• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
23 °c
Bangshal
22 ° শনি
25 ° রবি
25 ° সোম
25 ° মঙ্গল
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আজ ২০ নভেম্বর ৬২ বছরে পদার্পণ করেছেন। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের শৈশব কেটেছে এক অনাড়ম্বর ও সাধারণ পরিবেশে। কঠোর শৃঙ্খলাবোধসম্পন্ন পিতার পরিবারে নম্রতা ও পরিমিত জীবনযাপনকেই মূলমন্ত্র হিসেবে গণ্য করা হতো।

তারেক রহমানের প্রাথমিক শিক্ষাজীবন শুরু হয় ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে, যা সে সময়ে শুধু সামরিক বাহিনীর সন্তানদের জন্য নির্ধারিত একটি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। সেখান থেকে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পড়াশোনার পাশাপাশি তিনি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার ও কার্ল মার্কসের মতো রাজনৈতিক ও সামাজিক চিন্তাবিদদের দর্শন গভীরভাবে অধ্যয়ন করেন। তিনি যখন আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, সে সময় দেশজুড়ে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদবিরোধী তীব্র আন্দোলন চলছিল এবং তাঁর মা বেগম খালেদা জিয়া সেই রাজপথের লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছিলেন।

প্রাসঙ্গিক সংবাদ

নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হতে দেওয়া হবে না: মীর শাহে আলম

নভেম্বর ২০, ২০২৬

শ্রীলঙ্কা সফরের অস্ট্রেলিয়া দলে প্রথমবার ডাক পেলেন লিয়রড ও নট

নভেম্বর ২০, ২০২৬

১৯৮৮ সালে পিতার জন্মস্থান বগুড়া জেলার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। পরে ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সে সময় দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তিনি তাঁর মায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসন নির্বাচনী প্রচার দক্ষতার সঙ্গে সমন্বয় করেন। সবকটি আসনেই বেগম খালেদা জিয়ার বিপুল বিজয় একজন দূরদর্শী সংগঠক হিসেবে তারেক রহমানের অবস্থান সুদৃঢ় করে।

পরবর্তী সময়ে সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান চরম নির্যাতন ও চক্রান্তের শিকার হন। রাজনীতি থেকে তাঁকে সরিয়ে দেওয়ার জন্য একাধিক বিদ্বেষমূলক পদক্ষেপ নেওয়া হয়। এরপর প্রায় ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের শাসনামলে চরম অরাজকতার মধ্যে তিনি দীর্ঘ নির্বাসনে থেকেই রাষ্ট্রের সামগ্রিক কাঠামোগত সংস্কারের রূপরেখা তৈরি করেন। দীর্ঘ নির্বাসন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর, জাতীয় নির্বাচনের দেড় মাস আগে তিনি দেশে প্রত্যাবর্তন করেন, যা দেশবাসীর মাঝে গভীর স্বস্তি ও উচ্ছ্বাসের সৃষ্টি করে। তিনি নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ দুটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।

তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। এর ধারাবাহিকতায় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং ১৭ ফেব্রুয়ারি তিনি দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর বাবা ও মা উভয়েই জনগণের রায় নিয়ে যথাক্রমে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বহুত্ববাদী 'রেইনবো নেশন' গঠনের স্বপ্ন দেখেন, যেখানে সকল ধর্মের ও মতের নাগরিক শান্তি, সম্প্রীতি, মর্যাদা ও সমৃদ্ধির সঙ্গে বসবাস করতে পারেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই পরিমিত ও দায়িত্বশীল নেতৃত্বের বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী। সীমিত গাড়িবহর ব্যবহার, অপ্রয়োজনীয় সড়ক বন্ধ না রাখা ও সরকারি ব্যয়ে মিতব্যয়িতার মাধ্যমে তিনি রাষ্ট্র ও জনগণের মধ্যকার দূরত্ব কমানোর চেষ্টা করছেন। গত নয় মাসে তাঁর সরকারের অধীনে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আদায় জোরদার হওয়ায় খেলাপি ঋণের হার ৩৫.৭৩ শতাংশ থেকে কমে ৩২.৭৮ শতাংশে নেমে এসেছে। পূর্ববর্তী সরকারের বিশাল ঋণের চাপ সামলে তাঁর সরকার মাত্র পাঁচ মাসে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ প্রায় ২.০৪৭৬ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও নতুন বাজারগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এবং মার্কিন ডলার ও রূপির বিপরীতে বাংলাদেশি টাকার মান বিগত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে।

