রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে হেলমেট পরিহিত এক ব্যক্তিকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার ও উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ককটেলগুলোর বিস্ফোরণ ঘটায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।


























