজেকের মাচলং এলাকায় একটি এসএমজি, তিনটি দেশীয় বন্দুক ও একটি এলজিসহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার হয়। সর্বশেষ চলতি বছরের ২৪ আগস্ট মাচলংয়ে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়। সেনাবাহিনী সূত্র জানায়, মিজোরামে ধরা পড়া অস্ত্র পাহাড়ের সন্ত্রাসীদের জন্য আনা হচ্ছিল এবং ধরা পড়া চালানের সংখ্যা খুবই কম; বেশির ভাগ অস্ত্রই ঢুকে পড়ছে।

২০২৪ সালের জানুয়ারিতে মিজো ন্যাশনাল ফ্রন্টের সাবেক সশস্ত্র সদস্যদের সংগঠন পিস অ্যাকর্ড এমএনএফ রিটার্নিজ অ্যাসোসিয়েশন (পামরা) দাবি করে, জেএসএসের সশস্ত্র সদস্যরা মিজোরামের লুংলেই ও মামিত জেলার কয়েকটি স্থানে প্রশিক্ষণ নিচ্ছেন। সংগঠনটি লুংলেইয়ের ছয়টি ও মামিতের দুটি স্থানের নামও উল্লেখ করে। তবে মিজোরাম পুলিশের আইজি (সদর দপ্তর) লালবিয়াকথাঙ্গা খিয়াংতে অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, বাংলাদেশভিত্তিক চাকমা সশস্ত্র গোষ্ঠীর প্রশিক্ষণকেন্দ্র থাকার তথ্য পুলিশের কাছে নেই। এর আগে ২০২০ সালের ২৫ ডিসেম্বর গুয়াহাটিতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে বাংলাদেশ এ বিষয়ে উদ্বেগ জানিয়েছিল। বিজিবির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম শিবির ধ্বংসে বিএসএফের সহযোগিতা চাইলে বিএসএফের তৎকালীন মহাপরিচালক রাকেশ আস্তানা ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলেছিলেন। তবে ৩১ ডিসেম্বর মিজোরাম পুলিশের ডিআইজি লালবিয়াকথাঙ্গা খিয়াংতে রাজ্যে বাংলাদেশি সশস্ত্র গোষ্ঠীর কোনো শিবির থাকার তথ্য অস্বীকার করেন।

বিজয় কুমার সিং ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন। গত বছরের ১৬ জানুয়ারি তিনি মিজোরামের রাজ্যপাল হিসেবে শপথ নেন। এর আগের দিন রাজ্যের সাইথাহে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে। চলতি বছরের মে মাসের অভিযানটিও হয় তার দায়িত্বকালে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ডেল এইচ খানের মতে, বিজয় কুমার সিং রাজ্যপাল হওয়ার পর পার্বত্য চট্টগ্রামে অস্ত্র সরবরাহের তৎপরতা ও পাহাড়ের অস্থিরতা বেড়েছে। বিশ্লেষকরা জানান, ভারতের সাবেক সেনাপ্রধানের মতো উচ্চপর্যায়ের সামরিক ব্যক্তিত্ব কোনো সীমান্তবর্তী রাজ্যের রাজ্যপাল হলে ওই অঞ্চলের কৌশলগত গুরুত্ব ও ভূরাজনীতি নতুন মাত্রা পায়।

আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক ড. এম শাহিদুজ্জামান বলেন, পাহাড়ে অস্ত্রের প্রবাহ বন্ধ করতে শুধু উদ্ধার নয়, অস্ত্রের উৎস, সশস্ত্র গোষ্ঠীর হাতে পৌঁছানোর প্রক্রিয়া এবং সরবরাহব্যবস্থায় জড়িত ব্যক্তিদেরও শনাক্ত করতে হবে। অস্ত্র সরবরাহের বিষয়ে জানতে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (সদর) ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমানকে ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত
Tags: অস্ত্র পাচারএনআইএনিরাপত্তাপার্বত্য চট্টগ্রামমিজোরাম
Share40Tweet25Share7Pin9SendShareShareShareShareSendScan
Previous Post