সামাজিক সুরক্ষা ও কৃষি খাতের কল্যাণে সরকার নিম্ন আয়ের পরিবারের জন্য মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তার 'ফ্যামিলি কার্ড' এবং কৃষকদের জন্য 'কৃষক কার্ড' চালু করেছে। একই সঙ্গে প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কৃষিঋণ ও সুদ মওকুফ করা হয়েছে। শিক্ষা খাতে মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল, বিনামূল্যে ওয়াই-ফাই, শিক্ষাক্রমে নতুন বিষয় অন্তর্ভুক্তি, শিক্ষার্থীদের জন্য সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ ও উদ্ভাবন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের পাওনা মেটাতে ২ হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতে হেলথ কার্ড প্রবর্তন এবং ধর্মীয় কল্যাণ খাতে ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের জন্য নিয়মিত সম্মানী ভাতা চালু করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে, এবং প্রবাসীদের সেবায় 'প্রবাসী কার্ড' চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তাব্যবস্থা ও অতিরিক্ত ছুটির কল্যাণে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের দুর্গাপূজা ও বুদ্ধপূর্ণিমার মতো উৎসব নির্বিঘ্নে উদযাপিত হয়েছে। সুশাসন নিশ্চিতের অংশ হিসেবে সরকারি ব্যয় সংকুচিত করা, গাড়ি কেনায় কড়াকড়ি এবং অপচয় রোধে কঠোর আর্থিক শৃঙ্খলা আরোপ করা হয়েছে। একই সঙ্গে জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তি করে সংসদীয় গণতান্ত্রিক চর্চাকে গতিশীল করা হয়েছে।

পূর্ববর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া বিপুল পরিমাণ ঋণের কারণে অতিরিক্ত পরিশোধের চাপ থাকা সত্ত্বেও সরকার পাঁচ মাসে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ প্রায় ২ দশমিক ০৪৭৬ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ছবি: সংগৃহীত
Tags: ৩১ দফাজন্মদিনতারেক রহমানপ্রধানমন্ত্রীবিএনপিরাষ্ট্র সংস্কার
Share40Tweet25Share7Pin9SendShareShareShareShareSendScan
Previous Post

নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হতে দেওয়া হবে না: মীর শাহে আলম

অন্যান্য সংবাদ

ছবি: সংগৃহীত
জাতীয়

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার খোঁজে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়।...

Read moreDetails

অস্থিরতা প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে: ড. ইউনূস

আগস্ট ৭, ২০২৪
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

আগস্ট ৭, ২০২৪
ইসলামী ব্যাংক

এক দিনেই ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে ইসলামী ব্যাংক

আগস্ট ৮, ২০২৪
Load More
  • Trending
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: প্রতিনিধি

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবি শিক্ষার্থীদের

নভেম্বর ১৬, ২০২৪

৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নভেম্বর ২০, ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হতে দেওয়া হবে না: মীর শাহে আলম

নভেম্বর ২০, ২০২৬

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে: ড. খলিলুর রহমান

নভেম্বর ২০, ২০২৬

শ্রীলঙ্কা সফরের অস্ট্রেলিয়া দলে প্রথমবার ডাক পেলেন লিয়রড ও নট

নভেম্বর ২০, ২০২৬

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের ফটকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নভেম্বর ২০, ২০২৬

সম্পাদকীয়

পরিসংখ্যানের তথ্যে মূল্যস্ফীতি কমলেও কেন স্বস্তি নেই সাধারণ মানুষের বাজারে?

আগস্ট ১৫, ২০২৬

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪

সাহিত্যিকা

সাহিত্য

মুসলিম বাংলার রাজনৈতিক ইতিহাস ও সেন আমলের সামাজিক প্রেক্ষাপট

নভেম্বর ৭, ২০২৬
সাহিত্য

অ্যালেক্সান্ডারের মহাকাব্যিক গল্প লিখে বেইলি গিফোর্ড পুরস্কার জিতলেন এডমন্ড রিচার্ডসন

নভেম্বর ৭, ২০২৬
সাহিত্য

অ্যান কারসনের সাহিত্যিক প্রতিভা ও নোবেল জয়

অক্টোবর ৯, ২০২৬

অন্যান্য

শ্রীলঙ্কা সফরের অস্ট্রেলিয়া দলে প্রথমবার ডাক পেলেন লিয়রড ও নট

নভেম্বর ২০, ২০২৬

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ইসরায়েলের জন্য কতটা প্রাসঙ্গিক?

নভেম্বর ২০, ২০২৬

ইন্টার মিলান ম্যাচের আগে আতালান্তার অনুশীলনে ফিরলেন আন্তর্জাতিক তারকারা

নভেম্বর ২০, ২০২৬

উদ্ভিদভিত্তিক খাদ্যভ্যাস শুরু করার উপায় ও পুষ্টি সুরক্ষায় বিশেষজ্ঞদের পরামর্শ

নভেম্বর ২০, ২০২৬
November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান