ইরান ও ইয়েমেনের হুথিদের সম্ভাব্য হামলার ঝুঁকির আশঙ্কায় বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে জারি করা এক সতর্কবার্তায় নাগরিকদের নিরাপত্তা নিয়ে এই আহ্বান জানানো হয়। মূলত ইরান ও হুথিদের হামলার আশঙ্কায় এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরান দুটি পৃথক হামলা চালিয়েছিল। সেই ঘটনার প্রেক্ষাপটেই মার্কিন দূতাবাস দেশটিতে নতুন করে এই নিরাপত্তা সতর্কতা জারি করল।





