ইয়েমেনে সেনা পাঠানোর খবর ভিত্তিহীন, সৌদির সঙ্গে চুক্তি প্রশিক্ষণে সীমাবদ্ধ: সিরিয়া

Next Post

রাজধানীর পল্লবীতে মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন

অন্যান্য সংবাদ

ছবি: সংগৃহীত
জাতীয়

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার খোঁজে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়।...

Read moreDetails

অস্থিরতা প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে: ড. ইউনূস

আগস্ট ৭, ২০২৪
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

আগস্ট ৭, ২০২৪
ইসলামী ব্যাংক

এক দিনেই ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে ইসলামী ব্যাংক

আগস্ট ৮, ২০২৪
Load More
Next Post

রাজধানীর পল্লবীতে মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন

জয়পুরহাটের ডিসিকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি ছাত্রদলের

কায়রোর স্বাধীন সংগীত ও কাজের যাত্রা তুলে ধরলেন তামের আবু গাজালেহ

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে কোনো স্পষ্ট বিজয়ীর দেখা নেই

এলপিজি সিলিন্ডারের চড়া দামে ঢাকায় লাকড়ির চুলায় ফিরছেন নিম্ন আয়ের মানুষ

  • Trending
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: প্রতিনিধি

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবি শিক্ষার্থীদের

নভেম্বর ১৬, ২০২৪

গোপালগঞ্জে আ.লীগের মহড়ার পর ডিসি-এসপি প্রত্যাহার, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নভেম্বর ১৬, ২০২৬

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেল শনাক্ত

নভেম্বর ১৬, ২০২৬

স্টারলিংক বিধিনিষেধ তুলে নিতে যুক্তরাষ্ট্র ও মাস্কের প্রতি জেলেনস্কির আহ্বান

নভেম্বর ১৬, ২০২৬

বিদেশের বাজারে বড় পরিসরে মুক্তি পেতে চলেছে রণবীরের ‘রামায়ণ’

নভেম্বর ১৬, ২০২৬

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, প্রতিহত করার দাবি

নভেম্বর ১৬, ২০২৬

সম্পাদকীয়

পরিসংখ্যানের তথ্যে মূল্যস্ফীতি কমলেও কেন স্বস্তি নেই সাধারণ মানুষের বাজারে?

আগস্ট ১৫, ২০২৬

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪

সাহিত্যিকা

সাহিত্য

মুসলিম বাংলার রাজনৈতিক ইতিহাস ও সেন আমলের সামাজিক প্রেক্ষাপট

নভেম্বর ৭, ২০২৬
সাহিত্য

অ্যালেক্সান্ডারের মহাকাব্যিক গল্প লিখে বেইলি গিফোর্ড পুরস্কার জিতলেন এডমন্ড রিচার্ডসন

নভেম্বর ৭, ২০২৬
সাহিত্য

অ্যান কারসনের সাহিত্যিক প্রতিভা ও নোবেল জয়

অক্টোবর ৯, ২০২৬

অন্যান্য

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, প্রতিহত করার দাবি

নভেম্বর ১৬, ২০২৬

এনভিডিয়ায় বড় পরিবর্তনের ডাক মার্কিন অর্থমন্ত্রীর, জেনসেন হুয়াংয়ের সাক্ষ্যদান

নভেম্বর ১৬, ২০২৬

শেষ বলে তাওহীদ হৃদয়ের বিদায়ে আক্ষেপ তানজিদ তামিমের

নভেম্বর ১৬, ২০২৬

সংস্কৃতিকর্মীকে ধর্ষণের মামলায় ‘কথিত পীর’ সোহেল রানা কারাগারে

নভেম্বর ১৬, ২০২৬
November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান